Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL: চিপকের দুর্গে দাপুটে জয় সিএসকের, ধোনিদের কাছে হেরে বিদায় দিল্লির

আইপিএল থেকে বিদায় নিল দিল্লি। সিএসকের কাছে ২৭ রানে হেরে এবারের মতো আইপিএল অভিযান শেষ দাদার দলের। বাকি ম্যাচ গুলির নিয়মরক্ষার। ঘরের মাঠে দাপুটে ম্যাচ জিতে প্লে অফের পথে আরও এগিয়ে গেল ধোনিরা।

উইকেট শুকনো থাকার কারনেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চেন্নাই দল। ধোনির কথারই প্রমাণ দেখা গেল খেলায়। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান তুলল সিএসকে। হলুদ জার্সিধারীদের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন শিবম দুবে।

১

চেন্নাইয়ের ব্যাটসম্যানদের হয়ে সেভাবে কেউই বড় রান পেলেন না। শেষ দিকে চেন্নাই দলের হয়ে জুটি গড়েন ধোনি-জাদেজা জুটি। জাদেজা করেলন ২১ রান। ২০ রান করলেও শেষ বেলায় মন জিতলেন মাহি।দিল্লির হয়ে মার্শ তিনটি, অক্ষর প্যাটেল ২টি, কুলদীপ ও ললিত ১ করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দিল্লি।শুরুতেই দিল্লিকে বড় ধাক্কা দিলেন দীপক চাহার। চোট কাটিয়ে দলে ফিরেছেন, ধীরে ধীরে ছন্দ ফিরে পাওয়ারও আভাস দিচ্ছেন চাহার। শূন্য রানে আউট হলেন অধিনায়ক ওয়ার্নার। এই নিয়ে ২৩ বার টি টোয়েন্টিতে শূন্য রানে আউট হলেন অজি তারকা।

২

এরপর নিজের ছন্দে খেলতে শুরু করেন ফিল সল্ট। কিন্তু বড় রান তোলার আগেই দীপক চাহারের বলে আউট হলেন সল্ট। ১৭ রান করেই আউট হলেন দিল্লির ওপেনার।


এরপর পরিবর্ত হিসাবে নামা মণীষ পাণ্ডের সঙ্গে ভুল বোঝাবুঝিতে ৫ রান করেই রান আউট হলেন মার্শ। ২৫ রানে তিন উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় দাদার দল।কিন্তু এখান থেকেই দলের হাল ধরেন রাইলি রুসো-মণীষ পাণ্ডে জুটি। চেন্নাই স্পিনারদের বিরুদ্ধে খুব বেশি আক্রমণাত্বক না হলেও স্কোরবোর্ডকে সচল রাখে এই জুটি। ৫১ বলে ৫০ রানের পার্টনারশিপও গড়ে তোলে এই জুটি।


ধোনি জাদেজা-মঈন আলির মতো সেরা স্পিনারদের ক্রমাগত ব্যবহার করতে থাকেন মিডল ওভারে। কিন্তু উইকেট আঁকড়ে পড়ে থেকে রান তুলতে থাকেন দিল্লির দুই ব্যাটসম্যান।শেষ ৫৯ রানে এই পার্টনারশিপ ভাঙলেন পাথিরানা। ২৭ রান করে বেবি মালিঙ্গার বলে সাজঘরে ফিরলেন পাণ্ডে।

২

মণীষ আউট হওয়ার পরই ফের চাপে পড়ে যায় দিল্লি দল। রাইলি রুসোর সঙ্গে জুটি গড়েন রিপল প্যাটেল। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হল না এই জুটি। রাইলি রুসোকে ৩৫ রানে ফেরালেন জাদেজা। এরপর দিল্লির ভরসা ছিলেন অক্ষর প্যাটেল এবং রিপল প্যাটেল জুটি। ২১ রান করেই পাথিরানা ফেরালেন অক্ষর প্যাটেলকে। রিপল আউট হলেন ১০ রানে। এরপরই সব আশা শেষ গেল দিল্লির। বিদায়ের সুর দিল্লি শিবিরে বেজে গেল। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৪০ রান তুলল দিল্লি।

চেন্নাইয়ের হয়ে চাহার ২টি, পাথিরানা ৩টি উইকেট নিলেন। চিপকে স্টেডিয়ামে ১০০তম টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হল। এই ম্যাচে জিতে দিনটা স্মরণীয় করে রাখলেন ধোনিরা। ১২ ম্যাচ খেলে ১৫ পয়েন্টে পৌঁছে গেল সিএসকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+