আইপিএলে সলমন ! নিজের প্রিয় ক্রিকেটারের নাম প্রকাশ করলেন ভাইজান
দেশজুড়ে আইপিএল জ্বর। আইপিএলের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছেন বলিউডের একটা বড় অংশই । শাহরুখ ,জুহি চাওলা, প্রীতি জিন্টাদের নিজস্ব দল রয়েছে। আর যাদের দল নেই তারা নিয়মিত গ্যালারিতে গিয়ে প্রিয় দলের সমর্থনে গলা ফাটাচ্ছেন। ব্যাতিক্রম কেনইবা হবেন ভাইজান? এবার আইপিএল জোয়ারে গা ভাসালেন সলমন খান।
ক্রিকেট মাঠে খুব একটা তাঁকে দেখা যায় না। তবে ক্রিকেট নিয়ে তিনি একেবারেই ওয়াকিবহাল নন, তা কিন্তু একেবারেই নয়। নিজের প্রিয় ক্রিকেটারের নামও প্রকাশ্যে এনেছেন বলিউড সুপার স্টার। সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওতেই প্রকাশ্যে এসেছে সালমান খানের প্রিয় ক্রিকেটারের নাম।

Salman Khan says his favourite player is MS Dhoni.
— Johns. (@CricCrazyJohns) April 13, 2023
Salman Khan will be coming to Star Sports this weekend to entertain all the fans. #IPLonStar pic.twitter.com/6rjB9W3zw8
আইপিএল সম্প্রচারকারী চ্যানেলে এবার নতুন ভূমিকায় দেখাতে চলেছে সলমন খানকে। আগামী শনি এবং রবিবার বিশেষ ক্রিকেট শো-তে অংশ নেবেন বলিউডের ভাইজান। বলিউডের তিন খানের মধ্যে শাহরুখ খান কলকাতা নাইট রাইডার্স দলের মালিক। প্রায়ই তাঁকে দেখা যায় ইডেনে। শুধু পর্দার নয় ক্রিকেট মাঠের দর্শকদের মধ্যেই কিং খান নিজেকে প্রতিষ্ঠিত করেছেন কেকেআরের সৌজন্যে।


-
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ












Click it and Unblock the Notifications