IPL Stats: প্রথম ৬ ওভারে ধুন্ধুমার ব্যাটিং! চোখের নিমেষে হাফ সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে সেরা কীর্তি ইডেনেই

IPL Stats: আইপিএলের ইতিহাসে দ্রুততম তথা পাওয়ারপ্লেতে দ্রুততম অর্ধশতরানের নজিরটি রয়েছে যশস্বী জয়সওয়ালের দখলে। ইডেনে কেকেআরের বিরুদ্ধে এই কীর্তি গড়েছিলেন রাজস্থান রয়্যালসের ওপেনার।

যশস্বী ভেঙে দিয়েছিলেন লোকেশ রাহুলের রেকর্ড। রাহুলের ঠিক আগে ২০১৪ সাল থেকে পাওয়ারপ্লেতে দ্রুততম অর্ধশতরানের নজির ছিল সুরেশ রায়নার।

IPL Stats

২০২৩ সালে ইডেনে কেকেআরের বিরুদ্ধে রান তাড়া করে জেতানোর পথে ১৩ বলে অর্ধশতরান পূর্ণ করেছিলেন যশস্বী। ২০১৮ সালে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ওপেন করতে নেমে রাহুল ১৪ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছিলেন। তিনি খেলেছিলেন ১৬ বলে ৫১ রানের ইনিংস, আউট হন ৪.৫ ওভারে।

গত বছরের আইপিএলে ২ বার ১৫ বলে অর্ধশতরান পূর্ণ করেছেন জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। তার মধ্যে ১টি পাওয়ারপ্লেতে। দিল্লিতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তিনি ১৫ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করার পর ২৭ বলে ৮৪ রানের ইনিংস খেলেছিলেন। পাওয়ারপ্লেতে তাঁর স্কোর ছিল ৭৮।

২০১৭ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে কেকেআরের হয়ে ওপেন করতে নামেন সুনীল নারিন। সেই ম্যাচে তিনি ১৫ বলে অর্ধশতরান পূর্ণ করেছিলেন। ৬ ওভারের শেষে তাঁর স্কোর ছিল ১৬ বলে ৫৪। আউট হন সপ্তম ওভারের প্রথম বলেই।

২০১৪ সালের আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের হয়ে সুরেশ রায়না ১৬ বলে অর্ধশতরান করেন। সেটি ছিল ওয়াংখেড়েতে আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার। সপ্তম ওভারের প্রথম বলে রায়না আউট হন ২৫ বলে ৮৭ রানে। ফলে ৬ ওভারের শেষে তাঁর স্কোর ছিল ২৪ বলে ৮৭। আইপিএলে পাওয়ারপ্লেতে তা সর্বাধিক ব্যক্তিগত স্কোর।

গত বছরের আইপিএলে পাওয়ারপ্লেতে সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার ট্রাভিস হেড ১৬ বলে অর্ধশতরান পূর্ণ করেন ২টি ম্যাচে, দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। ২০১৭ সালে পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়ার বিরুদ্ধে আরসিবির ওপেনার ক্রিস গেইল অর্ধশতরান পূর্ণ করেছিলেন ১৭ বলে। সেই ম্যাচে করা গেইলের অপরাজিত ৬৬ বলে অপরাজিত ১৭৫ আইপিএলে ব্যক্তিগত সর্বাধিক স্কোর।

২০০৯ সালে আইপিএল সেমিফাইনালে সেঞ্চুরিয়নে ডেকান চার্জার্স অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে ১৭ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন পাওয়ারপ্লের মধ্যেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+