IPL 2025: নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে, নিলামের চর্চায় নেই তিন বিদেশি অধিনায়ক, কিন্তু কেন?

রবিবার থেকে শুরু হচ্ছে আইপিএলের মেগা নিলাম। সৌদি আরবের বন্দর শহর জেড্ডায় বসতে চলেছে দুই দিনব্যাপী মেগা নিলামের আসর। দশ ফ্র্যাঞ্চাইজি কাদের দলে নেয় সেটা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। একাধিক দলকে শুধু ক্রিকেটার নিলেই হবে না, একই সঙ্গে নিলামের মাধ্যমে নিয়ে নিতে হবে একজন অধিনায়ককে। কারণ রিটেন তালিকায় একাধিক দলই তাদের অধিনায়কের নাম রাখেনি।

এই তালিকায় যেমন রয়েছে কলকাতা নাইট রাইডার্স তেমনি আছে লখনউ, দিল্লি ,পাঞ্জাব পাশাপাশি আরসিবি দলকেও নতুন করে অধিনায়ক নিয়োগ করতে হবে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা সম্পন্ন অধিনায়কদের নিয়ে দর বাড়তে পারে। কিন্তু আশ্চর্যজনকভাবেও তিনজন আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন কয়েকজন অধিনায়ককে নিয়ে নিলামের আগে কোন কথাই হচ্ছে না এই তালিকায় রয়েছেন কারা, তুলে ধরা হলো তাদের নাম গুলি তুলে ধরা হল এই প্রতিবেদনে।

IPL 2025

রাজস্থান রয়্যালস এবার রিটেন করেনি জস বাটলারকে। ২০২৪ সালের আইপিএলে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেননি ইং‌ল্যান্ডের এই ক্রিকেটার। ১১ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিল ৩৫৯ রান। কিন্তু ২০২২ সালে ৮৬৩ রান করেছিলেন। বয়সও বেড়েছে বাট‌লারের। তবে বিদেশি মার্কি তালিকায় নাম আছে তাঁর। কিন্তু তাঁর বড় দর উঠার সম্ভাবনা কম। তাঁকে নিয়ে আগ্রহ কম দেখাতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলি। কিন্তু তিনি ইংল্যান্ড দলের অধিনায়কের দায়িত্ব সামলেছেন।

তালিকায় দ্বিতীয় নাম অবশ্যই মিচেল মার্চ অস্ট্রেলিয়া টি২০ দলের অধিনায়ক কে নিয়ে খুব একটা কথা হচ্ছে না। কিন্তু তাঁর মধ্যে যথেষ্ট নেতৃত্বের দক্ষতা আছে এবং একইসঙ্গে দল পরিচালনার দক্ষতা রয়েছে তার মধ্যে। যদি তিনি আইপিএলের কোন দলের অধিনায়কের দায়িত্ব পান তবে তার জন্য সেটা উপকারী হবে কারণ আগামী ২০২৬ সালে টি২০ ওয়ার্ল্ড কাপ হবে ভারতে। আইপিএল এর নেতৃত্ব দেন অভিজ্ঞতা তার বিশ্বকাপে কাজে লাগতে পারে।

তালিকায় দ্বিতীয় নাম আরো এক অস্ট্রেলিয়ান তিনি গ্লেন ম্যাক্সওয়েল। এর আগে অজি টি২০ দলকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু ২০২৪ সালের আইপিএলে খুব একটা ভালো খেলতে পারেনি। এর ফলে বেঙ্গালুরু দল তঁাকে রিটেন করেনি। আরও একবার বেঙ্গালুরুতে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন তবে বেঙ্গালুরু দল তাকে নেবে কিনা অথবা অন্য কোন দল তাকে আগ্রহ দেখাবে কিনা সেটা নিয়ে বড় প্রশ্ন আছে। কিন্তু টি২০ ক্রিকেটে ম্যাক্সওয়েল বরাবরই কার্যকরী ক্রিকেটার। কোন দল তাঁকে নিলে বিশেষ করে যে দলের অধিনায়ক লাগবে সেখানে ছাপ ফেলতে পারেন ম্যাক্সওয়েল।

মোট ৫৭৪ জন ক্রিকেটার এবার নিলামে উঠতে চলেছেন। এরমধ্যে ভারতীয় ক্রিকেটার আছেন ৩৬৬ জন, ২০৮ জন আছেন বিদেশি ক্রিকেটার। ২০৪ টি স্লট আছে। এরমধ্যে বিদেশিদের জন্য সংরক্ষিত ৭০টি স্লট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+