IPL Stats: আইপিএলে শতাধিক রানের ব্যবধানে সবচেয়ে বেশি জিতেছে আরসিবি, সেরা জয় মুম্বই ইন্ডিয়ান্সের, তিনে কেকেআর

IPL Stats: আইপিএলে ১১ বার বিভিন্ন দল শতাধিক রানের ব্যবধানে জয়লাভ করেছে। সেই তালিকায় চারবারই রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নাম।

মুম্বই ইন্ডিয়ান্স ২ বার শতাধিক রানের ব্যবধানে জয় সুনিশ্চিত করেছে। কলকাতা নাইট রাইডার্সও ২ বার। একবার করে শতাধিক রানে ম্যাচ জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ, কিংস ইলেভেন পাঞ্জাব ও রাজস্থান রয়্যালস।

IPL Stats

মুম্বই ইন্ডিয়ান্স

আইপিএলে সবচেয়ে বড় ব্যবধানে ম্যাচ জেতার নজির রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের দখলে। ২০১৭ সালে দিল্লিতে দিল্লি ডেয়ারডেভিলসকে ২১৩ রানের টার্গেট দিয়ে তারা ম্যাচ জিতেছিল ১৪৬ রানে। এ ছাড়া ২০১৮ সালে ইডেনে কলকাতা নাইট রাইডার্সকে ২১১ রানের টার্গেট দিয়ে মুম্বই জেতে ১০২ রানে।

আরসিবি

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর গতবার থেকে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শতাধিক রানে যে চারটি ম্যাচ আরসিবি জিতেছে তা এই নাম বদলের আগেই। আইপিএলে দ্বিতীয় সর্বাধিক বড় ব্যবধানে জয়ের রেকর্ডটি আরসিবির। ২০১৬ সালে বেঙ্গালুরুতে গুজরাত লায়ন্সকে আরসিবি হারিয়েছিল ১৪৪ রানে, ২৪৯ রানের টার্গেট দিয়ে।

২০১৫ সালে বেঙ্গালুরুতে কিংস ইলেভেন পাঞ্জাবকে ২২৭ রানের টার্গেট দিয়ে আরসিবি জিতেছিল ১৩৮ রানে। ২০১৩ সালে বেঙ্গালুরুতে পুণে ওয়ারিয়র্সকে ২৬৪ রানের টার্গেট দিয়ে আরসিবি জয় ছিনিয়ে নিয়েছিল ১৩০ রানে। ২০২৩ সালে জয়পুরে রাজস্থান রয়্যালসকে ১০.৩ ওভারে ৫৯ রানে থামিয়ে ১১২ রানে জিতেছিল আরসিবি।

কেকেআর

আইপিএলে রানের নিরিখে তৃতীয় সর্বাধিক বড় জয় কেকেআরের। ২০০৮ সালে বেঙ্গালুরুতে আইপিএলের প্রথম ম্যাচে আরসিবিকে ১৪০ রানে হারিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আরসিবিকে টার্গেট দিয়েছিল ২২৩ রানের। গত বছর বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসকে ২৭৩ রানের টার্গেট দিয়ে কেকেআর জেতে ১০৬ রানে।

বাকি তিন দলের জয়

২০১৯ সালে সানরাইজার্স হায়দরাবাদ নিজেদের মাঠে আরসিবিকে ১১৮ রানে হারিয়েছিল, আরসিবির সামনে টার্গেট ছিল ২৩২ রানের। কিংস ইলেভেন পাঞ্জাব ২৩৩ রানের টার্গেট দিয়ে ২০১১ সালে ধরমশালায় আরসিবিকে হারায় ১১১ রানে। ২০০৮ সালে মুম্বইয়ের ওয়াংখেড়েতে রাজস্থান রয়্যালস দিল্লি ডেয়ারডেভিলসকে ১৯৩ রানের টার্গেট দিয়ে ম্যাচ জিতেছিল ১০৫ রানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+