IPL 2025: বৈভবের সাফল্যের নেপথ্যে আছে বিরাট অনুপ্রেরণা! কিশোর ক্রিকেটারের প্রতিভা দেখে কী বলেছিলেন ধোনি?
আইপিএলে নয়া ইতিহাস সৃষ্টি করেছেন বৈভব সূর্যবংশী। ১৪ বছরের এই কিশোর মাত্র ৩৫ বলে আইপিএলের ইতিহাসের দ্বিতীয় দ্রুততম শতরানটি করেছেন। এই ইনিংসের সৌজন্যে চর্চার শিরোনামে উঠে এসেছেন বৈভব সূর্যবংশী। গোটা ক্রিকেট দুনিয়া বৈভব বন্দনায় সরব। ১৪ বছরের এক কিশোরের এমন অসামান্য ইনিংস দেখার পরে প্রত্যেকেই প্রশংসায় পঞ্চমুখ।
আইপিএলে নিলামে সুযোগ পেয়েই চমকে দিয়েছিলেন বৈভব। তবে তিনি যে শুধুমাত্র ডাগ আউটে বসে থাকার জন্যই দলের সুযোগ পাননি সেটা হয়তো গুজরাতের বিরুদ্ধে ম্যাচেই প্রমাণ করে দিলেন। একই সঙ্গে রাজস্থান দলের ম্যানেজার রোমি ভিন্ডার প্রকাশ করেছেন এর আগে বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির সঙ্গে বৈভবের কী কথা হয়েছিল এবং তাঁরা বৈভব সম্পর্কে কী বলেছিলেন।

মহেন্দ্র সিং ধোনির সঙ্গে বৈভবের মিল খুঁজে পাচ্ছেন রাজস্থান দলের ম্য়ানেজার। তিনি একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, গুয়াহাটিতে সিএসকে এবং রাজস্থানের খেলার সময়ই ধোনির সঙ্গে বৈভব দেখা করেছিলেন। ধোনি বৈভবের প্রতিভার প্রশংসাও করেছিলেন।
রাজস্থান দলের ম্যানেজার বলেন,গুয়াহাটিতে আমাদের সঙ্গে সিএসকের খেলা শেষে ধোনি ও বৈভবের দেখা হয়েছিল। সিএসকের বিরুদ্ধে আমাদের আরও একটি ম্যাচ আছে আশা করছি তাদের দুজনের আবারও সাক্ষাৎ হবে। আমি দুজনের মধ্যে একই রকম বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি দুজনেই শান্ত কিন্তু আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পছন্দ করেন তাই দুজনের মধ্যে ব্যাপক মিল আছে। ধোনি রাজস্থানের ম্যানেজারকে জানিয়েছিলেন, তোমরা বাচ্চাটিকে দলে পেয়েছ। বয়স অল্প হলেও খুবই পরিণত এবং দারুণ একজন খেলোয়াড়। ওর ব্যাটে ভালো শট আছে।
একইসঙ্গে বিরাট কোহলির কাছ থেকেও টিপস পেয়েছেন বৈভব। এই প্রসঙ্গে রাজস্থান রাজস্থানের ম্যানেজার বলেছেন, বৈভব বিরাট কোহলিকে খুবই পছন্দ করেন। তাঁর সঙ্গে দেখা করে কয়েকটি টিপসও নেন।কোহলি তাকে বলেছিল যে কীভাবে স্থির থাকতে হবে, কীভাবে শান্ত থাকতে হবে এবং কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে হবে
বৈভবের লড়াইটা এত দিন শুধু মাঠে নয়, সমানভাবে ছিল মাঠের বাইরেও। নিলামে দল পাওয়ার বিষয়টিকে অনেকেই চমক হিসাবে উল্লেখ করেন। , তাদের জবাব দিলেন নিজের পারফরম্যান্সের সৌজন্যে। বৈভব বুঝিয়ে দিলেন আইপিএলে দুই একটি ম্যাচ খেলার জন্য নয়, সে এসেছে রাজত্ব করতেই।
উল্লেখ্য বৈভবকে অনেককিছু ত্যাগ করতে হয়েছে। প্রিয় খাবারকে বাদ দিতে হয়েছে ক্রিকেটের জন্য। ছোট বেলার কোচ মনোজ ওঝা বলেন, ও শুধু চিকেন আর মটন খেতে ভালোবাসতো। ও ছোটবেলা থেকেই পিৎজা খুব খেতে পছন্দ করত। এই কারণেই ওকে একটু মোটা দেখাচ্ছে। কিন্তু ও এখন এই সব খাবার বাদ দিয়ে দিয়েছে।।












Click it and Unblock the Notifications