সৌরভ গঙ্গোপাধ্যায় বেঙ্গালুরুর হাসপাতালে যেতেই জোর জল্পনা! বিসিসিআই সভাপতি কেমন আছেন?

সৌরভ গঙ্গোপাধ্যায় বেঙ্গালুরুর বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়তেই বিসিসিআই সভাপতির শারীরিক অবস্থা নিয়ে উৎকণ্ঠা শুরু দেশ-বিদেশে। যদিও তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে সন্ধ্যার পর আশ্বস্ত করা হয়, মহারাজ ভালোই রয়েছেন। হাসপাতালে গিয়েছিলেন ডা. দেবী শেঠির কাছে হার্টের চেক-আপ করাতে। আগামীকাল আইপিএল নিলামে তিনি উপস্থিতও থাকবেন।

সৌরভ গঙ্গোপাধ্যায় বেঙ্গালুরুর হাসপাতালে যেতেই শুরু জল্পনা, বোর্ড সভাপতি থাকবেন আইপিএল নিলামে

গত বছর সৌরভ হৃদরোগে আক্রান্ত হওয়ার পর স্টেন্ট বসাতে হয়েছিল। সৌরভের চিকিৎসার তত্ত্বাবধানে যাঁরা ছিলেন তাঁদের মধ্যে অন্যতম ডা. দেবী শেঠি। তিনি নিজে সৌরভকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে গিয়ে দেখে এসেছিলেন। তিনিই তখন আশ্বস্ত করেছিলেন, সৌরভকে স্বাভাবিক জীবনযাপনে ফিরতে খুব লম্বা সময়ের জন্য অপেক্ষা করতে হবে না। হয়েছেও তাই। দিনভর নানা কাজে ব্যস্ত যেমন থাকছেন সৌরভ, তেমনই ছুটতে হচ্ছে দেশ-বিদেশে।

সৌরভ গঙ্গোপাধ্যায় বেঙ্গালুরুর হাসপাতালে যেতেই শুরু জল্পনা

গত বছরের শেষের দিকে করোনা আক্রান্ত হয়েও সৌরভ গঙ্গোপাধ্যায় দিন চারেক হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর নিজের অফিস, বোর্ডের সমস্ত কাজ পরিচালনা করা, দাদাগিরির শ্যুটিং, ব্র্যান্ড এনডোর্সমেন্টে ব্যস্ত রয়েছেন সৌরভ। বেঙ্গালুরুতে তিনি গিয়েছেন আইপিএলের নিলামে উপস্থিত থাকার জন্য। বেঙ্গালুরুর যে হোটেলে আইপিএলের মেগা নিলামের আসর বসছে সেখানে গিয়ে খুঁটিনাটি কাজ এদিন তত্ত্বাবধান করেন বোর্ড সভাপতি।

বেঙ্গালুরুতেই ডা. দেবী শেঠির হাসপাতাল রয়েছে। সেখানেও তিনি যান। ডা. শেঠির সঙ্গে সৌরভের ছবি ভাইরালও হয়। নিমেষের মধ্যে খবর ছড়িয়ে পড়ে সৌরভকে বেঙ্গালুরুতে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। উৎকণ্ঠায় ভুগতে থাকেন দাদা-ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বোর্ড সভাপতির আরোগ্য কামনা করেন। যদিও তাঁর ঘনিষ্ঠমহল সূত্রে জানানো হয়েছে, চিন্তার কারণ নেই। বেঙ্গালুরুতে ডা. শেঠির সঙ্গে দেখা করার পাশাপাশি হার্টের রুটিন চেক-আপ করতেই তিনি হাসপাতালে কিছুক্ষণ কাটান। সৌরভ রয়েছেন বহাল তবিয়তেই। তিনি পুরোপুরিভাবে সুস্থ। আইপিএল নিলামের সময়ও তিনি সেখানে থাকবেন। বেঙ্গালুরুর নারায়ণা হেল্থ সিটির তরফে জানানো হয়েছে, সৌরভ হাসপাতালে ভর্তি হননি। তিনি নারায়ণা হেল্থের চেয়ারম্যান তথা প্রতিষ্ঠাতা ডা. দেবী শেঠির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এই হাসপাতালে আধুনিক সুবিধাযুক্ত ১০০ বেডের আইসিইউ-র উদ্বোধন করবেন সৌরভ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+