IPL: গ্রিনের অর্ধশতরান, হায়দরাবাদকে ১৯৩ রানের টার্গেট দিল মুম্বই ইন্ডিয়ান্স
আইপিএলে আজ মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ এবং মুম্বই ইন্ডিয়ান্স।হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক মার্করাম। এই ম্যাচে উমরান মালিককে বাইরে রেখেই খেলতে নামে কমলা বাহিনী। এই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশে জায়গা পান অর্জুন তেন্ডুলকর।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫উইকেট হারিয়ে ১৯২ রান তুলল মুম্বই। মু্ম্বইয়ের হয়ে ওপেন করেত আসে রোহিত শর্মা এবং ঈশান কিষান। হিটম্যানের ব্যাটে ছিল বড় রানের আভাস। পর পর চার মেরে বড় রানের স্বপ্নও দেখাচ্ছিলেন মুম্বই অধিনায়ক।

Milestone 🚨 - 6000 runs and counting for @ImRo45 in #TATAIPL
— IndianPremierLeague (@IPL) April 18, 2023
Keep going, Hitman 💪💪#SRHvMI pic.twitter.com/VQeYRWivwb
এরপর ঈশান কিষান দলের হাল ধরেন। দ্রুততার সঙ্গে রান তোলার চেষ্টাও করেন ঝাড়খণ্ডের তরুণ তুর্কি। তবে ৩৮ রান জাসেনের শিকার হলেন ঈশান।স্টেপ আউট করে মারতে গিয়েছিলেন, কিন্তু দুরন্ত ক্যাচ নিয়ে ঈশানকে সাজঘরের রাস্তা দেখালেন মার্করাম।

T Natarajan gets the first breakthrough and the big wicket of Rohit Sharma, who departs after scoring 28 runs.
— IndianPremierLeague (@IPL) April 18, 2023
Live - https://t.co/oWfswiuqls #TATAIPL #SRHvMI #IPL2023 pic.twitter.com/Wqc4gdqUKY
ক্যামরুন গ্রীন এবং সূর্যকুমার যাদব জুটিও সফল হলেন না। আজ সূর্যের ব্যাটে গ্রহণ লাগল। সাত রান করেই আউট হলেন মু্ম্বইকর।জেসান-মার্করাম যুগলবন্দিতেই আউট হলেন সূর্য। এরপর সবার নজর ছিল ঘরের ছেলে তিলক ভার্মার দিকে।গ্রিনের সঙ্গে জুটি গড়ে দলের রানকে এগিয়ে নিয়ে যান তিলক।তারা হাফসেঞ্চুরির পার্টনাশিপও গড়লেন। ঘরের মাঠে দর্শকদের হতাশ করলেন না তিলক ভার্মা। ১৭ বলে ৩৭ রান করলেন তিলক।
Marco Jansen strikes twice in an over.
— IndianPremierLeague (@IPL) April 18, 2023
Ishan Kishan and Suryakumar Yadav depart in quick succession.
Live - https://t.co/oWfswiuqls #TATAIPL #SRHvMI #IPL2023 pic.twitter.com/PClPzosBE1
তবে তবে ব্যাট হাতে জ্বলে উঠলেন ক্যামরুন গ্রিন। দুরন্ত অর্ধশতরান করলেন। ৪০ বলে ৬৪ রান করলেন গ্রিন। তাঁর ইনিংসে ছিল ৬টি চার, ২টি ছক্কা।শেষ পর্যন্ত ১৯২ রানেই থামল মুম্বইয়ের ইনিংস। হায়দরাবাদের হয়ে দুটি উইকেট নিলেন জাসেন। একটি করে উইকেট পেলেন নটরাজন, ভুবনেশ্বর।

আইপিএলের শেষ দুটি ম্যাচে জয় পেয়েছে দুই দলই। ফলে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামবে হায়দাবাদ এবং মুম্বই দুই শিবিরই। দুই দলই জয়ের হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে রয়েছে।












Click it and Unblock the Notifications