IPL Most Ducks: আইপিএলে শূন্যে আউটের রেকর্ডে শীর্ষে ম্যাক্সওয়েল, লজ্জার নজিরের খুব কাছে রোহিত
IPL Most Ducks: আইপিএল শুরু হবে ২২ মার্চ। ইডেনে কেকেআর বনাম আরসিবি ম্যাচ দিয়ে। আইপিএলের অষ্টাদশ সংস্করণে রোহিত শর্মার সামনে লজ্জার নজির এড়ানোর হাতছানি।
আইপিএলে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়া ক্রিকেটারদের তালিকার প্রথম পাঁচে তিনজনই ভারতীয়। আর ২ বার শূন্য রানে আউট হলে রোহিতের গায়ে লাগবে লজ্জার তকমা।

আইপিএলে সবচেয়ে বেশি ১৮ বার করে শূন্য রানে আউট হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল ও দীনেশ কার্তিক। ম্যাক্সওয়েল ১৩৪টি ম্যাচের ১২৯ ইনিংসে ১৮ বার ডাক সঙ্গী করে ফিরেছেন। কার্তিক খেলেছেন ২৫৭টি ম্যাচ, ২৩৪ ইনিংস। ফলে কম ম্যাচে বেশিবার শূন্যে আউট হওয়ায় লজ্জার রেকর্ডের শীর্ষে ম্যাক্সওয়েল।
রোহিত শর্মা ২৫৭টি ম্যাচে ২৫২ ইনিংস খেলে ১৭ বার শূন্য রানে আউট হয়েছেন। সে কারণেই রোহিত একেবারে ম্যাক্সওয়েল ও কার্তিকের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। কার্তিক অবসর নিলেও রোহিত ও ম্যাক্সওয়েলের দিকে নজর থাকবে ডাকের সংখ্যার কারণে।
পীযূষ চাওলা ১৯২ ম্যাচের মধ্যে ৯২টি ইনিংসে ১৬ বার শূন্য রানে আউট হয়েছেন। সুনীল নারিন ১৭৭টি ম্যাচে ১১০টিতে ব্যাট করেছেন। নারিন আইপিএলে শূন্য রানে আউট হয়েছেন ১৬ বার। রশিদ খান ও মনদীপ সিং আইপিএলে খালি হাতে সাজঘরে ফিরেছেন ১৫ বার করে।
মণীশ পাণ্ডে ও অম্বাতি রায়ডু ১৪ বার করে এবং হরভজন সিং, পার্থিব প্যাটেল ও অজিঙ্ক রাহানে ১৩ বার করে শূন্য রানে আউট হয়েছেন আইপিএলে। রবিচন্দ্রন অশ্বিন ও গৌতম গম্ভীরের ক্ষেত্রে এই সংখ্যা ১২। ১১ বার করে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন সঞ্জু স্যামসন, ডেভিড ওয়ার্নার ও শিখর ধাওয়ান।
অমিত মিশ্র, সূর্যকুমার যাদব, বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স খাতা না খুলে আইপিএলে ১০ বার করে শূন্য রানে আউট হয়েছেন। হর্ষল প্যাটেল, ক্রিস মরিস, প্রবীণ কুমার, নিকোলাস পুরাণ, মার্কাস স্টইনিস, জ্যাক কালিস ও ইউসুফ পাঠান ৯ বার করে শূন্য রানে আউট হয়েছেন আইপিএলে।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications