IPL Facts: আইপিএলে সৌরভের কোন রেকর্ডটি ভাঙা সম্ভব নয়? ওয়ার্ন, ম্যাকালাম থেকে প্রবীণ, এবিডি-র রয়েছে নানা নজির
IPL Facts: আইপিএলের নিয়মকানুন ফের নতুন করে জানাবে বিসিসিআই। তারপরই ১০টি ফ্র্যাঞ্চাইজি দল গঠনের যাবতীয় পরিকল্পনা সাজাতে শুরু করবে।
আইপিএল শুরু হয়েছিল ২০০৮ সালে। ইতিমধ্যেই তা বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। বিশ্বের বিভিন্ন ক্রীড়াক্ষেত্রের সেরা লিগগুলির মধ্যে অন্যতম।

আইপিএলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের যে ঈর্ষণীয় রেকর্ডটি রয়েছে তা কারও পক্ষে কোনও দিন ভাঙা সম্ভব নয়। কেন না, কলকাতা নাইট রাইডার্সের তৎকালীন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় সামলেছিলেন আইপিএলের প্রথম ডেলিভারিটি। আইপিএলে প্রথম ওভারটি করেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রবীণ কুমার।
আইপিএলে প্রথম উইকেটটি নিয়েছিলেন জাহির খান। আরসিবি জার্সিতে জাহিরের শিকার হন সৌরভ (১২ বলে ১০)। আইপিএলের সেই ম্যাচেই টুর্নামেন্টের ইতিহাসে প্রথম শতরানটি হাঁকান ব্রেন্ডন ম্যাকালাম। তখন তিনি ছিলেন কেকেআরে। ১০টি চার ও ১৩টি ছয়ের সাহায্যে ৭৩ বলে ১৫৮ রানে অপরাজিত ছিলেন ম্যাকালাম।
আইপিএলের প্রথম ইনিংসেই ৩ উইকেটে ২২২ তুলেছিল কেকেআর। সৌরভের নেতৃত্বাধীন দল বেঙ্গালুরুতে আরসিবির হোম ম্যাচে জিতেছিল ১৪০ রানে। বিরাট কোহলিই একমাত্র ক্রিকেটার যিনি ২০০৮ সাল থেকে আইপিএল খেলছেন একই দলের (আরসিবি) হয়ে।
আইপিএলে প্রথম বোলার হিসেবে পরপর দুই মরশুমে সর্বাধিক উইকেটশিকারী হন ভুবনেশ্বর কুমার, ২০১৬ ও ২০১৭ সালে। গত বছর কেকেআরের বিরুদ্ধে যশস্বী জয়সওয়াল ১৩ বলে অর্ধশতরান করেন, যা আইপিএলের ইতিহাসে দ্রুততম হাফ সেঞ্চুরি।
কেকেআরের হয়ে ৪৫ বছর ৯২ দিনের মাথায় মাঠে নেমেছিলেন ব্র্যাড হগ। সবচেয়ে বেশি বয়সে আইপিএল খেলার এটি রেকর্ড। ২০১৯ সালে ১৬ বছর ১৫৭ দিনের মাথায় আইপিএলে খেলেন বাংলার প্রয়াস রায় বর্মণ, আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসেবে খেলার নজির তাঁর দখলে।
আইপিএলে সবচেয়ে বেশি ২৫ বার ম্যাচের সেরা হওয়ার নজির রয়েছে এবি ডি ভিলিয়ার্সের। ক্রিস গেইল ২২ ও রোহিত শর্মা এই পুরস্কার পেয়েছেন ১৯ বার। চলতি বছরের আইপিএলের জন্য মিনি নিলাম পরিচালনা করেছিলেন মল্লিকা সাগর, প্রথম মহিলা হিসেবে তিনি এই দায়িত্ব পালন করেন।
আইপিএলে প্রথম যে ক্রিকেটারকে কোনও দল নিয়েছিল তারা হলো রাজস্থান রয়্যালস। শেন ওয়ার্নকে সেবার নেয় রাজস্থান। সেবার চ্যাম্পিয়নও হয়। সবচেয়ে বেশিবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড রোহিত শর্মা ও অম্বাতি রায়াডুর, দুজনেই ৬ বার করে আইপিএল খেতাব জিতেছেন। আইপিএলে ক্রিস গেইল সর্বাধিক অপরাজিত ১৭৫ করেছিলেন, এই রেকর্ডটি ভাঙাও দুঃসাধ্য। ২০১৪ থেকে ২০১৫ অবধি টানা ১০টি আইপিএল ম্যাচ জেতার রেকর্ড রয়েছে কেকেআরের।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications