IPL 2025: নেতৃত্ব ছেড়েও ফিরে পাবেন কোহলি? সৌরভের মতোই অধিনায়কত্বে প্রত্যাবর্তন হবে বিরাটের?
তিন বছর আগে ভারতীয় দলের একাধিক ফর্ম্যাট থেকে নেতৃত্ব ছাড়ার পাশাপাশি আরসিবি দলের অধিনায়কত্ব থেকেও নিজেকে সরিয়ে নেন কোহলি। কিন্তু ঘুরে ফিরে ফের আরসিবি দলের নেতৃত্বের দায়িত্ব ফের উঠতে চলেছে বিরাটের কাঁধেই। দুইয়ে দুইয়ে চার হলে অঙ্ক মিলে পারে।
২০০৮ সালে তাঁকে দলে নিয়েছিল আরসিবি। এরপর থেকে টানা ১৭ মরশুম এই দলের জার্সিতে খেলে আসছেন। ক্রিকেটার থেকে অধিনায়ক হয়েছেন, আবার নেতৃত্বের দায়িত্ব ছেড়েও দিয়েছেন। কিন্তু আগামী মরশুমেজল্পনা শুরু হয়েছে কোহলির অধিনায়কত্বে ফেরা নিয়েও। আরসিবি দল বয়সের কারণে নাও রিটেন করতে পারে ফাফ দু প্লেসিকে। ফলে আসন্ন মরশুমে আরসিবি দলে কে অধিনায়কত্ব করবেন সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

কিন্তু ২০০৯ সালে জন বুকানন তাঁকে নেতৃত্বের দায়িত্ব থেকে সরিয়ে দেন। নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকালামকে সেই বছর অধিনায়ক করা হয় কেকেআর দলে। কিন্তু ২০০৯ সালে হতাশাজনক পারফরম্যান্স করে কেকেআর দল। ফলে ২০১০ সালে ফের দাদার হাতেই দলের দায়িত্ব তুলে দেন শাহরুখ খান। দাদার মতোই এবার নেতৃত্বে ফেরত পেতে পারেন কোহলিও। উল্লেখ্য সৌরভের সময়ে কোনও বারই কেকেআর প্লে অফে জায়গা করে নিতে পারেনি।
২০০৮ সালে আরসিবি দলে যোগ দিলেও ২০১৩ সালে আইপিএলে নেতৃত্ব পান কোহলি। সেই বছর ২০২১ সাল পর্যন্ত বিরাট কোহলি আরসিবিকে নেতৃত্ব দেন। ২০১৬ কোহলির নেতৃত্বে খেতাবের খুব কাছাকাছি পৌঁছেছিল আরসিবি দল। কিন্তু ফাইনালে গিয়ে হারতে হয়েছে। তবে সাফল্য না পেলেও দলে বিরাটের গুরুত্ব কমেনি। তাঁকে বারবারই প্রথম রিটেনশন হিসেবে ধরেছে আরসিবি।
IPL 2025: দল ছাড়তে পারেন একাধিক অধিনায়ক, আইপিএলে নেতা বদল হতে পারে কোন টিমগুলির?
বিরাট কোহলি নেতৃত্বে ফিরতে চলেছেন, এই জল্পনা আরসিবি ভক্তদের খুশি করেছে। এর আগে দীর্ঘদিন আরসিবিকে নেতৃত্ব দিলেও খেতাব জয় করা হয়নি। আইপিএলে খেলেছেন এই একটা দলেই। কিন্তু একবারও জিততে পারেননি আইপিএল। তাঁর নেতৃত্বে দল ফাইনালে গেলেও চ্যাম্পিয়ন হতে পারেনি।












Click it and Unblock the Notifications