Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL: ঘরের মাঠে চমক দিল্লির, ধোনিদের বিরুদ্ধে বিশেষ জার্সি পড়ে খেলবেন ওয়ার্নার-অক্ষররা

শনিবার ঘরের মাঠে আইপিএলের শেষ ম্যাচ খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস। ইতিমধ্যেই আইপিএল থেকে বিদায় নিয়েছে দিল্লি। তবে নিয়মরক্ষার ম্যাচে বিশেষ বার্তা দিতে চলেছে দাদার দল। আইপিএলের শেষ ম্যাচে ওয়ার্নাররা যে জার্সি পড়ে মাঠে নামবেন তাতে থাকবে রামধনুর সাত রঙ। শুক্রবার দিল্লি দলের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে।

তবে কী কারনে শেষ ম্যাচে এই বিশেষ জার্সি পড়ে খেলতে নামবেন ওয়ার্নার-অক্ষর প্যাটেলরা? তা উল্লেখ করা হয়‌নি দিল্লি ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে। মনে করা হচ্ছে এলজিবিটিদের প্রতি সমর্থনের বার্তা দিতেই এই বিশেষ উদ্যেগ নিয়েছে দিল্লি দল।

1

শুক্রবার সোশ্যাল মিডিয়ায় সাত রঙের জার্সির ছবি পোস্ট করা হয়েছে দিল্লি দলের পক্ষ থেকে। যেখানে লেখা হয়েছে, 'রামধনুর রঙেই আমরা আইপিএল অভিযান শেষ করব। ঘরের মাঠে মরসুমের শেষ ম্যাচে আমাদের ক্রিকেটাররা এই বিশেষ জার্সি পড়ে খেলবেন।'


এর আগে টুর্নামেন্টের প্রথম দিকে দিল্লি ক্যাপিটালস দলের নিয়মিত অধিনায়ক ঋষভ পন্থের ১৭ নম্বর লাল রঙের জার্সিটি ডাগআউটে ঝুলিয়ে রাখা হল। তাঁর উপস্থিতি, পাশে থাকার অনুভূতি যেন দলের সঙ্গেই ছিল, এমনই বার্তা দিতে। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশের পর দিল্লিকে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়।

টুর্নামেন্টে ১৩ ম্যাচ খেলে আটটিতেই হেরেছে দিল্লির। দাদার দলের পয়েন্ট ১০। দিল্লি তাদের শেষটি ম্যাচ জিতলেও ১২পয়েন্টের বেশি সংগ্রহ করতে পারবে না। সুতরাং, টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টা বেজে গিয়েছে ক্যাপিটালসের। টুর্নামেন্টের প্রথম পাঁচটি ম্যাচে হারের পরই হয়তো ভাগ্য নির্ধারণ হয়েগিয়েছিল দিল্লির।কিন্ত নিয়ম রক্ষার শেষ ম্যাচে বিশেষ চমক দিল দিল্লি। তবে গত মরসুমেও আইপিএলেও কেকেআরের বিরুদ্ধে ম্যাচেও এই বিশেষ জার্সি পড়ে খেলেছিলেন ঋষভ পন্থরা।

2

শুধু দিল্লি নয়, জার্সির মাধ্যমে বিশেষ বার্তা দিয়েছে গুজরাত দলও। আইপিএলে হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে গত সোমবার বিশেষ জার্সি পরে মাঠে নেমেছিল গুজরাত টাইটান্স।ক্যান্সারের বিরুদ্ধে সচেতনার বার্তা দিতে গোলাপি জার্সি ও হাতে বিশেষ ব্যান্ড পড়ে সেই ম্যাচে খেলে গুজরাত দল। পান্ডিয়াদের এই উদ্যেগ প্রশংসা পেয়েছিল সর্বত্রই।

3

যুবরাজ সিং থেকে নীল আর্মস্ট্রং। সঞ্জয় দত্ত থেকে মণীশা কৈরালা। সব ক্যানসারজয়ীদের এই ল্যাভেন্ডার জার্সি গায়ে সম্মান জানিয়েছিলেন হার্দিক পান্ডিয়ারা। একইসঙ্গে এদিন ম্যাচ থেকে ওঠা অর্থ দান করা হয় ক্যানসার নিয়ে কাজ করছে এমন সংগঠনেও।
আইপিএল শুধু চার ছক্কার খেলাই নয়, একইসঙ্গে সামাজিক সচেতনতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দলগুলি।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+