IPL Auction 2024: রাইট টু ম্যাচ নেই একটিও, নিলাম থেকে কাদের ফেরাতে পারে কেকেআর?

IPL Auction 2024: কলকাতা নাইট রাইডার্স রেখে দিয়েছে রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, হর্ষিত রানা ও রামনদীপ সিংকে। ফলে পড়ে নেই একটিও রাইট টু ম্যাচ অপশন।

আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ছেড়ে দিলেও কোর গ্রুপ কিন্তু ধরে রাখতে পেরেছে। আরটিএম না থাকলেও কেকেআর কিন্তু কয়েকজনকে ফেরাতেও পারে নিলাম থেকে। কেকেআরের হাতে পড়ে রয়েছে ৫১ কোটি টাকা।

IPL Auction 2024

শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে কেকেআরকে নেতৃত্ব দিয়েছিলেন নীতীশ রানা। সম্ভাব্য অধিনায়কের দৌড়ে রিঙ্কু সিংয়ের নাম থাকলেও নীতীশকে ফেরালে নাইটদের কাজটা সহজ হয়ে যাবে। চলতি বছর ফিটনেসজনিত কারণেই নীতীশ ২টির বেশি ম্যাচ খেলতে পারেননি আইপিএলে।

ফলে নীতীশকে নিলাম থেকে টার্গেট করতে পারে কেকেআর, যিনি ২০১৮ থেকে ২০২৪ অবধি কেকেআরে ছিলেন। প্রতি মরশুমেই তিনশোর উপর রান করেছেন। ২০২৩ সালে করেছিলেন ৪১৩ রান। পাশাপাশি বল হাতে তাঁর আইপিএলে ১০ উইকেটও আছে।

ওপেনিং পজিশনের কথা ভেবে ইংল্যান্ডের ফিল সল্ট হতে পারেন কেকেআরের টার্গেট। তিনি চলতি বছর আইপিএলে ১৮২ স্ট্রাইক রেট রেখে ৪৩৫ রান করেছেন। চলতি মাসেই তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঝোড়ো অপরাজিত ১০৩ রান করেন টি২০ আন্তর্জাতিকে।

এরপর হাফ সেঞ্চুরিও পান। আজ আবু ধাবির হয়ে টি১০ লিগে ১৯ বলে অপরাজিত ৫৩ করেছেন। ফলে কেকেআর সল্টের জন্য প্রথমদিকে পর্যাপ্ত অর্থ বাঁচিয়েও রাখতে পারে। ২০ লক্ষ টাকায় কেকেআর নিয়েছিল ২০ বছরের অঙ্গকৃষ রঘুবংশীকে। তিনি ১৫৫-র উপর স্ট্রাইক রেটে ব্যাট করে কেকেআরকে ভরসা দেন। তাঁকেও ফের নিতে পারে কেকেআর।

ব্যাটে-বলে অবদান রাখেন বেঙ্কটেশ আইয়ারও। ২০২২ সালে তাঁকে ধরে রাখলেও এবার কেকেআর সে পথে হাঁটেনি। ২৯ বছরের আইয়ারকে নিলাম থেকে কেকেআর কিনতেই পারে। ২০২২ সালে সুবিধা করতে না পারলেও আইয়ার ২০২৩ সালে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন আইপিএলে। চলতি বছর আইপিএলে চারটি হাফ সেঞ্চুরিও করেন।

আইপিএল খেতাব জেতার পিছনে অবদান রেখেছিলেন কেকেআরের পেসাররা। মিচেল স্টার্ককে নেওয়ার মতো পর্যাপ্ত অর্থ কেকেআরের নেই। হর্ষিত রানাকে ধরে রাখা হয়েছে। আন্দ্রে রাসেলও রয়েছেন। এই পরিস্থিতিতে বৈভব অরোরাকে ফেরাতে পারে কেকেআর। উল্লেখ্য, আইপিএল ফাইনালে বৈভবের বলে বোল্ড হয়ে গোল্ডেন ডাক নিয়ে ফেরেন ট্রাভিস হেড। বৈভব ১১টি উইকেট নেন চলতি বছরের আইপিএলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+