IPL Auction 2024: আইপিএল নিলামে সবচেয়ে বেশি খরচ করতে পারবে কোন দল? কারা কতজন প্লেয়ার নিতে পারবে?

IPL Auction 2024: আজ ভারতীয় সময় বিকেল সাড়ে তিনটে থেকে সৌদি আরবের জেদ্দায় শুরু আইপিএলের মেগা নিলাম। ভাগ্য পরীক্ষা ৫৭৭ জন ক্রিকেটারের

সব দল কোটা পূরণ করলে নিলাম থেকে সর্বাধিক ২০৪ জন দল পাবেন। বিদেশিদের জন্য ফাঁকা রয়েছে ৭০টি জায়গা।

IPL Auction 2024

চেন্নাই সুপার কিংস ৬৫ কোটি টাকা খরচ করে ধরে রেখেছে ঋতুরাজ গায়কোয়াড়, মাথিশা পাথিরানা, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনিকে। তাদের হাতে পড়ে রয়েছে ৫৫ কোটি টাকা। ৭ বিদেশি-সহ নিতে পারবে ২০ জন প্লেয়ারকে।

দিল্লি ক্যাপিটালস ৪৭ কোটি টাতা দিয়ে ধরে রেখেছে অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ট্রিস্টান স্টাবস, অভিষেক পোড়েলকে। নিলামে তারা ৭৩ কোটি টাকা খরচ করতে পারবে। ৭ বিদেশি-সহ দিল্লি নিতে পারবে ২১ জনকে।

গুজরাত টাইটান্স ৫১ কোটি টাকা খরচ করে রেখে দিয়েছে রশিদ খান, শুভমান গিল, সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া, শাহরুখ খানকে। নিলামে খরচ করতে পারবে ৬৯ কোটি টাকা। ৭ বিদেশি-সহ তারা ২০ জনকে নিতে পারবে।

কলকাতা নাইট রাইডার্সে রয়েছেন রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, হর্ষিত রানা, রামনদীপ সিং। তাঁদের রাখতে খরচ হয়েছে ৬৯ কোটি টাকা। পড়ে রয়েছে ৫১ কোটি টাকা। ৬ বিদেশি কেকেআর নিতে পারবে ১৯ জনকে।

লখনউ সুপার জায়ান্টস ৫১ কোটি টাকা খরচ করে রেখে দিয়েছে নিকোলাস পুরাণ, রবি বিষ্ণোই, ময়াঙ্ক যাদব, মহসীন খান, আয়ুষ বাদোনিকে। পড়ে রয়েছে ৬৯ কোটি টাকা। ৭ বিদেশি-সহ তারা নিতে পারবে ২০ জনকে।

মুম্বই ইন্ডিয়ান্স ৭৫ কোটি টাকা ব্যয়ে ধরে রেখেছে জসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, রোহিত শর্মা, তিলক বর্মাকে। ৮ বিদেশি-সহ তারা নিতে পারবে ২০ জনকে।

পাঞ্জাব কিংসে আছেন শশাঙ্ক সিং ও প্রভসিমরন সিং। তাঁদের ধরে রাখা হয়েছে সাড়ে ৯ কোটি টাকা ব্যয়ে। ৮ বিদেশি-সহ ২৩ জনকে নেওয়া যাবে।

রাজস্থান রয়্যালসে রয়েছেন সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার ও সন্দীপ শর্মা।৭৯ কোটি টাকা ব্যয় করে ফেলায় পড়ে রয়েছে ৪১ কোটি। ৭ বিদেশি-সহ ১৯টি জায়গা ভরাট করতে পারবে রাজস্থান।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ধরে রেখেছে বিরাট কোহলি, রজত পাটীদার ও যশ দয়ালকে। এ জন্য ব্যয় হয়েছে ৩৭ কোটি টাকা। নিলামের জন্য আছে ৮৩ কোটি টাকা। ৮ বিদেশি-সহ ২২ জনকে নিতে পারবে আরসিবি।

সানরাইজার্স হায়দরাবাদ ধরে রেখেছে প্যাট কামিন্স, অভিষেক শর্মা, নীতীশ কুমার রেড্ডি, হেইনরিখ ক্লাসেন ও ট্রাভিস হেডকে। খরচ হয়েছে ৭৫ কোটি টাকা। পড়ে রয়েছে ৪৫ কোটি টাকা। ৫ বিদেশি-সহ ২০ জনতে নিতে পাররে অরেঞ্জ আর্মি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+