Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: দুয়ারে মেগা নিলাম, আরসিবি দলের ট্রায়ালে কেকেআর, পাঞ্জাবের তারকা ক্রিকেটাররাও

আগামী কয়েকদিন পরই আইপিএলের মেগা নিলাম। ২৪ এবং ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় বসছে মেগা নিলামের আসর। ইতিমধ্যেই সমস্ত ফ্র্যাঞ্চাইজি শেষ সময়ে নিজেদের পরিকল্পনাকে ঝালিয়ে নিচ্ছে। অনেক দলই ট্রায়ালের মাধ্যমে ক্রিকেটারদের দলে নেন। তবে নিলাম তালিকায় নাম থাকা ক্রিকেটাদের দেখা গেল আরসিবি দলের ট্রায়ালে।

সম্প্রতি বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে একটি ট্রায়ালের আয়োজন করেছিল আরসিবি দল। বিরাটদের দলের ট্রায়ালে অনামী ক্রিকেটারদের মতোই উপস্থিত ছিলেন আইপিএল খেলা দুই ক্রিকেটারও। একটি ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, আরসিবি দলের ট্রায়ালে উপস্থিত ছিলেন কেকেআরের খেলা অঙ্গকৃষ রঘুবংশী এবং পাঞ্জাব কিংসের ক্রিকেটার আশুতোষ শর্মা।

২০২৪ সালের আইপিএলে কেকেআরের পরিচিত মুখ ছিলেন অঙ্গকৃষ রঘুবংশী , অনেক গুলি ম্যাচে পরিবর্ত ক্রিকেটার হিসেবে খেলেন এবং ভালো পারফরম্যান্সও করেন। কিন্ত এবার তাঁকে ধরে রাখেনি কেকেআর। নাইটদের তরুণ ক্রিকেটারের দিকে নজর রয়েছে কোহলিদের দলের। তাঁকে নিলামে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে আরসিবি, নিলামে দলে নেওয়ার আগে অঙ্গকৃষকে ট্রায়ালে দেখে নিল আরসিবি।

কেকেআরের হয়ে ১০ ম্যাচে করেছেন ১৬৩ রান, এরমধ্যে একটি ম্যাচে আবার ৫৪ রান করেন। তরুণ এই ক্রিকেটার ফলে নজড় কােড়ন আইপিএলে। অন্যদিকে আশুতোষ শর্মা পাঞ্জাব কিংস দলের হয়ে ১১ ম্যাচে ১৮৯ রান করেন। আরসিবি দলের ট্রায়ালে ছিলেন মো বোবাত এবং দীনেশ কার্তিক।

আরসিবি তিনজনকে ধরে রেখেছে। কোহলির জন্য ২১ কোটি খরচ করতে হলেও বাকি দুই জন যশ দয়াল এবং রজত পাটীদারের জন্য খরচ করতে হয়েছে ১১ কোটি ও ৫ কোটি। ফলে আরসিবির হাতে এখন আছে তিনটি আরটিএম কার্ড। এরমধ্যে দুটি ক্যাপড এবং একটি অ্যানক্যাপড ক্রিকেটারের জন্য ব্যবহার করা হতে পারে।

তবে নিলামে নামার আগে আরসিবি দল কিন্ত হিসেব কষেই এগোতে চাইছে। কারণ তাদের গোটা দলই নিলামের মাধ্যমে গঠন করতে হবে। অহেতুক কোনও ক্রিকেটারের জন্য টাকা খরচ করার সুযোগ তাদের কাছে নেই।উল্লেখ্য কয়েকদিন আগেই জানা গিয়েছে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দল তাদের পেস বোলিং কোচ নিযুক্ত করতে চলেছে ওমকার সালভিকে।

উল্লেখ্য আরসিবির মতো অনেক দলই ট্রায়ালের আয়োজন করে, কারণ ট্রায়াল থেকেই অনেক সময় প্রতিভাবান ক্রিকেটারের সন্ধায় পায় দলগুলি। অতীতে ট্রায়াল দিতে এসে দলে সুযোগ পেয়ে তারকা হয়ে উঠেছেন এমন অনেকেই আছেন। তবে কেকেআর বা পাঞ্জাবের দুই ক্রিকেটার বিরাটদের দলের সদস্য হন কিনা সেটাই দেখার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+