IPL 2025: দলের স্বার্থে বিরাট আত্মত্যাগ অধিনায়ক গিলের, নিজেকে সরিয়ে নিচ্ছেন রিটেনের এক নম্বর স্থান থেকেও?

অন্য ফ্র্যাঞ্চাইজির লোভনীয় প্রস্তাব ছেড়ে ফের গুজরাত টাইটান্স দলেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শুভমান গিল। ভারতীয় ক্রিকেটের প্রিন্সকে দলে নেওয়ার জন্য আইপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে লোভ‌নীয় প্রস্তাব ছিল। কিন্তু টাকার লোভে দলবদলের পথে হাঁটলেন না উল্টে গুজরাত দলে অধিনায়কের মতোই ভূমিকা পালন করলেন গিল।

হার্দিক পাণ্ডিয়া ২০২৪ সালের আইপিএলের আগে ছেড়ে দেন গুজরাত দল। দলে রশিদ খানের মতো সিনিয়র ক্রিকেটার থাকলেও গুজরাত দল অধিনায়কত্বের গুরু দায়িত্ব তু‌লে দেওয়া হয় তাঁরই কাঁধে। ফলে এবার দলবদল না করায় গিলই হতে পারতেন গুজরাত ফ্র্যাঞ্চাইজির রিটেনশনের প্রথম ক্রিকেটার। কিন্তু এক্ষেত্রেও মহানুভবতার পরিচয় দিলেন গিল‌।

গুজরাত টিম ম্যানজেমন্ট চাইছে গিল, রশিদ খান, রাহুল তেওটিয়া সহ কোর টিমটাকেই নিলামের আগে ধরে রাখতে। কিন্তু শুভমান গিল এবং রশিদ খান উভয়কেই এক নম্বর ক্রিকেটার হিসেবে ধরে রাখা সম্ভব নয়। এক্ষেত্রে দলের স্বার্থেই আত্মত্যাগ করলেন গিল। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, গিল দলীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে রিটেনশন লিস্টে দুই নম্বরে নিজের নাম রাখার সিদ্ধান্ত নিয়েছেন, এরফলে তাঁর টাকার অঙ্ক কমছে।

সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, গুজরাত দলের রিটেনশনে প্রথম নাম থাকতে চলেছে আফগান স্পিনাপ রশিদ খানের। দুই নম্বরে থাকবেন শুভমান গিল, তিন ‌নম্বরে থাকবেন সাই সুদর্শন। দুই অ্যান ক্যাপড ক্রিকেটার হবেন শাহরুখ খান এবং রাহুল তেওটিয়া।

২০২২ সালে নাইটরা গিলকে ছেড়ে দেওয়ায় তাঁকে ৮ কোটি টাকা দিয়ে দলে নেয় গুজরাত। এবার রিটেনের প্রথম স্থানে তাঁর নাম থাকারই কথা ছিল। কিন্তু দ্বিতীয় স্থানে নিজেকে রাখায় তাঁর বেতন হবে ১৪ কোটি টাকা। তাঁর নেতৃত্বে ২০২৪ সালের আইপিএলে অষ্টম স্থানে শেষ করেছিল গুজরাত। এবার তাঁর উপর ভরসা অটুট দলের।

শুভমান গিল, রশিদ খান, সাই সুদর্শনকে রিটেন করার জন্য মোট ৪৩ কোটি টাকা খরচ করতে হবে গুজরাতকে। অন্যদিকে রাহুল তেওয়াটিয়া এবং শাহরুখ খানকে তারা আনক্যাপড ক্রিকেটার হিসেবে রিটেন করার জন্য খরচ করতে হবে মোট ৮ কোটি টাকা। আইপিএল নিলামে গুজরাত টাইটান্স দলের হাতে থাকবে ৬৯ কোটি টাকা।

IPL 2025: গিলের ভুল থেকে শিক্ষা নেয়নি কেকেআর, শ্রেয়সকে নিয়ে শাহরুখদের সিদ্ধান্ত নিয়েও উঠছে প্রশ্ন
বেশ অঙ্ক কষেই এবার নিলামে নামতে চলেছে গুজরাত দল। ঋদ্ধি-শামির মতো একাধিক ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে গুজরাত দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+