লকডাউনের মেয়াদ বৃদ্ধি, চাপে বিসিসিআই, বাতিল হওয়ার পথে আইপিএল!

লকডাউনের মেয়াদ বৃদ্ধি, চাপে বিসিসিআই, বাতিল হওয়ার পথে আইপিএল!

করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলায় কেন্দ্রীয় সরকার আরোপিত দেশব্যাপী লকডাউনের মেয়াদ বৃদ্ধি সব হিসেব ওলোট-পালোট করে দিয়েছে। অনিশ্চিত হয়ে পড়েছে আইপিএল। পরিস্থিতির চাপ অনুভব করতে শুরু করেছে বিসিসিআই। আইপিএলের ভবিষ্যত নিয়েও শুরু হয়েছে ভাবনাচিন্তা।

করোনায় ক্ষতি

করোনায় ক্ষতি

বিশ্বের ২১০টি দেশে প্রভাব বিস্তার করেছে নোবেল করোনা ভাইরাস। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা প্রায় ৩৫ লক্ষ পৌঁছে গিয়েছে। মৃত্যু হয়েছে দুই লক্ষ চল্লিশ হাজারের বেশি মানুষের। ভারতে আক্রান্তের সংখ্যা ৪০ হাজার পেরিয়ে গিয়েছে। মৃতের সংখ্যা তেরোশো ছাড়িয়ে গিয়েছে।

লকডাউনের মেয়াদ বৃদ্ধি

লকডাউনের মেয়াদ বৃদ্ধি

করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলায় ৩ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউনের ঘোষণা দিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় লকডাউনের মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। এই কঠিন সময়ে প্রশাসনের পাশে দাঁড়িয়ে ঘরবন্দিই রয়েছেন সাধারণ মানুষ থেকে ক্রিকেটাররা।

অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

ঠিক ছিল, চলতি বছরের ২৯ মার্চ থেকে শুরু হবে আইপিএল। করোনা ভাইরাসের জেরে তা পিছিয়ে ১৫ এপ্রিল থেকে শুরু করার কথা বলে জানিয়েছিল বিসিসিআই। কিন্তু দেশজুড়ে লকডাউন জারি থাকায় এবং তার মেয়াদ বৃদ্ধি হওয়ায় এবার আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

অনিশ্চিত আইপিএল

অনিশ্চিত আইপিএল

করোনার জেরে উদ্ভুত কঠিন পরিস্থিতিতে আগামী ছয় মাস দেশে কোনও প্রকার ক্রিকেট প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তাই আইপিএলের ভবিষ্যতও কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে বলে ধরে নেওয়া হচ্ছে। অন্তত বিসিসিআই-র তরফ থেকে তেমন আভাসই পাওয়া যাচ্ছে।

সম্ভাবনা

সম্ভাবনা

পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে সেপ্টেম্বর পর্যন্ত দেশে আইপিএল আয়োজন করার কোনও সম্ভাবনা নেই। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা। সেই টুর্নামেন্ট পিছিয়ে দেওয়া হতে পারে বলে খবর। সেক্ষেত্র ওই অক্টোবরেই আইপিএল আয়োজন করা যায় কিনা, তা নিয়েও ভাবনাচিন্তা শুরু করেছে বিসিসিআই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+