IPL 2025: মেগা নিলামে দল গঠনেই গলদ! হায়দরাবাদের বিরুদ্ধে হারের পরে বিস্ফোরক ফ্লেমিং
আইপিএল থেকে বিদায় ঘণ্টা প্রায় বেজে গিয়েছে চেন্নাই সুপার কিংস দলের। নয় ম্যাচে মধ্যে মাত্র দুটিতে জয় পেয়েছে সিএসকে। হাতে থাকা পাঁচটি ম্যাচে সবকটিতে জয় পেলেও ১৪ পয়েন্টের বেশি হবে না চেন্নাই সুপার কিংস দলের। এই পরিস্থিতিতে ধোনিদের প্লে-অফে জায়গা পাওয়া এক প্রকার কঠিন সমীকরণ।
শুক্রবার চিপকে ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারের পরে নিলামে দল গঠন নিয়ে প্রশ্ন তুলে দিলেন চেন্নাই সুপার কিংস দলের কোচ স্টিফেন ফ্লেমিং। চলতি মরশুমে শুরুটা ভালো করেছিল সিএসকে ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্স কে হারিয়ে আইপিএলে যাত্রা শুরু করেছিল এরপর একেবারেই ভালো খেলতে পারেনি সিএসকে।

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে হারের পর চেন্নাই দলের কোচ ফ্লেমিং বলেছেন, আমরা আমাদের খেলার ধরন বিস্তারিতভাবে পর্যালোচনা করেছি কী দলভাবে এগোচ্ছে সেটা নিয়ে আলোচনা করেছি এতদিন ধরে আমরা ধারাবাহিকতা দেখাতে পেরেছি তাই আমাদের এই রেকর্ডগুলি হয়েছে। চলতি মরশুমে অন্যান্য দলগুলি অনেক বেশি উন্নতি করেছে। নিলামে তারা ভাল দল গঠন করেছে কিন্তু আমরা সঠিক ভাবে সেটা করতে পারিনি।
একই সঙ্গে সিএসকে দলের কোচ ফ্লেমিং বলেছেন, উপরের দিকে ব্যাটসম্যানরা দায়িত্ব নিতে পারছেন না আইপিএল এমন একটি প্রতিযোগিতা যেখানে প্রতিদিন পারফরম্যান্স করতে হবে যতটা ভালো পারফরম্যান্স করার কথা ছিল আমরা ততটা ভালো পারফরম্যান্স করতে পারিনি।
দলে খারাপ পারফরম্যান্সের জন্য চোট আঘাতে সমস্যা গুলোকেই দায়ী করছেন সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং। তিনি বলেছেন দুটো একটা ইনজুরি, ফর্মের অভাব আমাদের পরিকল্পনাকে সঠিকভাবে বাস্তবায়িত করতে দেয়নি। আমাদের অনেক কিছু পরিকল্পনায় রদবদল করতে হয়েছে যেটা বাধ্য হই করতে হয়েছে। সেটা আমাদের কোন হাত ছিল না। চলতি মরশুমে চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ চোটের জন্য ছিটকে গিয়েছেন ফলে মরশুমের মাঝপথে ধোনিকে নেতৃত্বের দায়িত্ব নিতে হয় ।
এবার চেন্নাই দলের তারকা ক্রিকেটারদের ফর্ম একেবারেই ভালো নয় , জাদেজার মত অলরাউন্ডার কার্যকরী ভূমিকা নিতে পারছেন না, ফিনিশার ধোনিও আগের ফর্মে নেই। ৪৩-ধোনি যেন নিজের ছায়া মাত্র।
চলতি আইপিএলে এখনও পর্যন্ত ৯ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছে ধোনির দল। হাতে থাকা বাকি সব ম্য়াচ জিতলে সিএসকের পয়েন্ট হবে ১৪। তাতে প্লে-অফে উঠা কার্যত অসম্ভব।ফলে অঙ্কই ভরসা সিএসকে দলের।












Click it and Unblock the Notifications