IPL 2025: 'ঘরের মাঠে' জোড়া রেকর্ডের হাতছানি, বিরাট দখলে নিতে পারেন অরেঞ্জ ক্যাপও
রবিবার আইপিএলের ডাবল হেডার। দ্বিতীয় ম্যাচ অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে আরসিবির। এই ম্যাচে আর্কষণের কেন্দ্রবিন্দুতে বিরাট কোহলি। কারণ তিনি দিল্লির ভূমিপুত্র। ফলে দিল্লিবাসীদের একটা বিরাট অংশের সমর্থন থাকবে কোহলির প্রতি। এই ম্যাচে বেশ কিছু রেকর্ড সৃষ্টির হাতছানি রয়েছে কিং কোহলির সামনে।
প্রথমত এই ম্যাচে অরেঞ্জ ক্যাপ উঠতে পারে বিরাট কোহলির মাথায়। অরেঞ্জ ক্যাপ দখলের জন্য বিরাট কোহলির প্রয়োজন ২৬ রান। গুজরাট টাইটান্সের এই তরুণ ক্রিকেটার সাই সুদর্শন ৮টি ম্যাচে ৪১৭ রান করেছেন।ফলে অরেঞ্জ ক্যাপের মালিক এখন সুদর্শনই বিরাট কোহলি এই তালিকায় আছেন ২ নম্বরে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ব্যাটার দিল্লির বিরুদ্ধে ২৬ রান করতে পারলেই টপকে যাবেন সুদর্শনকে। ৯ ম্যাচে বিরাট করেছেন ৩৯২ রান। ফলে কোহলির প্রয়োজন ২৬ রান।

এই মরশুমের শুরু থেকেই ভালো খেলছে আরসিবি। ব্যাট হাতে নিজের দক্ষতা ফের একবার প্রমাণ করছেন বিরাট কোহলি। এবার শুরু থেকেই অরেঞ্জ ক্যাপের দৌড়ে নিজেকে রেখেছেন কোহলি।আইপিএলের অর্ধেক খেলা হয়ে গিয়েছে। প্লে-অফের সমীকরমও ক্রমশ জমে উঠতে শুরু করেছে।
নিকোলাস পুরাণ অরেঞ্জ ক্যাপের দৌড়ে আছেন তিন নম্বরে। আইপিএলে এখনও অবধি ৯ ম্যাচে ৩৭৭ রান করেছেন পুরাণ। চার নম্বরে থাকা সূর্যকুমার যাদব ৯ ম্যাচে ৩৭৩ রান করেছেন। ৫ নম্বরে থাকা জস বাটলার ৮ ম্য়াচে ৩৫৬ রান করেছেন।
বিরাট কোহলির সামনে আরও একটি রেকর্ড সৃষ্টির হাতছানি রয়েছে। একই প্রতিপক্ষের বিরুদ্ধে সর্বাধিক রান করার জন্য বিরাট কোহলির প্রয়োজন ৫৬ রান। দিল্লির বিরুদ্ধে ২৯ ইনিংসে ১০৭৯ রান করেছেন কোহলি। ডেভিড ওয়ার্নার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১১৩৪ রান করেছেন। ফলে একই প্রতিপক্ষের বিরুদ্ধে সর্বাধিক রানের নিরিখে ১ নম্বরে আছেন ওয়ার্নার। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আইপিএলে ১০ ইনিংসে ৪৮৩ রান করেছেন।
ফলে একাধিক রেকর্ড সৃষ্টির হাতছানি ঘরের মাঠে রয়েছে কিং কোহলির সামনে। তবে এই ম্যাচে জয় পেলে আরসিবি ১৪ পয়েন্টে পৌঁছে যাবে। প্লে-অফের দুয়ারেও চলে যাবে। শেষ ম্যাচে জয় পেয়েছে আরসিবি। কোহলি নিজেই ৪২ বলে ৭০ রান করেছেন। চলতি মরশুমে এটা তাঁর পঞ্চম অর্ধশতরান।আরসিবি এবারের আইপিএলে পাঁচটি অ্যাওয়ে ম্যাচের পাঁচটিতেই জিতেছে। সেই ধারা বজায় রাখতে চাইবে রজত পাটীদারের দল।












Click it and Unblock the Notifications