IPL 2025: অনুশীলনে চ্যালেঞ্জ সামলালেন সহজেই, দিল্লির বিরুদ্ধে ম্যাচ রাসেলের কাছে অগ্নিপরীক্ষা, দেখুন ভিডিও
মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর। এই ম্যাচে কার্যত কেকেআরের কাছে ডু অর ডাই। এই ম্যাচে কোনরকম অঘটন ঘটলেই প্লে অফের সমীকরণ কেসি নাগের অঙ্কের থেকেও কঠিন হয়ে যাবে। আর জিতলে প্লে-অফের লড়াইয়ে ভেসে থাকবে নাইট রাইডার্স।
এই পরিস্থিতিতে সোমবার ম্যাচের আগের দিন অরুণ জেটলি স্টেডিয়ামে পুরোদমে অনুশীলন করল কেকেআর। চলতি মরশুমে আন্দ্রে রাসেলকে নিয়ে অনেক কথা হচ্ছে। একেবারেই ছন্দে পাওয়া যাচ্ছে না ক্যারিবিয়ান তারকাকে। রাসেলের অফ ফর্ম এবারে ভোগাচ্ছে কেকেআরকে এমনকি রাসেলকে বসিয়ে দেওয়ার দাবি উঠেছে কিন্তু অনুশীলনে নিজের মেজাজেই দেখা গেল ক্যারিবিয়ান তারকাকে।

ব্যাট হাতে বড় শট খেলতে তিনি সিদ্ধহস্ত। সেটাই আরও একবার অনুশীলনে করে দেখালেন। কেকেআরের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে তুলে ধরা হয়েছে রাসেলের চ্যালেঞ্জের নিদর্শন। নেটে ব্যাটিং করার সময় রাসেলকে একটি একটি চ্যালেঞ্জ দেন চন্দ্রকান্ত পণ্ডিত। স্টেডিয়ামের ছাদে অথবা একবারে উঁচুতে যেখানে আইপিএল স্পন্সরের নাম লেখা সেখানে বল পাঠাতে হবে সেটাই কিন্তু সহজেই করে দেখালেন রাসেল।
কিন্তু অনুশীলনে বড় বড় শট মারছেন। কিন্তু ম্যাচে তার নিদর্শন কোথায়! এখনও পর্যন্ত রাসেল ৯ ম্যাচ খেলে করেছেন ৫৫ রান। সর্বোচ্চ ২১ এটা তাঁর নামের সঙ্গে একেবারেই যাচ্ছে না। কেকেআরের অনুশীলনের ভিডিওতে রাসেলের বড় বড় অটো শট নিয়মিত পোস্ট হয়। কিন্তু অনুশীলনে মারতে পারলেও ম্যাচের আসল সময় একেবারেই ফ্লপ রাসেল। কেকেআর সমর্থকরা আগামী ৫ ম্য়াচে রাসেলের ব্যাট থেকে রান চাইছেন।
No challenge too big for Russell. 💥🏏 pic.twitter.com/cQusa22hlz
— KolkataKnightRiders (@KKRiders) April 28, 2025
তিনি যেমন বড় শর্ট খেলতে সিদ্ধহস্ত সেটা শুধু অনুশীলনে নয় ম্যাচেও দেখতে চাইছেন সমর্থকরা। দিল্লির বিরুদ্ধে কঠিন পরীক্ষা কেকেআরের তার থেকে আরও বড় পরীক্ষা হয়ত রাসেলের। তার উপর কেকেআরের গভীর আস্থা। তাঁকে বারবার রিটেন করা হয়। কিন্তু এবার নাইটদের প্রত্যাশা পূরণ করতে পারছেন না রাসেল। অনুশীলনের প্রভাব কতটা ম্যাচে পড়বে তার উত্তর পাওয়া যাবে মঙ্গলবার সন্ধ্যার পরেই।












Click it and Unblock the Notifications