IPL 2025: কেকেআরের স্বস্তি, মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের আগে অনুশীলনে সুনীল নারিন, দখলে ঈর্ষণীয় রেকর্ড
IPL 2025: আইপিএলে সোমবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। তার আগে বড় স্বস্তি কেকেআর শিবিরে।
গুয়াহাটিতে সুনীল নারিন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে পারেননি। সেই ম্যাচ জেতার পর জয়ের ধারা অব্যাহত রাখতে মুম্বইয়ে নামবে কেকেআর।

রাজস্থান রয়্যালস ম্যাচে সুনীলের না খেলার কারণ জানাতে গিয়ে অজিঙ্ক রাহানে বলেছিলেন, নারিন ভালো নেই। তা থেকে ধরে নেওয়া হয়, অসুস্থতার কারণেই নারিন খেলেননি। তার কারণ নাইট অধিনায়কের কথায় চোটের উল্লেখ ছিল না।
নারিনের পরিবর্ত হিসেবে খেলতে নেমে মঈন আলি বল হাতে ভরসা জোগান। তবে ওপেন করতে নেমে সুবিধা করতে পারেননি। ২০২০ সালের অক্টোবরে কেকেআর বনাম আরসিবি ম্যাচে ফিট না থাকায় খেলতে পারেননি নারিন। তারপর চলতি আইপিএলেই কেকেআরের প্রথম কোনও ম্যাচ তিনি মিস করলেন।
আজ কেকেআর নাইট ক্লাবের তরফে নারিনের একটি ছবি প্রকাশ করা হয়েছে। যাতে দেখা যাচ্ছে কয়েকটি ব্যাট নিয়ে তিনি প্র্যাকটিস করতে নামছেন। এতে নারিনকে নিয়ে সংশয় কিছুটা কাটল। জানা গিয়েছে, নারিন কেকেআরের অনুশীলনে ছিলেন স্বাভাবিক ছন্দেই। আর সেটিই অজিঙ্ক রাহানেদের জন্য নিঃসন্দেহে বড় খবর।
এখন প্রশ্ন হলো, নারিন ফিট হলে কেকেআরের একাদশ থেকে বাদ পড়বেন কে? সেক্ষেত্রে মঈন আলি, নাকি স্পেনসার জনসনকে বসানো হবে কিনা তা নিয়ে চর্চা চলতেই পারে। সোমবার ম্যাচ। কেকেআর কাল অপশনাল প্র্যাকটিস রেখেছে। মনে করা হচ্ছে, ক্রিকেটারদের ম্যাচের দিন তরতাজা রাখতেই এই সিদ্ধান্ত।
কাল সকাল থেকে জিম সেশন রাখা হয়েছে। বিকেল চারটে নাগাদ দল ওয়াংখেড়ের দিকে রওনা হবে। বিকেল পাঁচটা থেকে রাত ৮টা অবধি কেকেআর অনুশীলন সারবে। বিকেলে সাংবাদিক বৈঠকে স্পষ্ট হতে পারে এই ম্যাচে নারিনের খেলতে পারার বিষয়টি। যদিও কেকেআর একাদশ নিয়ে কখনোই সাংবাদিক বৈঠকে ইঙ্গিত দেয় না। ধরে রাখা হতে পারে উইনিং কম্বিনেশন।
𝐒𝐭𝐫𝐨𝐧𝐠 𝐦𝐢𝐧𝐝, 𝐬𝐭𝐫𝐨𝐧𝐠𝐞𝐫 𝐛𝐨𝐝𝐲! 💪
— KolkataKnightRiders (@KKRiders) March 29, 2025
Episode 1 of Amul Protein presents Train Like a Knight is here, and we’re starting strong with none other than Ajinkya Rahane, the captain of KKR! 🎙️
From his daily fitness routine to nutrition, diet, and training secrets,… pic.twitter.com/ef9EhWBTNZ
আইপিএলে কলকাতা ও মুম্বইয়ের দ্বৈরথ হয়েছে ৩৪ বার। মুম্বই জিতেছে ২৩টিতে, কেকেআর ১১টিতে। শেষ পাঁচটি পারস্পরিক দ্বৈরথে কেকেআর জিতেছে ৪টিতে। গত বছরের আইপিএলে দুবারই কেকেআর হারিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সকে।
কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স দ্বৈরথে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডটি রয়েছে সুনীল নারিনের দখলে। ২৩ ইনিংসে ২৬টি উইকেট নিয়েছেন। সেরা বোলিং ১৫ রানের বিনিময়ে ৪ উইকেট।












Click it and Unblock the Notifications