Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

T20 World Cup: আইপিএলে পারফরম্যান্স করলেই ঢোকা যাবে না বিশ্বকাপের দলে, ভারতীয় দল নির্বাচন নিয়ে রইল বড় আপডেট

আইপিএল এর মধ্যেই চর্চায় ভারতীয় টি২০ দল। বিশ্বকাপের জন্য কবে ঘোষিত হবে ভারতীয় দল? এই নিয়ে এখন সব থেকে বেশি জল্পনা চলছে। আগামী ১লা মে-র মধ্যে আইসিসির কাছে ১৫ জনের স্কোয়ার্ড পাঠাতে হবে সব দলগুলিকেই। ইতিমধ্যেই নিউজিল্যান্ড দল তাদের স্কোয়াদ ঘোষণা করে দিয়েছে। ভারতীয় দলের স্কোয়াড নিয়ে চলছে বিস্তার আলোচনা চলছে।

আইপিএলের প্রতিটি ম্যাচের দিকেই নজর রেখেছেন নির্বাচকেরা। তবে ক্রিকইনফোর প্রতিবেদন অনুসারে আইপিএলে ভালো খেলা অনামী ক্রিকেটারদের বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া সম্ভাবনা কম। মূলত আন্তর্জাতিক ক্ষেত্রে ভালো পারফরম্যান্স করা ক্রিকেটারদের বিশ্বকাপের দলে রাখতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট

T20 World Cup

লখনউ দলের হয়ে নজর করা পারফরম্যান্স করা মায়াঙ্ক যাদবকে নিয়ে কথা উঠলেও শেষ পর্যন্ত মায়াঙ্ককে এখনই ভারতীয় দলে সুযোগ দেওয়ার পক্ষপাতি নয় টিম ম্যানেজমেন্ট। গতিতে মুগ্ধ করলেও তাঁর চোট প্রবণতা দলের সুযোগ পাওয়ার ক্ষেত্রে অন্তরায় হতে পারে। রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব এই চার ক্রিকেটার যে ভারতীয় দলে থাকবেন তা আইপিএলের আগেই চূড়ান্ত হয়ে গিয়েছে।

ভারতীয় দলে চমক কমই থাকবে তবে বেশ কয়েকটি স্থান নিয়ে এখনো জটিলতা চলছে। দুর্ঘটনা কাটিয়ে আইপিএলের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স করেছেন ঋষভ পন্থ। ফলে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল ভাবেই রয়েছে। তবে দ্বিতীয় উইকেটরক্ষক কে হবেন সেটা নিয়ে চর্চা তুঙ্গে কারণ সঞ্জু স্যামসন এবং কে রাহুলের মধ্যে প্রতিযোগিতা চলছে।

পাশাপাশি সবথেকে বেশি আলোচনা হচ্ছে হার্দিক পাণ্ডিয়াকে ঘিরে। তার মত অভিজ্ঞ অলরাউন্ডারকে দলে রাখা হবে নাকি শিবম দুবে বা রিঙ্কু সিংয়ের মধ্যে একজনকে সুযোগ দেয়া হবে তা নিয়ে চলছে আলোচনা। এই নিয়ে দ্বিধা বিভক্ত টিম ম্যানেজমেন্ট।

হার্দিক পাণ্ডিয়ার বলে আগের মতো গতি নেই এমনকি গুরুত্বপূর্ণ সময় উইকেট পেতেও ব্যর্থ করছেন এই পরিস্থিতিতে হার্দিককে সুযোগ দেওয়া কতটা যুক্তিযুক্ত সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাই লড়াইয়ে প্রবল ভাবেই আছেন শিবম দুবে।

পাশাপাশি তৃতীয় পেশার কি হবেন সেটা নিয়েও আলোচনা চলছে। কারণ জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজের স্থান একেবারেই পাকা তবে তৃতীয় পেশারের লড়াইয়ে আছেন অর্শদীপ সিং, আবেশ খান এবং মুকেশ কুমার।

এখন পর্যন্ত, রবীন্দ্র জাদেজা প্রথম একাদশে স্পিন অলরাউন্ডার হিসাবে অক্ষর প্যাটেলকে বাদ দিতে পারে, কিন্তু অক্ষর ব্যাক-আপ স্পিনার হিসাবে স্কোয়াড তৈরি করতে পারে, কুলদীপ যাদবকে ১৫ জনের দলে একমাত্র রিস্টস্পিনার হিসাবে রাখা হতে পারে।

সম্ভাব্য ভারতীয় দল
টপ অর্ডার-রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব
মিডল অর্ডার- সঞ্জু স্যামসন, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শিবম দুবে, রিঙ্কু সিং
স্পিনার- কুলদীপ যাদব
বোলার- জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ অথবা আবেশ খান, অর্শদীপ সিং
বিকল্প- কেএল রাহুল, চাহাল, রবি বিষ্ণোই, সন্দীপ শর্মা

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+