IPL 2025: দ্বিতীয় দ্রুততম এক হাজার রান, ব্যাট হাতে আইপিএলে নয়া নজির শুভমান গিলের
শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নেমেছে গুজরাত টাইটান্স। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। তবে এই ম্যাচে ব্যাট হাতে নজির সৃষ্টি করলেন শুভমান গিল।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শুরু থেকেই দাপটের সঙ্গে ব্যাটিং করতে থাকেন গুজরাত অধিনায়ক। শেষ পর্যন্ত অবশ্য অর্ধশতরান করার আগেই আউট হন গিল। ২৭ বলে ৩৮ রান করে আউট হলেন গিল। চারটি চার এবং একটি ছক্কা মারেন। এই রান করার মধ্য দিয়েই আইপিএলের ইতিহাসে একটি রেকর্ড নিজের নামের পাশে বসিয়ে নিলেন গিল।

গুজরাতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের কিং বলা হয় শুভমান গিলকে। একটি আইপিএল ভেন্যুতে দ্বিতীয় দ্রুততম ১ হাজার রান পূরণ করলেন শুভমান গিল। শনিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এক হাজার রান পূরণ করলেন গিল। ১৯ ইনিংসে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলে ১ হাজার রান পূর্ণ করলেন গিল। এই তালিকায় গিল আছেন ২ নম্বরে। ১ নম্বরে আছেন ক্রিস গেইল।
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ১৯ ইনিংসে ১ হাজার পূরণ করেছিলেন গেইল। ডেভিড ওয়ার্নার আছেন তিন নম্বরে। হায়দরাবাদে ২২ ইনিংসে ১ হাজার রান করেছেন অজি তারকা। শন মার্শ মোহালিতে ২৬ ইনিংসে করেছেন ১ হাজার রান। সূর্যকুমার যাদব ৩১ ইনিংসে মুম্বইয়ে ১ হজার রান পূরণ করেছে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম গিলের কাছে বরাবরই পয়মন্ত। কারণ এখানে শুধু আইপিএলেই নয় আন্তর্জাতিক ক্রিকেটেও ভালো খেলেছেন গিল। এই মাঠে টি২০ শতরান করার পাশাপাশি টেস্ট এবং একদিনের ক্রিকেটেও শতরান আছে গিলের।












Click it and Unblock the Notifications