IPL 2025: ব্যাটে-বলে অনবদ্য পারফরম্যান্স বেঙ্কটেশ-বরুণদের, নাইটদের জয়ের আসল নায়ক কে?
বৃহস্পতিবার ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নেমেছিল কেকেআর। এই ম্য়াচে জয় পেল নাইট ব্রিগেড। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০০ রান তোলে কেকেআর। জবাবে ব্য়াট করতে নেমে ১৬.৪ ওভারেই ১২০ রানে অল আউট হল সানরাইজার্স।
গোটা ম্যাচে ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স করলেন একাধিক ক্রিকেটার। বেঙ্কটেশ থেকে বৈভব অরোরা বা বরুণ চক্রবর্তী, ব্যাটে-বলে কেকেআরের জয়ে অবদান রাখলেন। তবে ওয়ান ইন্ডিয়ার বিচারে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হলেন কে বা কারা, তুলে ধরা হল এই প্রতিবেদনে।

এই ম্যাচে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে নাইট ব্রিগেড। ডি কক এবং সুনীল নারিন এই দুই ওপেনারই বড় রান করতে পারলেন না। তবে কেকেআরকে চাপ থেকে উদ্ধার করলেন অঙ্গকৃষ রঘুবংশী এবং বেঙ্কটেশ আইয়ার। ৩২ বলে ৫০ রান করলেন অঙ্গকৃষ। রাহানের সঙ্গে জুটিতে কেকেআরকে বিপদসীমা পার করালেন অঙ্গকৃষ। অর্ধশতরান করার পথে ৫টি চার এবং দুটি ছক্কা মেরেছেন।
এরপর নাইটদের ব্য়াটিংয়ের হাল ধরেন বেঙ্গটেশ আইয়ার। তাঁর ফর্ম নিয়ে অনেক কথা হচ্ছিল। কিন্তু সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচেই জ্বলে উঠলেন বেঙ্কটেশ। ২৯ বলে ৬০ রানের একটা দুরন্ত ইনিংস খেললেন। ইডেন মাতিয়ে দিলেন ৭টি চার এবং তিনটি ছক্কার সাহায্যে। তাঁর সৌজন্য়ে ২০০ রান করতে সক্ষম হল কেকেআর। ফলে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হওয়ার তালিকায় অবশ্যই থাকবে বেঙ্কটেশের রান।
এবার আসা যাক নাইটদের বোলিংয়ের কথায়। প্রতিপক্ষ দলে হেড, ক্লাসেন, অভিষেক শর্মার মতো ব্য়াটাররা ছিলেন। ফলে ইডেনের উইকেটে ২০১ রানের লক্ষ্যমাত্রা পূরণ করা অসম্ভব ছিল না সাইরাইজার্সের জন্য। কিন্তু ব্যাটিংয়ের পর বোলিংয়েও সফল নাইটরা। প্রতিপক্ষ ব্য়াটারদের ভয়ঙ্কর হয়ে উঠার আগেই সাজঘরে ফেরালেন বৈভব বরুণরা।
প্রথমেই উল্লেখ করতে হবে বৈভব অরোরার কথা। ট্রাভিস হেড, ঈশান কিষাণ, ক্লাসেন এই তিন ব্য়াটারকে আউট করলেন। ৪ ওভারে ২৯ রান খরচ করে তিন উইকেট নিলেন। পাশাপাশি বরুণ চক্রবর্তীও তিন উইকেট পেলেন। অনিকেত ভার্মা, প্যাট কামিন্স এবং সিমারজিৎ সিংকে আউট করলেন। ৪ ওভারে ২২ রান খরচ করে তিন উইকেট পেলেন। ফলে এই দুই বোলাররাও মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের তালিকায় জায়গা করে নিলেন।
কিন্তু তূল্যমূল্য বিচারে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হলেন বেঙ্কটেশ আইয়ার। কারণ তাঁর সৌজন্যেই জয়ের রসদ সংগ্রহ করে নাইটরা। বরুণের পারফরম্যান্সও অনবদ্য।












Click it and Unblock the Notifications