IPL:লখনউয়ের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং পাঞ্জাবের, খেলছেন না ধাওয়ান
শনিবাসরীয় আইপিএলে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি লখনউ সুপার জায়ান্টস এবং পাঞ্জাব কিংস। একানা স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব কিংস । ধাওয়ানের চোটের জন্য খেলতে পারছেন না।পাঞ্জাব দলের অধিনায়কত্বে স্যাম কারান।টসে জিতে পাঞ্জাবের ভারপ্রাপ্ত অধিনায়ক বলেন, আমাদের দলে বেশ কিছু বদল হয়েছে। টসে জিতে আমরা ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছি।
এবারের আইপিএলে চারটি ম্যাচের মধ্যে তিনটিতে জিতে দুই নম্বরে আছে লখনউ।শেষ দুটি ম্যাচেই জয় পেয়েছে সঞ্জীব গোয়েঙ্কার দল। ফলে আত্মবিশ্বাস নিয়েই এই ম্যাচে খেলতে নামবে কেএল রাহুল ব্রিগেড।আজকের ম্যাচ জিতলেই এক নম্বর জায়গায় পৌছেঁ যাবে নবাবের শহরের দল।

ম্যাচের আগেই খারাপ খবর পাঞ্জাব দলের জন্য। কাঁধে চোট পেয়ে এই ম্যাচ থেকে ছিটকে গেলেন দলের অধিনায়ক শিখর ধাওয়ান। তার চোট কতটা গুরুতর তা এখনও পাঞ্জাব টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়নি।তবে অধিনায়কের চোট পাওয়া কিছুটা হলেও সমস্যা বাড়াবে প্রীতির দলের জন্য। জয়ের ফেরার জন্য এই ম্যাচে বেশ কয়েকটি বদল আনে পাঞ্জাব দল। স্পিন অ্যাটাককে শক্তিশালী করতে দলে আনা হয় রাহুল চাহারকে।

এই ম্যাচে আবার অমিত মিশ্রা, জয়দেব উনাদকাটকে বাইরে রাখে লখনউ।তারা দলে আনে আয়ূষ বাদানি এবং যুধবির সিংকে।এই ম্যাচের আগেই স্কোয়াডে বদল হয় লখনউয়ের।চোট পেয়ে ছিটকে গিয়েছেন মিডিয়াম পেসার মায়াঙ্ক যাদব।তার পরিবর্তে দলে এলেন হিমাচলপ্রদেশের ডানহাতি পেসার অর্পিত গুলেরিয়া। ঘরোয়া ক্রিকেটে সার্ভিসেসের হয়ে খেলেন অর্পিত।২০ লক্ষ টাকার ব্রেস প্রাইসে তাকে সই করায় লখনউ দল।
🚨 Toss Update 🚨@PunjabKingsIPL elect to field first against @LucknowIPL.
— IndianPremierLeague (@IPL) April 15, 2023
Follow the match ▶️ https://t.co/OHcd6VfDps#TATAIPL | #LSGvPBKS pic.twitter.com/LVduZ8zRP1
অন্যদিকে আইপিএলে প্রথম দুটি ম্যাচে জয় পেলেও, শেষ দুটি ম্যাচে হারতে হয়েছে পাঞ্জাব কিংসকে। লিগ টেবলে প্রীতি জিন্টার দলের অবস্থান ছয় নম্বরে। এরআগে ২০২২ সালের আইপিএলে একবারই মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে ২০ রানে লখনউ জিতেছিল। এবার কিন্তু বদলা নেওয়ার সুযোগ পাঞ্জাবের সামনে।
A look at the Playing XIs of the two sides in the #LSGvPBKS contest 👌👌@CurranSM to lead @PunjabKingsIPL tonight.
— IndianPremierLeague (@IPL) April 15, 2023
Follow the match ▶️ https://t.co/OHcd6VfDps #TATAIPL pic.twitter.com/bQUxAwVXbo
পাঞ্জাব কিংস- স্যাম কারান (অধিনায়ক),হরপ্রীত ভাটিয়া,অথর্ব তাইডে , ম্যাথু শর্ট,সিকান্দার রাজা,জিতেশ শর্মা (উইকেটকিপার),শাহরুখ খান,অর্শদীপ সিং,কাগিসো রাবাডা, রাহুল চাহার,হরপ্রীত ব্রার
পরিবর্ত -
প্রভসিমরণ সিং, মোহিত রাথী,ন্যাথন এলিস, ঋষি ধাওয়ান,
লখনউ সুপার জায়ান্টস- লোকেশ রাহুল (অধিনায়ক), দীপক হুডা,ক্রুণাল পাণ্ডিয়া,
কাইল মেয়ার্স, মার্কাস স্টইনিস, নিকোলাস পুরাণ (উইকেটকিপার), আয়ূষ বাদানি, আবেশ খান,রবি বিষ্ণোই,মার্ক উড, যুধবির সিং ।
পরিবর্ত - অমিত মিশ্রা, জয়দেব উনাদকাট, কে গৌতম, ড্যানিয়েল সাম, প্রিরাক মানকড।












Click it and Unblock the Notifications