IPL 2025: ম্যাচ জয়ের পর খারাপ ব্যবহার, রিয়ানের রূপ দেখলে চমকে যাবেন আপনিও, দেখুন ভিডিও
ফের বিতর্কে রিয়ান পরাগ। ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালস দলকে জয় এনে দেন। দুরন্ত রণকৌশল প্রয়োগ করে রাজস্থানকে জয়ে এনে দিলেন অসমের ভূমিপুত্র রিয়ান পরাগ। নায়ক থেকে ভিলেন হতে বেশি সময় লাগল না রিয়ানের। মাঠে থাকা নিরাপত্তাকর্মী স্বেচ্ছাসেবকদের সঙ্গে ম্যাচ শেষের পর এমন ব্যবহার করলেন, যাতে তাঁর সমালোচনা শুরু হয়েছে। সোশাল মিডিয়ায় রিয়ানের মানসিকতা নিয়েই অনেকে প্রশ্ন তুলেছেন।
অসমের গুয়াহাটিতে চলতি মরশুমের আইপিএলে শেষ ম্যাচ ছিল রাজস্থান ও সিএসকে দলের। ঘরের ছেলে রিয়ান রাজস্থান দলের অধিনায়ক। ফলে তাঁকে ঘিরে মানুষের উৎসাহ ছিল বেশি। ম্যাচ শেষে নিরাপত্তাকর্মীরা রিয়ানের সঙ্গে ছবি তোলার জন্য অপেক্ষা করছিলেন।। রিয়ান এরপর তাঁদের সঙ্গে ছবি তুললেও, কিন্ত ভালো ব্যবহার করলেন না। ভালোভাবে ফোনটা ফেরত না দিয়ে ছুঁড়ে দিলেন। এমনভাবে ফেরত দিলেন যাতে ফোনটি পরে যেতে পারত।

এৎ আগে গুয়াহাটিতে কেকেআর বিরুদ্ধে ম্যাচের সময় মাঠে ঢুকে রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন রিয়ান পরাগের পা স্পর্শ করেন এক ভক্ত। যা নিয়েও নেটিজেনরা তাঁকে তীব্র কটাক্ষ করেছিলেন। দ্বিতীয় ইনিংসে যখন রাজস্থান দল বোলিং করছিল সেই সময় এক দর্শক মাঠের মধ্যে প্রবেশ করেন এবং পৌঁছে যান অসমের ভূমিপুত্র রাজস্থানের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়ান পরাগের কাছে, এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে।
Attitude 🗿 Performance 🤡 pic.twitter.com/tNBZgSpRMA
— Sonu (@heyysonu_) March 31, 2025
তাঁর জন্য মাঠেও প্রবেশ করলেন এক ভক্ত। সেই ঘটনা নিয়ে অবশ্য সমাজ মাধ্যমের একাংশ হাসাহাসি করতে শুরু করেছে। অনেকের মতে গোটা ঘটনাটি সাজানো। । এক নেটিজেন বলেন, রিয়ান পরাগের জন্য এক ফ্যান মাঠে ঢুকে পড়লেন। এত খারাপ দিন চলে এল।
অন্য একজন আবার লিখেছেন, ক্রিকেটে এখনও পর্যন্ত কিছু অর্জন করেননি রিয়ান পরাগ। কিন্তু গুটিকয়েক তথাকথিত ফ্যান তাঁকে ইতিমধ্যে ভগবান বানিয়ে ফেলেছেন।এটি সাজানো ঘটনা। অন্য একজন লিখছেন , টাকা দিয়ে ভাড়া করে আনা হয়েছে।












Click it and Unblock the Notifications