IPL Betting Case: আইপিএলে বেটিংয়ের তদন্তে সক্রিয় ইডি, হানা ২ রাজ্যের ৮ জায়গায়
IPL Betting Case: আইপিএল-সহ ক্রিকেটের বেআইনি সম্প্রচার ও বেটিংয়ের অভিযোগ উঠেছে অনলাইন বেটিং প্ল্যাটফর্ম ফেয়ারপ্লের বিরুদ্ধে। যার তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
এই মামলাতেই আজ মুম্বই ও গুজরাতের কচ্ছের মোট ৮ জায়গায় হানা দিলেন ইডির তদন্তকারীরা।

২০০২ সালের প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট বা পিএমএলএ-র আওতায় এই অভিযান চালানোর কথা ইডি আধিকারিকরা জানিয়েছেন। বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর টাকা, ব্যাঙ্কের ফান্ড, সিলভার বার, যার সর্বমোট মূল্য ৪ কোটি টাকা বলে জানতে পারা যাচ্ছে।
এ ছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে নানা নথি, ডিজিটাল ডিভাইস এবং অস্থাবর সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন নথি। মুম্বইয়ের নোডাল সাইবার পুলিশে এফআইআর দায়ের করেছিল ভায়াকম মিডিয়া প্রাইভেট লিমিটেড। ফেয়ারপ্লে স্পোর্ট-সহ কিছু সংস্থার কারণে ১০০ কোটি টাকার উপর রাজস্ব ক্ষতি হচ্ছে বলে এফআইআরে উল্লেখ করা হয়।
ভারতীয় সংবিধানের বিভিন্ন ধারা, তথ্য প্রযুক্তি আইন ও কপিরাইট সংক্রান্ত আইন ভঙ্গের অভিযোগও ওঠে ফেয়ারপ্লে-র বিরুদ্ধে। ইডি তদন্তে নেমে দেখে ফেয়ারপ্লে-র কর্ণধার কৃষ লক্ষ্মীচাঁদ শাহের কিউরাসাও, দুবাই ও মাল্টায় বিভিন্ন সংস্থা রয়েছে। এগুলির মাধ্যমেই অবৈধ কাজকর্ম চালানো হতো বলে জানতে পারেন তদন্তকারীরা।
ফেয়ারপ্লে সংস্থাকে কারিগরী ও অর্থনৈতিকভাবে সাপোর্ট করায় যুক্ত ব্যক্তিদের টার্গেট করেই এদিনের অভিযান বলে জানতে পারা যাচ্ছে। ১০০ কোটি টাকার উপর নানা স্থাবর ও অস্থাবর সম্পত্তি এ দেশে ওই ব্যক্তিরা কিনেছেন, এমন নথিও তল্লাশিতে হাতে এসেছে তদন্তকারীদের।
এই মামলায় চতুর্থ দফায় বড় মাপের তল্লাশি অভিযান চালাল ইডি। জুনের ১২, অগাস্টের ২৭ ও সেপ্টেম্বরের ২৭ তরিখেও ইডি তদন্তকারীরা একযোগে হানা দিয়েছিলেন। সেবারেও ১১৩ কোটি টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত ও ফ্রিজ করা হয়েছিল। ফলে সবমিলিয়ে এখনও অবধি ১১৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো।
অবৈধ লেনদেনে উপকৃতদের চিহ্নিত করার প্রক্রিয়া জোরকদমে চলছে। বেটিং ও অবৈধ সম্প্রচারে লাভবানদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে আইন মেনেই। ক্রিকেট মরশুমের মধ্যেই ইডির সক্রিয়তা তাৎপর্যপূর্ণ। ক্রিকেট সম্প্রচারের আইনি অধিকার যাদের রয়েছে তাদের স্বার্থ সুরক্ষিত রাখতেই সবরকম পদক্ষেপ করা হচ্ছে। সেই সঙ্গে মানি লন্ডারিং রুখতেও তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications