IPL 2025: চাহালকে নিয়ে চলল প্রবল লড়াই, সবাইকে টেক্কা দিয়ে তারকা স্পিনারকে দলে নিল প্রীতির দলই

মেগা নিলামে মার্কি ক্রিকেটারদের তালিকায় ছিল চাহালের নাম। তাঁর বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। তাঁকে দলে নেওয়ার জন্য দর শুরু করে গুজরাত এবং চেন্নাই। কি্ন্ত ৬ কোটি টাকা থেকে দর শুরু করে পাঞ্জাব কিংস। হাতে মোটা অঙ্কের টাকা থাকায় দর হঁাকাতে থাকে প্রীতি জিন্টার দল।

এরপর আসরে নামে সঞ্জীব গোয়েঙ্কার দল লখনউ। ফলে পাঞ্জাব এবং লখনউ দলের মধ্যে চলতে থাকে জোর টক্কর। সিএসকে বা গুজরাত আসর থেকে সরে যায়। শেষ পর্যন্ত ১৪ কোটির পর আসরে নামে আরসিবি। তাদের থেকে দর কষাকাষি শুরু পাঞ্জাবের। শেষে আরও এক দক্ষিণী দল হায়দরাবাদ আসরে নামে। তাঁকে নিয়ে তুমুল দর কষাকষি চলতে থাকে। পাঞ্জাব কোনও ভাবেই হাল ছারতে নারাজ ছিল। শেষ পর্যন্ত ১৮ কোটিতে পাঞ্জাব দলে পেল চাহালকে।

Yuzvendra Chahal

রাজস্থান রয়্যালস দল এবার রিটেন করেনি আর অশ্বিন এবং চাহালের মতো দুই তারকা স্পিনারকেই। সঞ্জু স্যাসমন, সন্দীপ শর্মার মতো ক্রিকেটাররা রাজস্থান দলের জায়গা ধরে রাখতে পারলেও সেই তালিকায় ব্রাত্য তৈরি ছিলেন দুই তারকা স্পিনার। ফলে নিলামের মঞ্চে উঠতে হয় চাহালকে।

একটা সময় ভারতীয় দলের সীমিত ওভারের ক্রিকেটে স্থায়ী সদস্য ছিলেন চাহাল। কিন্তু সময়ের সঙ্গে জাতীয় দল থেকে অনেকটাই ব্রাত্য হয়ে পড়েছেন। কিন্তু টি২০ ক্রিকেটে এখনো যে সমান কার্যকরী ভূমিকা নিতে পারেন চ তা বুঝিয়ে দিয়েছেন ঘরোয়া ক্রিকেট খেলেই।

শনিবার মুম্বইতে হরিয়ানার খেলতে নেমেছিল মণিপুরের বিরুদ্ধে। এই ম্যাচেই দুরন্ত বোলিং করলেন চাহাল। মাত্র ৯ দিয়ে চার উইকেট তুলে নিলেন ভারতীয় দলের এই অভিজ্ঞ স্পিনার। টি২০ ক্রিকেটে ফের একবার বল হাতে জ্বলে উঠলেন চাহাল। বুঝিয়ে দিলেন এখনও ম্যাচের রঙ পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা তাঁর আছে।

আইপিএল নিলামে মার্কি ক্রিকেটারদের তালিকায় নাম ছিল চাহালের নিলামে। তাঁকে নিয়ে যে বিরাট দল কষাকষি হবে সেটা প্রত্যাশিতই ছিল। কারণ তাঁর মত স্পিনার কে দলে রাখতে পারলে বোলিং শক্তি অনেকটাই বাড়বে সংশ্লিষ্ট দলের। এই পরিস্থিতিতে চাহালকে ঘিরে নিলামে আকর্ষণীয় ছিল তুঙ্গে। আইপিএলে ১০৫ ম্যাচে ২৬০ উইকেট আছে চাহালের।

দীর্ঘ দিন আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ হয়নি যুজবেন্দ্র চাহালের । সুযোগ পেয়েছিলেন টি২০ বিশ্বকাপের স্কোয়াডেও। কিন্তু এক ম্যাচেও খেলানো হয়নি চাহালকে। এরপর জিম্বাবোয়ে গিয়েছিলেন সেখানেও সুযোগ মেলেনি তঁার। এরপর শ্রীলঙ্কা, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজেও দলে জায়গা হয়নি। গৌতম গম্ভীর ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর প্রত্যাশায় ছিলেন, সময় ফিরবে। কিন্তু চাহাল ব্রাত্যই থেকেছেন. তবে নিজের পারফরম্যান্সে ধরা দিয়ে যাচ্ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+