IPL 2025: আমি কেকেআর...ইডেনেই চতুর্থবার চ্যাম্পিয়ন হবে প্রিয় দল নাইট রাইডার্স, আশাবাদী অশোক-শঙ্কররা
ভক্তদের বাদ দিয়ে শুধু ক্রিকেট কেন কোনও খেলাই ভাবা যায় না। ভারতে ক্রিকেট শুধু একটা খেলা নয় একইসঙ্গে আবেগও। ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে সুধীর গৌতমের নামটা মিশে গিয়েছে। দেশে-বিদেশে যেখানেই খেলা থাকুক সুধীর তাঁর শঙ্খ নিয়ে হাজির হবেন গ্লাল্যারিতে। ভারতীয় দলের মতোই কেকেআর দলের আছেন সুপারফ্যান অশোক চক্রবর্তী।
নবদ্বীপের অশোকের মধ্যে পাওয়া যায় সুধীর গৌতমের ছায়া। ম্যাচ হোক বা অনুশীলন কেকেআরের তিনি স্থায়ী সদস্য হয়ে উঠেছেন। নবদ্বীপ থেকে দীর্ঘ পথ অতিক্রম করে ইডেন, অশোক ক্লান্তিহীন, উদ্যমে ভরা। সারা শরীরে বেগুনি-সোনালি রঙ করে আসেন। মাথায় পরেন শোলার টুপি। শাহরুখ খান-জুহি চাওলাদের নাইটদের আদলে তৈরি করেছেন নিজেই।

পেশায় খুব সামন্য একজন ব্যবসায়ী। ক্রিকেটপাগল অশোকের ব্যবসায় মন কমই থাকে। নাইটদের খেলা থাকলেই হাজির হন ইডেনে। প্রথম দিকে বাংলার রঞ্জি ম্যাচে হাজির হতেন ইডেন বা কল্যাণীতে। বাংলা ক্রিকেটের মতোই কেকেআরের ফ্যান। শাহরুখ খানের নাইটরা তো তাঁকে বানিয়েই ফেলেছেন সুপারফ্যান। বুধবার কেকেআরের আনপ্লাগড ২.০ অনুষ্ঠানে হাজির ছিলেন অশোক, সঙ্গে বাঁকুড়ার শঙ্কর।
অশোকের শরীর প্রিয় কেকেআর দলের রঙ দিয়ে রাঙানো, সঙ্গে লেখা করব লড়ব জিতব স্লোগান। ওয়ান ইন্ডিয়া বাংলার মুখোমুখি হয়ে অশোক বলেন, আমি খুব খুশি আমরা শেষবার ট্রফি জিতেছি, ফলে এবার ঘরের মাঠেই প্রথম খেলা এবং ফাইনাল ম্যাচ। আমরা এবার ট্রফিটা ধরে রাখতে চাই। আমাদের কাছে কেকেআর আছে, আমাদের কাছে ইডেন আছে, আমাদের কাছে বাদশা আছেন। তাই করব লড়ব জিতবো রে।
অধিনায়ক রাহানেকে নিয়ে সুপারফ্যান অশোক বলেন, আমরা মেন্টর গৌতম গম্ভীরকে মিস করছি একই সঙ্গে শ্রেয়স আইয়ারকেও মিস করছি। কিন্তু নতুন অধিনায়ক রাহানকে অনেক শুভেচ্ছা। চতুর্থবার তাঁর হাতেই আইপিএল ট্রফিটা উঠবে ইডেন গার্ডেন্সে।
বাঁকুড়ার শঙ্করও এসেছিলেন কেকেআরের অনুষ্ঠানে। তবে নিজেকে শুধু শঙ্কর নয় কেকেআর শঙ্কর বলতেই পছন্দ করেন। কেকেআরের এই সমর্থকের শরীরও বেগুণী রঙে রাঙানো। শঙ্করের কথায়, জীবন যতদিন কেকেআর ততদিন। আমরা প্রথম দিন থেকেই কেকেআরকে সমর্থন করে আসছি, সমর্থনের কোনও শেষ নেই।
বাঁকুড়া জেলায় কেকেআরকে কীভাবে জনপ্রিয় করার কাজ করেন তারা সেটাও জানালেন শঙ্কর। তাঁর কথায়, আমরা কেকেআরকে কেন্দ্র করে নানা ইভেন্ট করি, সমাজসেবা মূলক কাজ করি।যাতে মানুষের মধ্যে কেকেআর আরও জনপ্রিয় হয়। কেকেআরের প্রিয় ক্রিকেটার বলতেই শঙ্করের মুখে উঠে এল রিঙ্কু সিংয়ে নাম।
কেকেআরের খেলা থাকলেই ৬৫ হাজারের ইডেন পুরো পূর্ণ থাকে। আসলে অশোক, শঙ্কররাই তো কেকেআরের প্রাণ।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications