IPL 2025: ঐতিহ্য ফিরিয়ে আনাই লক্ষ্য রোহিতের, মুম্বই ইন্ডিয়ান্স দলে দায়িত্ব বদল নিয়েও মুখ খুললেন হিটম্যান

আইপিএলের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে পরাজয় দিয়েই যাত্রা শুরু করেছে মুম্বই ইন্ডিয়ান্স। শনিবার দ্বিতীয় ম্যাচে তারা খেলতে নামছে গুজরাত দলের বিরুদ্ধে। শাস্তির জন্য প্রথম ম্যাচে খেলতে পারেননি মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। তবে শনিবারের ম্যাচে ফিরতে চলেছেন তিনি হার্দিক।

পাণ্ডিয়া, সূর্যকুমার যাদবরা দলে থাকলেও মুম্বাই ইন্ডিয়ন্সের দলে ফোকাসে রোহিত শর্মাই। রোহিত গুজরাতের বিরুদ্ধে খেলতে নামার আগে ভারতীয় দলের সাফল্য ব্যর্থতা থেকে মুম্বই ইন্ডিয়ান্সের স্মৃতি সবকিছু নিয়েই মুখ খুললেন। শনিবার সকালে মুম্বই ইন্ডিয়ান্সের সোশ্যাল মিডিয়ার পেজে রোহিত শর্মা একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। এই সাক্ষাৎকারে রোহিত শর্মা শুধু আইপিএল নিয়েই শুধু কথা বলেননি একই সঙ্গে ভারতীয় দলের সাফল্য ব্যর্থতা নিয়েও নিজের মতামত প্রকাশ করেছেন।

rohit sharma

শেষ এক বছরের মধ্যে রোহিত শর্মার নেতৃত্বে টি২০ বিশ্বকাপ এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারতীয় দল। পাশাপাশি বর্ডার গাভাসকর ট্রফি সহ আরও কয়েকটি সিরিজে হারতে হয়েছে। সাফল্য থাকলে ব্যর্থতা ও যে থাকবে সে কথা উল্লেখ করেছেন রোহিত শর্মা।

তাঁর কথায়, ২০২৪ সালের আইপিএলের পরই আমি নিজেকে টি২০ বিশ্বকাপের জন্য প্রস্তুত করেছিলাম কারণ আমি জানতাম এটাই আমার শেষ টি২০ বিশ্বকাপ এই টুর্নামেন্টে দলের সব ক্রিকেটারের থেকে সহযোগিতা পেয়েছি আমরা যখন বিশ্বকাপ অভিযান শুরু করেছিলাম তখন দলের সদস্যদের বলেছিলাম আগের সিরিজের ফলাফল কি হয়েছে সেটা ভুলে যাও এই টুর্নামেন্টে আমাদের নতুনভাবে শুরু করতে হবে দলের প্রত্যেককে স্বাধীনতা দেওয়া হয়েছিল তাদের নিজেদের খেলার বিষয়ে।

ক্রিকেটারদের জীবনে উত্থান পতন থাকবেই ব্যতিক্রম নয় রোহিত শর্মার কেরিয়ারও। তাঁর কথায় আমার ১৭, ১৮ বছরের কেরিয়ারে উত্থান পতন লেগেই আছে। শেষ নয় দশ মাস তাঁর ব্যতিক্রম নয়। আমি এটা নিয়ে ভাবি না আমি সামনের দিকে ফোকাস করি। অধিনায়ক হিসাবে মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন। তাঁর একটি পুরানো বক্তব্য ভাইরাল হয়েছে। যেখানে রোহিতকে বলতে শোনা গিয়েছিল। সাফল্য ব্যর্থতা যাই হোক না কেন ম্যাচের ফলাফল যে রকমই হোক না কেন হাসতে থাকো।

এই প্রসঙ্গে রোহিত বলেছেন, আসলে এটাই বাস্তব যখন আমরা নিচের দিকে নামতে থাকি তখন ইতিবাচক মানসিকতা ধরে রাখতে হবে কারণ আমরা জানি পরের দিন আবার সূর্য উঠবে আরও একটা সুযোগ পাওয়া যাবে। দীর্ঘদিন ধরে মুম্বই ইন্ডিয়ান্স দলের সদস্য রোহিত শর্মা। অধিনায়ক হিসেবে পাঁচবার চ্যাম্পিয়নও করেছেন দলকে।

মুম্বই ইন্ডিয়ান্স প্রসঙ্গে রোহিত শর্মা বলেন, বিগত বছরগুলিতে অনেক পরিবর্তন হয়েছে আমি আগে মিডল অর্ডারে ব্যাট করতাম সেখান থেকে এখন ওপেন করতে নামি। আগে আমি দলের অধিনায়ক ছিলাম এখন শুধুমাত্র ক্রিকেটার অনেক নতুন ক্রিকেটার উঠে এসেছে। এমন অনেকে আছেন যারা একটা সময় আমাদের চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন এখন তারা কোচিং স্টাফে যুক্ত হয়েছে তবে একটা জিনিস মুম্বই দলের পরিবর্তন হয়নি সেটা হল ম্যাচ এবং ট্রফি জয় মানসিকতা। আমি যখনই খেলতে নামি এটাই মাথায় রাখি ম্যাচ জিততে হবে এবং খেতাব জিততে হবে এটাই হল মুম্বই ইন্ডিয়ান্স.

Take a Poll

পেশাদার দল হল মুম্বই ইন্ডিয়ান্স একটা পরিবারের মতোই সেটা উল্লেখ করেছেন রোহিত শর্মা। তাঁর কথায়, আড়াই মাস পর যখন আমরা হোটেল থেকে বেরিয়ে যাই তখন অনেকের মন খারাপ হয়। আমার মনে আছে ২০২১ সালে আবুধাবিতে ট্রফি জয়ের পর আমরা যখন শিবির ছাড়ছি তখন অনেকেই কাঁদছিলেন। এবারও আমাদের লক্ষ্য ট্রফি জয় এবং মুম্বই ইন্ডিয়ান্সের ঐতিহ্য ফিরিয়ে আনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+