Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL: গুজরাত নয় গিল ব্যাট করেছেন মু্ম্বইয়ের জন্য, মেনে নিলেন সচিনও

শতরান করে আরসিবির বিরুদ্ধে গুজরাতকে বিরাট জয় এনে দিলেন, সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সকে প্লে অফের টিকিট উপহার দিলেন শুভমান গিল। রবিবার রাতে চিন্নাস্বামী দেখল জোড়া শতরান। ঘরের মাঠে সেঞ্চুরি করে ট্র্যাজিক নায়ক হিসাবেই থেকে গেলেন কোহলি, শতরান করে বিরাট মঞ্চে সব আলো নিজের দিকেই টেনে নিলেন শুভমান গিল।

রবিবার রাতে গুজরাত-ব্যাঙ্গালোর ম্যাচে নজর ছিল মুম্বই ইন্ডিয়ান্সেরও। কারন বিরাটরা হারলে সহজেই তারা চলে যাবে প্লে অফে। রোহিতদের অঙ্ক সহজ করে দিলেন গিল। তাঁর চওড়া ব্যাটে ভর করে শীর্ষে থাকা গুজরাত হারিয়ে দিল কোহলিদের। ম্যাচ শেষে শুভমানের প্রশংসায় পঞ্চমুখ স্বয়ং সচিন তেন্ডুলকরও।

1

টুইটে মাস্টার ব্লাস্টার রসিকতা করে লিখেছেন, 'ক্যামরুন গ্রিন এবং শুভমান গিল মুম্বই ইন্ডিয়ান্সের জন্য দারুণ ব্যাট করেছেন।' হায়দরাবাদের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাট করে মুম্বইকে জেতান গ্রিন। সেইসঙ্গে প্লে অফে উঠার প্রাথমিক কাজটাও করে রাখেন গ্রিন। রাতে কাজটা সম্পূর্ণ করলেন গিল। শুভমানের শতরান যতটা গুরুত্বপূর্ণ ছিল গুজরাতের জন্য তার থেকে বেশি কার্যকরী হয়েছে মুম্বইয়ের জন্য।


শুধউ শুভমান বা গ্রিন নয় লিটল মাস্টার তারিফ করেন বিরাটের ব্যাটিংয়ের। পর পর দুই ম্যাচে শতরানকারী কোহলিরও উচ্ছসিত প্রশংসা সমাজ মাধ্যমে করেন মাস্টার ব্লাস্টার।

3

আরসিবির বিরুদ্ধে ১৯৮ রান তাড়া করতে নেমে শুভমান গিল বিশ্বক্রিকেটকে দেখিয়ে দিলেন কোহলির উত্তরসূরি হওয়ার তিনিই যোগ্য দাবিদার। গিলের এক-একটা বাউন্ডারি, ওভার বাউন্ডারি আছড়ে পড়ছিল, সেই সঙ্গে কোহলির হতাশা বাড়ছিল।

বিরাটের শতরানে গুজরাতকে বড় রানের টার্গেট দেয় আরসিবি। বিধ্বংসী গিলই সবটা গরমিল করে দিলেন। ৫২ বলে অপরাজিত ১০৪ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলে দলকে তো বটেই, ক্রিকেট দুনিয়ার মন জয় করে নিলেন তিনি। গিলের ইনিংস সাজানো ছিল ৫টি চার ও ৮টি ছক্কা দিয়ে।

2

শেষ ৩ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৪ রান। উল্টো দিকে উইকেট পড়তে থাকলেও নিজের অনবদ্য ছন্দ বজায় রেখে নিজের শতরানের পাশাপাশি গুজরাটকে জয় এনে দিলেন শুভমান গিল। । প্লে অফে সিএসকের মুখোমুখি হওয়ার আগে এই জয় তাদের বাড়তি আত্মবিশ্বাস দেবে।

সচিন কন্যা সারার সঙ্গে গিলের সম্পর্ক বার বার চর্চায় উঠে এসেছে। সচিনের দলের জন্য প্লে অফের টিকিট নিশ্চিত করার পর সমাজ মাধ্যমে নতুন উপদান হিসাবে উঠে এসেছে গিল-সারা সম্পর্ক।

নেটিজেনদের একাংশতো মজা করে বলতেই শুরু করেছেন জামাইষষ্ঠীর সপ্তাহে এমন ইনিংস খেলে নিজের নম্বর আরও কিছুটা বাড়িয়ে নিলেন শুভমান গিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+