IPL 2025: শ্রেয়সকে অধিনায়ক করতে পারে পন্টিংয়ের প্রশিক্ষণাধীন পাঞ্জাব কিংস! কাদের ধরে রাখা হচ্ছে?

IPL 2025: শ্রেয়স আইয়ার দিল্লি ক্যাপিটালসকে অধিনায়ক হিসেবে আইপিএল খেতাব জেতাতে পারেননি। পেরেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে।

চলতি বছর আইয়ারের কেকেআর চ্যাম্পিয়ন হলেও সামনের আইপিএলে তিনি যে কেকেআরে থাকছেন, তা বলা যাচ্ছে না। সম্ভাবনা কমছে। শ্রেয়স নিলামে যেতে চাইছেন। আর তাতেই তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে।

IPL 2025

দিল্লি ক্যাপিটালসকেও বেছে নিতে হবে নয়া অধিনায়ক। কেন না, সূত্রের খবর, পন্থ আইপিএল নিলামে নিজের নাম লেখাতে চাইছেন। দিল্লি ক্যাপিটালস তাঁকে অধিনায়ক রাখবে না। এই পরিস্থিতিতে শ্রেয়স আইয়ার ফের দিল্লি ক্যাপিটালসে ফিরতে পারেন বলে জল্পনা রয়েছে।

যদিও আরেকটি বড় সম্ভাবনাও রয়েছে। রিকি পন্টিং দিল্লি ক্যাপিটালসের হেড কোচের পদ থেকে সরার পর দায়িত্ব পেয়েছেন পাঞ্জাব কিংসের। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়কের উপরই দল গঠন, দল পরিচালনায় ভরসা রেখেছেন পাঞ্জাব কিংস কর্তারা। ফলে শ্রেয়সের পাঞ্জাবে যাওয়ার সম্ভাবনাও থাকছে।

রিকি পন্টিং দিল্লি ক্যাপিটালসকেও খেতাব জেতাতে পারেননি সাত মরশুম কাটিয়ে। তবে শ্রেয়স আইয়ারের সঙ্গে তাঁর জুটি জমেছিল। পন্টিং কোচ থাকাকালীন ২০১৯ সালে দিল্লির অধিনায়ক হন শ্রেয়স। সাত বছর পর সেবার প্লে-অফ খেলেছিল দিল্লি। ২০২০ সালে রানার-আপ হয়।

পাঞ্জাব কিংস এবার পন্টিংয়ের পরিকল্পনায় ঢেলে সাজানো হচ্ছে। ফলে যেহেতু শ্রেয়সের সঙ্গে তাঁর আইপিএলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, ফলে নিলাম থেকে শ্রেয়সের জন্য ঝাঁপাতেই পারে পাঞ্জাব কিংস। লক্ষ্যে সফল হলে নাইট-নেতা যে পাঞ্জাব কিংসের অধিনায়ক হতেই পারেন, তা বলার অপেক্ষা রাখে না।

শিখর ধাওয়ান চলতি বছর আইপিএলে বেশিরভাগ ম্য়াচেই খেলতে পারেননি। ফলে পাঞ্জাব কিংসকে নেতৃত্ব দেন স্যাম কারান। বিশেষজ্ঞদের মতে, পাঞ্জাব কিংসের উচিত অর্শদীপ সিং, জনি বেয়ারস্টো, জিতেশ শর্মা, আশুতোষ শর্মা ও শশাঙ্ক সিংকে রেখে দেওয়া উচিত।

এমন সম্ভাবনার কথাও উঠে আসছে যে, ২ জন আনক্যাপড ক্রিকেটারকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হতে পারে। ২০১১ সালের মেগা নিলামের আগে সমস্ত ক্রিকেটারকে ছেড়ে দিয়ে নতুনভাবে দল গড়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব। ২০১৪ সালের মেগা নিলামে শুধু ডেভিড মিলার ও মনন ভোরাকে রেখেছিল পাঞ্জাব।

২০১৮ সালের মেগা নিলামের আগে অক্ষর প্যাটেল বাদে বাকি সকলকে ছেড়ে দিয়েছিল প্রীতি জিন্টার দল। ২০২২ সালে শেষ যে মেগা নিলাম হয়েছিল তাতে ময়াঙ্ক আগরওয়াল ও অর্শদীপ সিং বাদে সকলকেই ছেড়ে দেওয়া হয়েছিল। এবারও অর্শদীপের সঙ্গে ২ আনক্যাপডকে রেখে পাঞ্জাব কিংস নিলামে যাবে কিনা সেটা দেখার। সমস্ত ক্রিকেটারকে ছেড়ে দল ঢেলে সাজানোর সম্ভাবনাও ভালোই রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+