IPL 2025, MI vs KKR: বেঙ্কটেশ মুম্বই ম্যাচে কেকেআরের লাকি চার্ম! আইয়ারের ট্র্যাক রেকর্ড চাপ বাড়াবে হার্দিকদের

IPL 2025, MI vs KKR: কাল আইপিএলের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলবে মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

মুম্বইয়ের অজিঙ্ক রাহানে কেকেআরের অধিনায়ক। তিনি চেনা পরিবেশে নেতৃত্ব দেবেন নাইটদের। তবে জানেন কি, কেকেআরের সহ অধিনায়ক বেঙ্কটেশ আইয়ার মুম্বই ম্যাচে লাকি চার্ম কীভাবে?

IPL 2025 MI vs KKR

বেঙ্কটেশ আইয়ার কলকাতা নাইট রাইডার্সে খেলছেন ২০২১ সালে। তখন থেকে আজ অবধি বেঙ্কটেশ কেকেআরের হয়ে যে ৬টি ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলেছেন তার পাঁচটিতেই জিতেছে কেকেআর। এমনকী একমাত্র যেটিতে হেরেছিল, ওয়াংখেড়েতে সেই ম্যাচে শতরান রয়েছে আইয়ারের।

২০২১ সালের আইপিএলে ফিরতি সাক্ষাতে কেকেআর ২৯ বল বাকি থাকতে সাত উইকেটে হারিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সকে। সেই ম্যাচে বেঙ্কটেশ আইয়ার ওপেন করতে নামেন শুভমান গিলের সঙ্গে। চারটি চার ও তিনটি ছয়ের সাহায্যে খেলেন ৩০ বলে ৫৩ রানের ইনিংস।

এরপর ২০২২ সালের ৬ এপ্রিল পুণেতে কেকেআর ২৪ বল বাকি থাকতে ৫ উইকেটে হারিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সকে। অজিঙ্ক রাহানের সঙ্গে ওপেন করতে নামা বেঙ্কটেশ আইয়ার ৬টি চার ও ১টি ছয়ের সৌজন্যে ৪১ বলে ৫০ রানে অপরাজিত থেকে নাইটদের জেতান।

ওই বছরের আইপিএলেই ফিরতি সাক্ষাতে নভি মুম্বইয়ে কেকেআর ৫২ রানে হারায় মুম্বই ইন্ডিয়ান্সকে। বেঙ্কটেশ আইয়ার ওপেন করেন রাহানের সঙ্গে। তিনটি চার ও চারটি ছয়ের সাহায্যে ২৪ বলে ৪৩ করেছিলেন। যা ছিল ওই ম্যাচে কেকেআরের যুগ্ম সর্বাধিক।

২০২৩ সালের আইপিএলে মুম্বইয়ের ওয়াংখেড়েতে কেকেআরকে ১৪ বল বাকি থাকতে পাঁচ উইকেটে হারায় মুম্বই ইন্ডিয়ান্স। তবে এই ম্যাচে সেরার পুরস্কার পান বেঙ্কটেশ আইয়ার। তিনে ব্যাট করতে নেমে আইয়ার ৫১ বলে ১০৪ রান করেছিলেন। ৬টি চার ও ৯টি ছয়ের সাহায্যে।

গত বছরের আইপিএলে ওয়াংখেড়েতে ১২ বছরের খরা কাটিয়ে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছিল কেকেআর। জয় আসে ২৪ রানে। পাঁচে নেমে বেঙ্কটেশ আইয়ার ৫২ বলে ৭০ রানের ইনিংস খেলেছিলেন। যা ছিল দলগত সর্বাধিক। মারেন ৬টি চার ও তিনটি ছয়। ম্যাচের সেরাও হন বেঙ্কটেশ।

দুই দলের শেষ সাক্ষাৎ গত বছরের আইপিএলে হয়েছিল ইডেনে। সেই ম্যাচে কেকেআর ১৮ রানে হারিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সকে। এই ম্যাচেও দলের মধ্যে সর্বাধিক রান ছিল আইয়ারের। ৬টি চার ও ২টি ছয়ের সাহায্যে খেলেন ২১ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস।

চলতি আইপিএলে আরসিবি ম্যাচে ৬ রান করেছিলেন বেঙ্কটেশ। রাজস্থান রয়্যালস ম্যাচে ব্যাট করতে হয়নি। ফলে পছন্দের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ধারাবাহিকতা বজায় রেখে বড় ইনিংস খেলে আত্মবিশ্বাস বাড়ানোই পাখির চোখ বেঙ্কটেশের। আর তাঁ ট্র্যাক রেকর্ড মুম্বই ইন্ডিয়ান্সের রক্তচাপ বাড়ানোর জন্য যথেষ্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+