IPL Auction 2024: আর্চারের ভাগ্যোদয়! থিকশানাকে হারিয়ে মিস্ট্রি স্পিনার নিল চেন্নাই, চমক নটরাজনের
IPL Auction 2024: এলেন, দেখলেন, জয় করলেন। জোফ্রা আর্চারের ক্ষেত্রে এটা বলাই যায়। প্রথমে নাম লিখিয়েছিলেন আইপিএল নিলামে।
তবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে এনওসি না পেয়ে আইপিএল থেকে সরে দাঁড়ান। তবে মত বদলান পরে। এবার নিলামে না থাকলে পরেরবারও থাকতে পারবেন না বলে।

বিসিসিআই প্রথমে ৫৭৪ জন ক্রিকেটারের নাম প্রকাশ করেছিল। পরে যোগ হয় আর্চার-সহ তিনজনের নাম। আজ ৮৪ জন ক্রিকেটারের নাম নিলামের টেবলে উঠবে বলে জানানো হয়। এদিন সেই তালিকাতেও ঢুকে পড়েন আর্চার।
আর্চারের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। লখনউ সুপার জায়ান্টস সেই দরে নিতে রাজি হতেই আসরে নামে মুম্বই ইন্ডিয়ান্স। লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে আর্চারের দর। লখনউয়ের সঙ্গে মুম্বইয়ের লড়াই চলার মধ্যেই রাজস্থান রয়্যালস আর্চারের জন্য দর দেয় সাড়ে ৮ কোটি টাকা।
লখনউ পিছু হঠলেও মুম্বই দমছিল না। ২০২০ সালে আর্চার রাজস্থানে থাকাকালীন প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন। ক্রমেই দর পৌঁছে যায় ১০ কোটির গণ্ডি, এরপর ১১ ও ১২ কোটিরও। রাজস্থান সাড়ে ১২ কোটি টাকা দর দিতেই আর্চারকে দলে ফেরানোর লক্ষ্যে পিছু হঠে মুম্বই। ফলে আর্চারকে আবার দেখা যাবে রাজস্থানের জার্সি গায়ে।
রাজস্থান রয়্যালস ৪.৪ কোটি টাকায় নিয়েছে শ্রীলঙ্কার মিস্ট্রি স্পিনার মাহিশ থিকশানাকে। থিকশানাকে ফেরাতে না পেরে চমক দিল চেন্নাই সুপার কিংস। তারা নিল নূর আহমেদকে। মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে জোর টক্কর দিয়ে শেষ অবধি ১০ কোটি টাকায় নূরকে নিল চেন্নাই সুপার কিংস।
তার আগে গুজরাত টাইটান্স জানায় তারা আরটিএম ব্যবহার করবে না আফগানিস্তানের ১৯ বছরের রিস্টস্পিনারের জন্য। নূর ২০২৩ ও ২০২৪ সালে গুজরাত টাইটান্সের হয়ে যথাক্রমে ১৬ ও ৮টি উইকেট নিয়েছিলেন।
চোটের কারণে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলছেন না টি নটরাজন। কিন্তু এদিন তাঁকে ১০.৭৫ কোটি টাকায় নিল দিল্লি ক্যাপিটালস। ট্রেন্ট বোল্টকে সাড়ে ১২ কোটি টাকায় কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স। রাজস্থান রয়্যালস ওয়ানিন্দু হাসারঙ্গাকে নিল ৫.২৫ কোটি টাকায়।
-
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ












Click it and Unblock the Notifications