ঈশানের রেকর্ড অর্থে দল পাওয়া নিয়ে কী প্রতিক্রিয়া তাঁর 'প্রেমিকা' অদিতির, দেখে নিন

ঈশানের রেকর্ড অর্থে দল পাওয়া নিয়ে কী প্রতিক্রিয়া তাঁর 'প্রেমিকা' অদিতির, দেখে নিন

পঞ্চদশ আইপিএল-এর জন্য বেঙ্গলুরুতে আয়োজিত মেগা নিলামে রেকর্ড গড়েছেন ঈশান কিষান। ১৫.২৫ কোটি টাকায় মুম্বই ইন্ডিয়ান্স তুলে নিয়েছে ঝাড়খন্ডের এই তরুণ উইকেটরক্ষক ব্য়াটসম্যানকে। আইপিএল-এর নিলামে সব থেকে বেশি দরে দল পাওয়া উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে রেকর্ড গড়েছেন কিষান। একই সঙ্গে বিডিং-এ দ্বিতীয় সর্বোচ্চ অর্থ উপার্জনকারী হয়েছে এই তরুণ।

ঈশানের রেকর্ড অর্থে দল পাওয়া নিয়ে কী প্রতিক্রিয়া তাঁর প্রেমিকা অদিতির, দেখে নিন

গত মরসুম শেষে ঈশানকে রিলিজ করে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। নিলামের মঞ্চে বেশি মূল্যে দল পাওয়ায় স্বভাবতই খুশি ঈশান। নীতা অম্বানির ফ্রাঞ্চাইজি ধরে রেখেছিল রোহতি শর্মা, জসপ্রীত বুমরাহ, কিরণ পোলার্ড এবং সূর্যকুমার যাদবকে। রিলিজ করলেও ঈশানকে নিয়ে প্রথম দিনের নিলামে ঈশানক ছিনিয়ে নেওয়ার লড়াইয়ে মুম্বইকে জোর টক্কর দিতে হয়েছে পাঞ্জাব কিংস, গুজরাত টাইটনস এবং সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে। যার ফলে দুই কোটি টাকার বেস প্রাইসের এই ক্রিকেটারের মূল্য পৌঁছয় ১৫.২৫ কোটি টাকায়।

২০২০ আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন ঈশান। তাঁর ব্যাট থেকে সংযুক্ত আরব আমিরশাহীর মাঠে এসেছিল ৩০ টি ওভার বাউন্ডারি। পাশাপাশি অধিনায়কত্ব করার দক্ষতাও রয়েছে তাঁর মধ্যে। আইপিএল কেরিয়ারে ৬১টি ম্যাচ খেলা ঈশানের মোট রান ১৪৫২। ১৩৬.৩৪ স্ট্রাইক রেটে নয়টি অর্ধশতরান করেছেন তিনি।

আইপিএল-এ দুরন্ত পারফরম্যান্সের সুবাদে ২০২১ সালে ভারতীয় দলে অভিষেক হয় ২৩-বছর বয়সী এই ক্রিকেটারের। এখনও পর্যন্ত দেশের জার্সিতে ৩টি একদিনের ম্যাচ এবং ৫টি টি-২০ ম্যাচ খেলেছেন ঝড়খান্ডের এই ক্রিকেটার।

এত টাকা খরচ করে মু্ম্বই তাঁকে ফের দলে নেওয়ায় ইনস্টাগ্রামে নীতা অম্বানির দলের ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়েছেন এই তরুণ উইকেটরক্ষক। শনিবার থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন ঈশান। সোশ্যাল মিডিয়ায় একের পর এক শুভাচ্ছার বার্তা ভেসে আসছে অবিরত। মুম্বই ইন্ডিয়ান্সকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করা ঈশানের পোস্টে লক্ষ্যণীয় ভাবে শুভেচ্ছা বার্তা এসেছে অদিতি হুন্ডিয়ার তরফ থেকে। মনে করা হয় অদিতির সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ ঈশান। যদিও এই যুগল নিজেদের সম্পর্কের কথা এখনও সরকারী ভাবে জানাননি। তবে, তাঁদের দু'জনের এক সঙ্গে ছবি ভাইরাল হওয়ার পর ঈশানের সঙ্গে নেটাগরিকরা জুড়ে দিয়েছেন অদিতির নাম। কিষানের পোস্টে শুভেচ্ছা জানিয়ে অদিতি হুন্ডিয়া লিখেছেন, "গর্বিত এবং কী ভাবে।" তার কমেনটের শেষে রয়েছে ফায়ার ইমোজি এবং নীল রঙের হার্টের চিহ্ন।

১৯৯৭ সালের ১৫ জানুয়ারি রাজস্থানের জয়পুরে জন্মানো অদিতি হুন্ডিয়া প্রথম লাইম লাইটে আসে ২০১৯ সালের আইপিএল ফাইনালে যেখানে চেন্নাইকে হারিয়ে খেতাব জিতে নেয় রোহিত শর্মার দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+