Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: রাজস্থানকে উড়িয়ে শীর্ষে দিল্লি! অক্ষর, স্টাবস, স্টার্কদের দাপটেই সুপার ওভারে দুরন্ত জয়

IPL 2025: আইপিএলে চার বছর পর ফের সুপার ওভার। ২০২১ সালে আইপিএলের ইতিহাসের চতুর্দশ সুপার ওভারে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছিল দিল্লি ক্যাপিটালস।

আজ আইপিএলের পঞ্চদশ সুপার ওভারে দিল্লি জয় ছিনিয়ে নিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। অবশ্য ম্যাচটিকে সুপার ওভারে নিয়ে যেতে অনবদ্য অবদান রাখেন মিচেল স্টার্ক।

IPL 2025

এদিন টস জিতে দিল্লি ক্যাপিটালসকে ব্যাট করতে পাঠায় রাজস্থান রয়্যালস। দিল্লি ক্যাপিটালস নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৮ রান তোলে। প্রথম ৬ ওভারে ওঠে ২ উইকেটে ৪৬। ৭ থেকে ১৫ ওভারে আসে ৬৫ রান, ২ উইকেটের বিনিময়ে।

শেষ পাঁচ ওভারে দিল্লি ক্যাপিটালস ১ উইকেট হারিয়ে ৭৭ রান তোলায় লড়াইয়ের মতো জায়গায় পৌঁছয়। ছয়ে নেমে অধিনায়ক অক্ষর প্যাটেল চারটি চার ও ২টি ছয়ের সাহায্যে ১৪ বলে ৩৪ রান করেন। শেষ ২ ওভারে দিল্লি তোলে ৩৫।

শেষ ওভারটি করতে গিয়েছিলেন সন্দীপ শর্মা। তার আগে পর্যন্ত সন্দীপ ৩ ওভারে ১৪ রান দিয়েছিলেন। কিন্তু শেষ ওভারে তিনি চারটি ওয়াইড ও ১টি নো বল-সহ ১১টি ডেলিভারি করেন ওভার শেষ করতে। এই ওভারে আসে ১৯ রান। শেষ বলে সহজ ক্যাচ মিস করেন মাহিশ থিকশানা।

ট্রিস্টান স্টাবস ২টি করে চার ও ছয়ের সাহায্যে ১৮ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। ১১ বলে ১৫ রানে অপরাজিত থাকেন আশুতোষ শর্মা। ওপেনার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক ফের ব্যর্থ। ৬ বলে ৯ রান করে তিনি আউট হন।

অভিষেক পোড়েল একটা সময় ৭ বলে ২৪ রানে থেকেও শেষ অবধি করেন ৩৭ বলে ৪৯। পাঁচটি চার ও একটি ছয়ের সাহায্যে। জোফ্রা আর্চারের বল তাঁর ব্যাটে লাগে, সঞ্জু স্যামসন ক্যাচ ধরেন। কিন্তু কেউ আবেদন না করায় ৪৯ রানেই জীবন পান অভিষেক। কিন্তু পরের ওভারেই তিনি ওয়ানিন্দু হাসারঙ্গার শিকার হন।

করুণ নায়ার অভিষেকের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন। ৩ বলে ০ রান করে সাজঘরে ফিরে তিনি হতাশা প্রকাশ করেন। অভিষেকের ব্য়াটে লেগে বল তাঁর পায়ে লেগেছিল। অভিষেক তাকিয়ে ছিলেন বলের দিকে। ততক্ষণে প্রায় মাঝ পিচ অবধি চলে যান করুণ। নিজের প্রান্তে ফেরার আগেই সন্দীপ শর্মার থ্রো ধরে উইকেট ভেঙে দেন হাসারঙ্গা।

লোকেশ রাহুল করেন ৩২ বলে ৩৮। যদিও তাঁর মন্থর ব্যাটিং দেখে ক্ষুব্ধ দিল্লি ক্যাপিটালসের সমর্থকরা। জোফ্রা আর্চার ৪ ওভারে ৩২ রান দিয়ে ২ উইকেট নেন। মাহিশ থিকশানা ৪ ওভারে ৪০ ও হাসারঙ্গা ৪ ওভারে ৩৮ রান দিয়ে একটি করে উইকেট দখল করেন।

জবাবে খেলতে নেমে প্রথম ৬ ওভারে রাজস্থান রয়্যালস বিনা উইকেটে ৬৩ রান তুলে ফেলে। যদিও ষষ্ঠ ওভারে বিপ্রাজ নিগমের বলে কাট মারতে গিয়ে বাঁদিতে টান ধরে সঞ্জু স্যামসনের। সাইড স্ট্রেনের সমস্যা নিয়ে এরপর তিনি রিটায়ার্ড হার্ট হন। ২টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১৯ বলে ৩১ রান করে।

নবম ওভারের প্রথম বলে রিয়ান পরাগকে বোল্ড করে দেন অক্ষর প্যাটেল। পরাগ ১১ বলে ৮ রানের বেশি করতে পারেননি। তবে অপর প্রান্ত আগলে রেখে ৩৪ বলে অর্ধশতরান পূর্ণ করে ফেলেন যশস্বী জয়সওয়াল।

১৪তম ওভারের দ্বিতীয় বলে ১১২ রানের মাথায় রাজস্থান রয়্যালস দ্বিতীয় উইকেট হারায়। কুলদীপ যাদবের বলে ছক্কা মারার প্রয়াসে বাউন্ডারি লাইনের কাছে মিচেল স্টার্কের হাতে সহজ ক্যাচ দেন যশস্বী। তিনি করেন ৩৭ বলে ৫১। তিনটি চার ও চারটি ছয়ের সাহায্যে।

১৫তম ওভারে নীতীশ রানা আগ্রাসী ব্যাটিং চালিয়ে অক্ষর প্যাটেলের ওভারে ১৬ রান সংগ্রহ করেন। এই ওভারেই রানার ক্যাচ ফেলেন ট্রিস্টান স্টাবস, সেটি ছয় হয়ে যায়। ক্যাচ তালুবন্দি করলে রানা ফিরতেন ২০ রানে।

রাজস্থানের শেষ পাঁচ ওভারে জিততে দরকার ছিল ৫৭ রান। ১৬তম ওভারে প্রথম চার বলে কুলদীপ যাদব ১২ রান দেন। পঞ্চম বলটিতে নাটক। ধ্রুব জুরেলকে লেগ বিফোর দেন আম্পায়ার অক্ষয় তোত্রে। যদিও রিভিউ নিয়ে রক্ষা পান জুরেল।

নীতীশ রানা অর্ধশতরান পূর্ণ করেন ২৬ বলে। তাঁকে ১৮তম ওভারের চতুর্থ বলে সাজঘরে ফেরান মিচেল স্টার্ক। ৬টি চার ও ২টি ছয়ের সাহায্যে ২৮ বলে ৫১ রান করে লেগ বিফোর হন রানা। দলের ১৬১ রানের মাথায়। রানা আউট হওয়ার পর ১৪ বলে দরকার ছিল ২৮ রান।

শিমরন হেটমায়ার নেমেই চার মারেন। পরের বলে ১ রান। সমীকরণ দাঁড়ায় জিততে ২ ওভারে ২৩ রানের প্রয়োজন। ১৯তম ওভারে মোহিত শর্মা ১৪ রান দেন। শেষ ওভারে রাজস্থানের জেতার জন্য দরকার ছিল ৯ রান। কিন্তু মিচেল স্টার্কের দুরন্ত বোলিংয়ে ম্যাচ গড়ায় সুপার ওভারে। পঞ্চম বলে হেটমায়ার ২ রান নিতে চাইলেও বারণ করেন জুরেল। কিন্তু শেষ বলে ২ রান নিতে গিয়ে জুরেল (১৭ বলে ২৬) রান আউট হন। হেটমায়ার অপরাজিত থাকেন ৯ বলে ১৫ রানে। রাজস্থান রয়্যালস ৪ উইকেট হারিয়ে ১৮৮ তোলে।

স্টার্ক ৪ ওভারে ৩৬ রান দিয়ে নেন ১ উইকেট। কুলদীপ যাদব ৪ ওভারে ৩৩ ও অক্ষর প্যাটেল ৩ ওভারে ২৩ রান দিয়ে একটি করে উইকেট নেন। মুকেশ কুমার ৩ ওভারে ৩১, মোহিত শর্মা ৪ ওভারে ৩৮, বিপ্রাজ নিগম ১ ওভারে ১৩ ও ট্রিস্টান স্টাবস ১ ওভারে ১২ রান দিয়ে কোনও উইকেট পাননি।

স্টার্ক ১৮ ও ২০তম ওভারে ৮ রান করে দেন। এই দুই ওভারেই একটি করে উইকেট হারায় রাজস্থান। ১৮তম ওভারে স্টার্ক ফিরিয়েছিলেন রানাকে। শেষ ওভারে একের পর ইয়র্কারে নাজেহাল করেন জুরেল ও হেটমায়ারকে।

চলতি মরশুমের প্রথম সুপার ওভারে স্টার্ককেই বল করতে পাঠান দিল্লি ক্যাপিটালস অধিনায়ক অক্ষর প্যাটেল। রাজস্থানের হয়ে নামেন রিয়ান পরাগ ও শিমরন হেটমায়ার। সুপার ওভারে রাজস্থান রয়্যালস ৫ বল খেলে তোলে ২ উইকেটে ১১ রান। পরাগ ২ বলে ৪ রান করে রান আউট হন। যশস্বী কোনও বল না খেলেই রান আউট হন। হেটমায়ার অপরাজিত থাকেন ৪ বলে ৬ রানে।

জবাবে খেলতে নেমে দিল্লিকে জেতালেন লোকেশ রাহুল ও ট্রিস্টান স্টাবস। রাহুল প্রথম তিন বলে ৭ রান নেন। এরপর সন্দীপ শর্মার ওভারের চতুর্থ বলে ছয় হাঁকিয়ে ম্যাচ জেতালেন ট্রিস্টান স্টাবস। দিল্লি ক্যাপিটালস ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+