IPL: ইডেনে যশস্বী ঝড়, রাজস্থানের কাছে হেরে বিদায়ের সুর নাইট শিবিরে

দিল্লির পর এবার কলকাতা। ২৪ ঘণ্টার মধ্যেই আইপিএল থেকে কার্যত বিদায় নিল আরও একটি দল। ঘূর্ণিঝড় এখনও কলকাতায় আসেনি। তবে যশস্বী জয়সওয়ালের ব্যাটে ইডেনে লন্ডভন্ড হয়ে গেল নাইট শিবির। রাজস্থান রয়্যালসের কাছে হেরে এবারের মতো আইপিএল থেকে কার্যত বিদায় ঘটে গেল কেকেআরের।

যশস্বী জয়সওয়ালের বিধ্বংসী ব্যাটিংয়ে কেকেআরের বিরুদ্ধে ৯ উইকেটে বিরাট জয় পলে রাজস্থান। জয়সওয়াল করলেন অপরাজিত ৯৮ রান। তরুণ এই রাজস্থান ব্যাটসম্যানের ইনিংস সাজানো ছিল ১২টি চার এবং পাঁচটি ছক্কা দিয়ে। তাঁকে যোগ্য সঙ্গ দিলেন সঞ্জু স্যামসং। ২৯ বলে ৪৮ রান করলেন সঞ্জু। তিন ম্যাচে হারের পর জয়ে ফিরল রাজস্থান।

1

ইডেনে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। প্রথম ব্যাট করে কেকেআর নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে। ভেঙ্কটেশ আইয়ারের ব্যাট থেকে এলো দায়িত্বশীল অর্ধশতরান। নাইট ব্যাটসম্যান করেন ৫৭ রান। রাজস্থানের হয়ে যুজবেন্দ্র চাহাল নিলেন ৪ উইকেট। আইপিএলে সর্বাধিক উইকেটশিকারী হয়ে গেলেন তিনি। ডোয়েইন ব্র্যাভোর ১৮৩টি উইকেট দখলের রেকর্ডটি টপকে গেলেন চাহাল। ট্রেন্ট বোল্ট দিয়ে ২টি উইকেট নেন। সন্দীপ শর্মা ও কেএম আসিফ একটি করে উইকেট পান।

2

অল্প রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামে রাজস্থান।রয়্যালসদের হয়ে ওপেন করতে নামেন যশস্বী জয়সওয়াল এবং জস বাটলার। কিন্তু খাতা খোলার আগেই রান আউট হলেন বাটলার। কিন্তু শুরুতেই উইকেট হারিয়েও পাওয়ার প্লে-তে ঝড়ের গতিতে রান করতে থাকেন যশস্বী। ২.৪ ওভারেই ৫০ রানের গণ্ডী পার করে যায় রাজস্থান।যার প্রধান কৃতিত্ব তরুণ এই ব্যাটসম্যানের।

আইপিএলে নয়া ইতিহাস যশস্বী জয়সওয়ালের। ১৩ বলে অর্ধশতরান করলেন যশস্বী জয়সওয়াল। নিকোলাম পুরোনের রেকর্ড ভেঙে আইপিএলের ইতিহাসে দ্রুততম অর্ধশতরানের মালিক হলেন রাজস্থানের এই ব্যাটসম্যান।এরআগে আইপিএলে ১৪ বলে অর্ধশতরান করেছিলেন লোকেশ রাহুল এবং প্যাট কামিন্স। কিন্তু রান রেটের বিচারে ১ নম্বরে ছিলেন রাহুল। কিন্তু এদিন ১৩ বলেই ৫০ রান করে ফেললেন জয়সওয়াল।

3

অর্ধশতরান করার পথে সাতটা চার এবং তিনটি ছক্কা মারলেন তরুণ এই ব্যাটসম্যান। রেকর্ড গড়ে অর্ধশতরান করার পরও ঝড়ের মেজাজেই ব্যাট করতে থাকেন জয়সওয়াল।নাইট বোলাররা কার্যত অসহায় হয়ে গেলেন তরুণ এই ব্যাটসম্যান।


ওপর প্রান্তে থাকা সঞ্জু স্যামসং শুধু দেখলেন জয়সওয়ালের দুরন্ত ব্যাটিং। এরমধ্যে স্যামসংকে ফেরানোর সুযোগ এসেছিল নাইটদের কাছে, কিন্তু সহজ ক্যাচ ফস্কালেন নারিন। কেন তাঁকে ম্যাচের পর ম্যাচ খেলানো হচ্ছে তার উত্তর হয়তো টিম ম্যানেজমেন্টই দিতে পারে।

শেষ পর্যন্ত ১৩.১ এভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় রাজস্থান। ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন বিভাগেই ব্যর্থ নাইটরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+