IPL 2025: চোট, নাকি খারাপ ফর্ম? লখনউ ম্যাচে রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স দলে না থাকার কারণ কী?

IPL 2025: আইপিএলে লখনউ সুপার জায়ান্টস ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স দলে নেই রোহিত শর্মা। এমনিতেই একটি ম্যাচ বাদে রোহিত শর্মাকে খেলানো হচ্ছিল ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে।

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ব্যাট করলেও ফিল্ডিংয়ের সময় তাঁকে বসিয়ে ইমপ্যাক্ট সাবকে খেলানো হচ্ছিল। আজ লখনউ সুপার জায়ান্টস ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মূল দল বা পরিবর্ত ক্রিকেটারদের তালিকাতেও নেই রোহিতের নাম।

IPL 2025

হার্দিক পাণ্ডিয়া আজ টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ফলে বোলিংয়ের একাদশে রোহিতের নাম না থাকার মধ্যে অস্বাভাবিক কিছু ছিল না। যদিও রোহিতের নাম নেই পরিবর্তদের তালিকাতেও। অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া বলেন, নেটে রোহিতের হাঁটুতে চোট লেগেছে।

রোহিত শর্মা চলতি আইপিএলে একেবারেই চেনা ছন্দে নেই। চেন্নাইয়ের চিপকে চেন্নাই সুপার কিংস ম্যাচে তিনি ৪ বলে ০ রানে আউট হন। আমেদাবাদে গুজরাত টাইটান্স ম্যাচে রোহিত করেন ৮ রান, খেলেন ৪ বল। মহম্মদ সিরাজের বলে পরপর ২টি চার মারার পরের বলেই আউট হয়ে যান।

এরপর মুম্বইয়ের ওয়াংখড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রোহিত ১২ বলে ১৩ রান করে আন্দ্রে রাসেলের শিকার হন। সেই ম্যাচে ১টি ছয় মেরেছিলেন রোহিত। ম্যাচের শেষে রোহিতের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের কর্ণধার নীতা আম্বানিকে।

এরপরই আজকের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স দলে ঠাঁই হলো না রোহিতের। প্রশ্ন উঠছে, সত্যিই কি চোট? নাকি খারাপ ফর্মের কারণে বাদ পড়লেন মুম্বই ইন্ডিয়ান্সের সফলতম অধিনায়ক? রোহিতের অনুপস্থিতিতে রায়ান রিকেলটনের সঙ্গে ওপেন করবেন উইল জ্যাকস।

রোহিত হাঁটুর চোটের কারণে বাদ পড়ায় মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন রাজ বাওয়া। তিনি ২০২২ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের হয়ে সর্বাধিক রান সংগ্রহকারী হয়েছিলেন। জসপ্রীত বুমরাহর ফিটনেস নিয়ে প্রশ্নের উত্তরে হার্দিক বলেন, শীঘ্রই দলে ফিরবেন বুমরাহ। অন্যদিকে, ফিট হয়ে লখনউ সুপার জায়ান্টস দলে ফিরলেন আকাশ দীপ।

মুম্বই ইন্ডিয়ান্স- উইল জ্যাকস, রায়ান রিকেলটন (উইকেটকিপার), নমন ধীর, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), রাজ বাওয়া, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, অশ্বিনী কুমার, ভিগনেশ পুথুর। ইমপ্যাক্ট সাব- তিলক বর্মা, করবিন বশ, রবিন মিঞ্জ, সত্যনারায়ণ রাজু, কর্ণ শর্মা।

লখনউ সুপার জায়ান্টস- মিচেল মার্শ, এইডেন মার্করাম, নিকোলাস পুরাণ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), আয়ুষ বাদোনি, ডেভিড মিলার, আবদুল সামাদ, শার্দুল ঠাকুর, দিগ্বেশ রাঠী, আকাশ দীপ, আবেশ খান। ইমপ্যাক্ট সাব- রবি বিষ্ণোই, প্রিন্স যাদব, শাহবাজ আহমেদ, এম সিদ্ধার্থ, আকাশ সিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+