IPL: ‘আমি ধোনির ভক্ত’, মাঠের লড়াইয়ের আগে মাহি বন্দনায় পাণ্ডিয়া
মাঠ হোক মাঠের বাইরে ধোনি-পাণ্ডিয়া জুটি যেন বাস্তব জীবনে জয়-বীরু। আইপিএলের মঞ্চে মাঠে তাঁরা যতই প্রতিদ্বন্দ্বী হোন। মাহি যে বরাবারই আইডল পান্ডিয়ার কাছে। তাই বাইশ গজের লড়াইয়ের আগে ধোনি বন্দনায় সরব হলেন গুজরাত অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া।
মঙ্গলবার সন্ধ্যায় চিপকে আইপিএল প্লে অফের প্রথম কোয়ালিফায়ারে গুরু-শিষ্যের দ্বৈরথ। ধোনি-হার্দিকের মেগা লড়াই। মাঠে নামার আগে অকপট গুজরাত অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। তাঁর সাফ কথা, মাঠে কী হবে জানা নেই। তবে তিনি এখনও মহেন্দ্র সিং ধোনির ভক্ত। যা শিখেছেন, সবটাই ধোনির থেকে।


গুজরাট টাইটান্সের পোস্ট করা একটি ভিডিয়োতে হার্দিক বলেছেন, 'অনেকেই মনে করেন, মাহি সিরিয়াস এবং ও রকম কিছু। তবে আমার জন্য অন্যরকম, আমি ওকে মহেন্দ্র সিং ধোনি হিসেবে দেখি না। ওর সঙ্গে রসিকতা করি।'
Captain. Leader. Legend.@msdhoni is an emotion 💙 Here’s a special tribute from @hardikpandya7 to the one and only Thala ahead of a special matchday in Chennai! 🤝#GTvCSK | #PhariAavaDe | #TATAIPL Playoffs 2023 pic.twitter.com/xkrJETARbJ
— Gujarat Titans (@gujarat_titans) May 23, 2023
একইসঙ্গে পাণ্ডিয়া উল্লেখ করেছেন, 'আসলে ওর থেকে অনেক কিছু শিখেছি। অনেক পজিটিভ জিনিস। এমনকী শুধু দেখেই শিখেছি, সেভাবে কথা না বলেও। আমার কাছে ধোনি প্রিয় বন্ধু, প্রিয় ভাই। যার সঙ্গে প্রচুর মজা করা যায়।' আসলে ভারতীয় দলে খেলার সময় থেকেই মাহির সঙ্গে হার্দিকের রসায়ন গড়ে উঠে। ধোনির ঘনিষ্ঠ বৃত্তের অন্যতম সদস্য হয়ে উঠেন পান্ডিয়া। এনও সেই ধারা অটুট।

মঙ্গলবার ম্যাচ থেকে যে জিতবে, সেই দল এই বছরের ফাইনালে উঠবে। যে দল হারবে, তার কাছে আরও একটা সুযোগ থাকবে। চার বারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে মাঠে নামার আগে চিপকেই এই ম্যাচ ফিনিশ করতে চান হার্দিক। ক্রিকেট পন্ডিতদের মতে, গতবারের তুলনায় এবারের গুজরাত অনেক পরিণত।
It’s been 54 days since these memories, @ChennaiIPL #PhariAavaDe, #WhistlePodu 💙💛#GTvCSK | #TATAIPL Playoffs 2023 pic.twitter.com/7Ir53yn0Yd
— Gujarat Titans (@gujarat_titans) May 23, 2023
হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এর আগে আইপিএলের মঞ্চে ৩ বার মুখোমুখি হয়েছিল দুই দল। গত মরসুমের ২ ম্যাচে সিএসকে হেরেছিল গুজরাটের কাছে। এ বারও ছবিটা বদলায়নি। মরসুমের উদ্বোধনী ম্যাচে চেন্নাইকে হারিয়ে দেয় গুজরাট। টাইটান্স ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে শেষ করেছে। ১০টি ম্যাচ তারা জিতেছে। চারটিতে হেরেছে। সিএসকে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করেছে।
-
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের











Click it and Unblock the Notifications