IPL 2025: ছেলের খেলার জন্য বিক্রি করতে হয়েছিল জমিও, বৈভবের সাফল্যের নেপথ্যে রয়েছে কাদের ভূমিকা? জানালেন বাবা

প্রত্যেক সফল ব্যক্তির নেপথ্যে থাকে অনুশাসন, অনুশীলন এবং আত্মত্যাগের মতো কঠিন শব্দগুলি। যেগুলি লেখা যতটা সহজ বাস্তব জীবনে মেনে চলা ততটাই কঠিন। যারা মেনে চলতে পারেনে তারাই সাধারণ থেকে তারকা হন, সমাজে হয়ে উঠেন আইকন। এই তালিকায় নবতম সংযোজন বৈভব সূর্যবংশী। আইপিএলের মহাকাশে এক নতুন ধ্রুবতারা। ১৪ বছরের এক কিশোর সোমবার রাত থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে।

বিহারের সমস্তিপুরের এক সাধারণ পরিবার যেতে যাত্রা করে ভারতীয় ক্রিকেটে নয়া ইতিহাসের মালিক এখন বৈভভ সূর্যবংশী। মাত্র ১৪ বছরে এমন এমন কীর্তি স্থাপন করলেন যা হৈ-চৈ ফেলে দিয়েছে গোটা বিশ্বেই। বৈভবের জন্য এই যাত্রা সহজ ছিল না। সাফল্যের এই প্রান্তে আসার জন্য শুধু বৈভবকেই নয় একইসঙ্গে তাঁর পরিবারকে অনেক সংগ্রাম করতে হয়েছে।

Vaibhav Suryavanshi

মাত্র ৫ বছর বয়স থেকে ক্রিকেটের যাত্রা শুরু হয় বৈভবের। ছেলের ক্রিকেটার হওয়ার স্বপ্নকে সত্যি করতে জমিও বিক্রি করতে হয়েছে বাবাকে। এমনকি ছেলে অনুশীলনের জন্য নিজের উদ্যোগে বানিয়ে দেন অনুশীলনের জায়গায়। বাড়ি সংলগ্ন জায়গাতেই তিনি নেট বানিয়ে দেন। যাতে ছেলে অ্যাকাডেমি থেকে ফিরে এসে বাড়িতেও অনুশীলন করতে পারে। এখনও বৈভব সুযোগ পেলে সেখানেই অনুশীলন করে।

ছেলের আসামন্য ইনিংসের পর সংবাদা সংস্থা পিটিআইকে বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী বলেন, গতকাল আইপিএলে গুজরাতের বিরুদ্ধে ম্যাচে ম্যাচে মাত্র ৩৫ বলে শতরান করে বৈভব রাজস্থান রয়্যালসকে জয় এনে দিয়েছে। আমরা, সমগ্র বিহারবাসী বৈভবের কৃতিত্বে অত্যন্ত গর্বিত। বৈভবের উপর ভরসা রাখার জন্য এবং তাকে এই সুযোগ দেওয়ার জন্য রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্ট এবং কোচ-অধিনায়ককে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।

একইসঙ্গে বৈভবের বাবা রাহুল দ্রাবিড়ের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি তাঁর বক্তব্যে বলেছেন, ছোটবেলা থেকে সকল কোচেরাই তার খেলার উন্নতি এবং ক্রমাগত দক্ষতা বৃদ্ধির জন্য পরিশ্রম করেছেন। বর্তমানে রাহুল দ্রাবিড় স্যারের অধীনে আছে। কোচদের প্রশিক্ষণের কারণেই বৈভব এত ভালো পারফর্ম করতে সক্ষম হয়েছে।

Take a Poll

বৈভবকে নিলামে দলে নেয় রাজস্তান দল। তবে নিলামে বিড করার আগেই তাঁকে ট্রায়ালে দেখে নেয় রাজস্থান এবং দিল্লি দল। এই দুই দলের ট্রায়ালেই নজর কাড়েন বৈভব। বাবা-মা-র পরিশ্রম, আত্মত্যাগ অবশেষে সফল হল, ঘরোয়া ক্রিকেটের আঙিনা পেরিয়ে আইপিএলেও নিজেকে প্রতিষ্ঠা করলেন বৈভব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+