IPL 2025: লাক বদলাতে লুক চেঞ্জ! আরসিবি আনবক্স ইভেন্টের আগেই চমক বিরাট কোহলির
IPL 2025: বিরাট কোহলির নতুন লুক প্রকাশ্যে। আরসিবি আনবক্স ইভেন্টের আগে যা তুমুল ভাইরাল। বিরাট চ্যাম্পিয়ন্স ট্রফিতে চেনা ছন্দে ছিলেন।
ভারতের ট্রফি জয়ের পিছনে অন্যতম অবদান রেখেছেন কিং কোহলি। এবার তিনি তো বটেই, ভক্তরাও চাইছেন আইপিএলের ট্রফি এবার পাক বিরাট-স্পর্শ।

আইপিএলের প্রথম সংস্করণ থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বা অধুনা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে রয়েছেন বিরাট কোহলি। অধিনায়ক ছিলেন। নেতৃত্ব ছাড়ার পরেও তিনিই দলের প্রধান মুখ। তাঁকে কেন্দ্র করেই আবর্তিত হয় আরসিবির সব কিছু।
প্রতিবার তারকাখচিত দল বানিয়েও একবারও আইপিএল খেতাব জিততে পারেনি আরসিবি। বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে ২০১১ সালের বিশ্বকাপ জিতেছেন, গত বছর টি২০ বিশ্বকাপ জিতেছেন, দু-বার চ্যাম্পিয়ন্স ট্রফি জেতারও নজির গড়েছেন। কিন্তু অধরা আইপিএলের ট্রফি।
বিরাট কোহলির জার্সি নম্বর ১৮। আইপিএলেরও এবার অষ্টাদশ সংস্করণ। যাঁরা সংস্কারে বিশ্বাসী, তাঁদের মতে এই ১৮-ই লাকি হবে কোহলির। অধিনায়ক হিসেবে না জিততে পারুন, অন্তত দলের ক্রিকেটার হিসেবে এই ১৮-র ফ্যাক্টরেই বাজিমাত করবেন কোহলি ও আরসিবি।
বিরাট কোহলি অবশ্য তার আগে বদলে ফেললেন হেয়ারস্টাইল। বিরাট শুধু মাঠের পারফরম্যান্সেই বাকিদের কাছে আইকন তা নন, তিনি স্টাইল আইকনও বটে। কোহলির চুল ও দাড়ির স্টাইল অনেকেই ফলো করেন। নতুন লুক যেভাবে ভাইরাল হলো তা আইপিএল স্পেশ্যালই বলা যায়।
বলিউড তারকা থেকে ক্রিকেটার-সহ নামজাদা ক্রীড়াবিদরা হেয়ারস্টাইলের জন্য যান আলিম হাকিমের কাছে। বিরাটের হেয়ারস্টাইল থেকে দাড়ির ছাঁট- সব কিছু দীর্ঘদিন নিপুণভাবে সামলাচ্ছেন হাকিম। এবার তিনিই শেয়ার করলেন বিরাটের নয়া লুক।
২২ মার্চ ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএলের উদ্বোধনী ম্যাচে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার আগে সোমবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়েছে আরসিবি আনবক্স ইভেন্ট। যার টিকিট নিঃশেষিত।
আরসিবি আনবক্স ইভেন্টে হাজির করানো হয় গোটা দলকে। নয়া জার্সি পরে। আরসিবির অধিনায়ক এবার হয়েছেন রজত পাটীদার। আরসিবি আনবক্স ইভেন্টে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও। ফলে নতুন লুকের বিরাটকে দেখা যাবে সেই ইভেন্টেই।












Click it and Unblock the Notifications