IPL 2025: শাহরুখের সঙ্গে বিরাট ও রিঙ্কুর নাচ, ইডেনে উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন শ্রেয়া, দিশা, করণ

IPL 2025: আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে চমকপ্রদ ঘটনা ঘটল যখন মঞ্চে রিঙ্কু সিংয়ের পর বিরাট কোহলির সঙ্গেও নাচলেন শাহরুখ খান। আগেও ইডেনে বিরাটকে নিয়ে নিজের জনপ্রিয় গানের তালে নাচতে দেখা গিয়েছিল কিং খানকে।

আজও বিরাটকে নাচিয়েই ছাড়লেন কিং খান। ঝুমে যো পাঠানের তালে ইডেনে নাচলেন দুই কিং।

IPL 2025

এদিনের উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করলেন শাহরুখ খান। শ্রেয়া ঘোষালের সংগীতানুষ্ঠান দিয়ে শুরু অষ্টাদশ আইপিএলের ওপেনিং সেরিমনি। জনপ্রিয় গান গেয়ে মাতিয়ে দিলেন শ্রেয়া। শেষ করলেন বন্দে মাতরম দিয়ে। তারপর দিশা পাটানি ও করণ আউজলার পারফরম্যান্স।

এরপরই বিরাট কোহলিকে ডেকে নেন শাহরুখ। বিরাট ২০০৮ সালের প্রথম আইপিএল থেকে আরসিবির হয়েই খেলছেন। সে কথা মনে করিয়ে তাঁকে আইপিএলের সোনালি প্রজন্মের প্লেয়ার বলে অভিহিত করেন নাইট কর্ণধার।

শাহরুখ বলেন, বিরাট সকলের কাছেই অনুপ্রেরণার। অনূর্ধ্ব ১৯-এর হয়ে খেলার সময় অনেক রাতে উঠেও তাঁর খেলা দেখেছি। জেনারেশন গোল্ডের ক্রিকেটাররাই আইপিএলে ঔজ্জ্বল্য বহন করবেন, নাকি জেনারেশন বোল্ড বা পরবর্তী প্রজন্মের প্লেয়াররা আরও বেশি প্রভাব ফেলবেন? এই প্রসঙ্গে কোহলির মন্তব্য জানতে চান কিং খান।

বিরাট জানান, তিনি প্রভাব দেখাতে প্রস্তুত। আইপিএলে আরও অনেক সুখস্মৃতি রেখে দিতে চান। বিরাটের কথায়, বোল্ড জেনারেশনের ক্রিকেটাররা খুব শক্তিশালীভাবেই নিজেদের মেলে ধরছেন। কিন্তু গোল্ড জেনারেশনও খেলতে প্রস্তুত। আমি আগামী কয়েক বছর ফ্যানেদের কিছু ভালো মুহূর্ত উপহার দিতে চাই।

এরপর শাহরুখ ডেকে নেন রিঙ্কু সিংকে। শাহরুখের প্রশ্নের উত্তরে রিঙ্কু জানান, বোল্ড জেনারেশনের প্রতিনিধি হিসেবে তিনি গোল্ড জেনারেশনকে টক্কর দিতে প্রস্তুত। এরপর শাহরুখের অনুরোধ রেখে রিঙ্কু লুট পুট গ্যায়া গানের তালে শাহরুখের সঙ্গে নাচেন।

পাশে দাঁড়িয়ে তখন বিরাট কোহলি হাসছেন। এরপর শাহরুখ বলেন, বিরাটকেও ছাড়ব না। বিরাটের ফিল্ডিং করার সময় ডান্সিং মুভ যে শাহরুখ দেখেছেন তারও উল্লেখ করেন। কোহলিকে নাচার অনুরোধ করলে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান বিরাট। শাহরুখের সঙ্গে তিনি নাচলেন ঝুমে যো পাঠান গানের সঙ্গে।

এরপর বিসিসিআই কর্তাদের পাশাপাশি এদিনের উদ্বোধনী অনুষ্ঠানের শিল্পীদের মঞ্চে ডেকে নেন শাহরুখ। সুসজ্জিত রথে চড়ে মাঠে ঢোকেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে ও আরসিবি অধিনায়ক রজত পাটীদার। দুই নতুন অধিনায়ক দুই দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত।

আইপিএলের ১৮ বছর উপলক্ষে বিশাল কেক কাটেন বিসিসিআই সভাপতি রজার বিনি-সহ বোর্ডকর্তারা। ছিল আতশবাজির প্রদর্শনী। ইডেন বেল বাজান আইসিসি চেয়ারম্যান জয় শাহ। ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, ঝুলন গোস্বমীরা। টস জিতে কেকেআরকে ব্যাট করতে পাঠায় আরসিবি। ২৫ বলে অর্ধশতরান পূর্ণ করেছেন রাহানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+