IPL: কেকেআরের মিশন দিল্লি, ঘুরে দাঁড়ানোর বার্তা নীতীশের
অভিশপ্ত ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে পরাজয় এখন অতীত। কেকেআরের স্লোগান এবার দিল্লি চলো। সোমবার মুম্বই থেকে দিল্লি পৌঁছালো নাইট রাইডার্স। বৃহস্পতিবার অরুণ জেটলি স্টেডিয়ামে আইপিএলে লাস্ট বয়দের মুখোমুখি হবে কেকেআর। পরপর দুই ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে দিল্লির বিরুদ্ধে জয় ফিরতে মরিয়া চন্দ্রকান্ত পণ্ডিতের দল।
এই মুহূর্তে লিগ টেবিলে সবার শেষে রয়েছে দাদার দল দিল্লি। এখনও পর্যন্ত একটি ম্যাচেও জয়ের মুখ দেখেনি এই দলটি। ফলে ঘুরে দাঁড়ানোর জন্য এরথেকে ভালো সুযোগ আর পাবে না নাইটরা।

রবিবার ওয়াংখেড়েতে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ জিততে পারিনি কলকাতা। কেকেআরের কাছে মু্ম্বই ম্যাচ মানেই একটা আতঙ্ক। যদিও এই ম্যাচের প্রথম ইনিংসে দুরন্ত ব্যাটিং করেছিলেন ভেঙ্কটেশ আইয়ার। ১৫ বছর পর দ্বিতীয় নাইট ব্যাটসম্যান হিসেবে শতরান করলেন তিনি। কিন্তু দল জয় না পাওয়ায় কিছুটা হতাশ মধ্যপ্রদেশের ব্যাটসম্যান।

Until next time, Mumbai! 👋#AmiKKR | #TATAIPL 2023 pic.twitter.com/Z0GywyhmPN
— KolkataKnightRiders (@KKRiders) April 17, 2023
চোট কাটিয়ে আবারও ২২ গজে স্বমহিমায় ফিরেছেন ভেঙ্কটেশ। অথচ কয়েক মাস আগেও খেলার মতো পরিস্থিতি ছিল না তাঁর। এই প্রসঙ্গে ভেঙ্কটেশ বলেন,'২০২৩ সালের আইপিএল আমার জন্য প্রত্যাবর্তনের মঞ্চ। গত ছয় মাস আগে আমার বাঁ দিকের গোড়ালি ভেঙে যায়। পায়ের অবস্থা অত্যন্ত খারাপ ছিল। খুবই খারাপ দুর্ঘটনা ঘটেছিল।'
একইসঙ্গে বোর্ডকে ধন্যবাদ দিয়ে নাইট ব্যাটসম্যান বলেন,'আমি সৌভাগ্যবান বিসিসিআই আমার যত্ন নেয়। ব্যাঙ্গালোরের এনসিএতে আমি চার পাঁচ মাস ছিলাম।সেখানকার সমস্ত ডাক্তার এবং প্রশিক্ষকরা আমাকে সহযোগিতা করেন। তারা আমাকে এই অবস্থা থেকে বেরিয়ে আসে সাহায্য করেছেন।' একই সঙ্গে তিনি কেকেআরে সাপোর্ট স্টাফ অভিষেক নায়ারকেও কৃতজ্ঞতা জানান আইয়ার।

ম্যাচ হারের জন্য ভেঙ্কটেশের মতোই নীতীশও স্কোর বোর্ডে কিছুটা কম রান হওয়াকেই দায়ী করছেন। তার কথায়, 'আমার মতে ১৫,২০ রান কম হয়েছিল। চাওলা ভালো বোলিং করায় রান কম হয়। আমার খারাপ লাগছে ভেঙ্কটেশের জন্য।'
একইসঙ্গে দলের বোলারদের সমালোচনা করে নাইট অধিনায়ক বলেন 'দলের সেরা বোলাররাই প্রচুর রান খরচ করছে। দুটি একটি ম্যাচে এই ঘটনা ঘটতে পারে। কিন্তু পাঁচ ম্যাচ হয়ে যাওয়ার পরই অবস্থার পরিবর্তন হল না।আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি আশা করছি পরের ম্যাচেই জয়ে ফিরতে পারবো।'
-
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ












Click it and Unblock the Notifications