Rishabh Pant: পন্থকে প্রথম ওভারেই ফেরালেন স্টার্ক, ঋষভের দিল্লি ক্যাপিটালস ছাড়া নিয়ে বিস্ফোরক বাদানি

Rishabh Pant: ঋষভ পন্থ হতাশ করলেন অ্যাডিলেড টেস্টে। প্রথম ইনিংসে ৩৫ বলে ২১ করে প্যাট কামিন্সের শিকার হয়েছিলেন। আজ তৃতীয় দিনের প্রথম ওভারেই তিনি মিচেল স্টার্কের শিকার।

পন্থ সাজঘরে ফিরলেন ৩১ বলে ২৮ রান করে। এরই মধ্যে তাঁর দিল্লি ক্যাপিটালস ছাড়া নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন হেড কোচ হেমাঙ্গ বাদানি।

Rishabh Pant

ঋষভ পন্থের আইপিএল নিলামে দর উঠেছে ২৭ কোটি টাকা। নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ছিলেন পন্থ। কিন্তু তাঁকে ধরে রাখেনি দিল্লি। নিলামে তাঁর জন্য দর দিয়েও পেরে ওঠেনি। পন্থের দিল্লি-ত্যাগের প্রকৃত কারণ এখনও সামনে আসেনি।

বেশ কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল পন্থ অন্য দলে যেতে পারেন। এমনকী সোশ্যাল মিডিয়াতেও চর্চা প্রসঙ্গে পন্থ একাধিকবার সরব হন। তিনি এমনও জানিয়েছিলেন, আরসিবির সঙ্গে তাঁর যোগাযোগের দাবি ভুয়ো। অর্থের কারণে তিনি দিল্লি ক্যাপিটালস ছাড়েননি এমনটাও জানান।

দিল্লি ক্যাপিটালস কর্তাদের সঙ্গে কয়েক দফা কথা বলার মধ্যেই পন্থ ইঙ্গিতবাহী একটি টুইট করেন। আইপিএলে দল পাবেন কিনা, পেলে কত টাকা পেতে পারেন, এমনটা জানতে চেয়ে এক্স হ্যান্ডলে পন্থ পোস্ট করেন। তার কিছুদিনের মধ্যেই জানা যায়, নিলামেই নাম লেখাচ্ছেন পন্থ।

এমন খবরও জানা গিয়েছিল যে, পন্থ অধিনায়ক থাকতে চাইলেও দিল্লি রাজি নয়। সেই নিয়েই মূল জটিলতা। দিল্লি ক্যাপিটালস পন্থকে সাধারণ ক্রিকেটার হিসেবেই ধরে রাখতে চেয়েছিল। এবার পন্থের দিল্লি-ত্যাগ নিয়ে মুখ খুললেন নবনিযুক্ত হেড কোচ বাদানি।

সুব্রহ্মণ্যম বদ্রীনাথের ইউটিউব চ্যানেলে বাদানি বলেন, পন্থ চাননি দিল্লি তাঁকে ধরে রাখুক। তিনি জানিয়েছিলেন নিলামে নাম লিখিয়ে তিনি দর যাচাই করতে চান। কাউকে ধরে রাখতে গেলে সংশ্লিষ্ট প্লেয়ার ও দলকে কিছু বিষয়ে সহমত হতে হয়।

বাদানির দাবি, পন্থের সঙ্গে দিল্লি ক্যাপিটালসের কর্তারা, টিম ম্যানেজমেন্টের পর্যাপ্ত কথাবার্তা হয়েছে। প্রচুর ফোন কল, মেসেজ চালাচালিও হয়েছে। কিন্তু পন্থই জানিয়ে দেন, নিজের বাজার দর যাচাই করতে তিনি আইপিএল নিলামে যেতে ইচ্ছুক।

আইপিএল রিটেনশনের ক্ষেত্রে ক্রিকেটারের সর্বাধিক দর নির্ধারিত ছিল ১৮ কোটি টাকা। তার বেশি টাকাতেও রাখা হয়েছে, তবে অন্যদের বেতন থেকে কাটছাঁট করে। বাদানির দাবি, পন্থের মনে হয়েছিল তিনি ১৮ কোটি টাকার চেয়ে বেশি দর পেতে পারেন। সেটাই দেখা গিয়েছে। তাঁর দর ২৭ কোটি টাকা উঠেছে। যা তাঁর পক্ষেও ভালো

বাদানি এরপর বলেন, পন্থ ভালো প্লেয়ার। তাঁকে আমরা মিস করব। তবে জীবন থেমে থাকে না। এই বিষয়টি সামনে এসেছে অ্যাডিলেড টেস্ট চলাকালীন। টেস্ট আজই শেষ হওয়ার দিকে এগোচ্ছে। ফলে বাদানির দাবিকে পন্থ সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই খণ্ডনের চেষ্টা করেন কিনা সেটা দেখার।

আজ পন্থ ভারতের দ্বিতীয় ইনিংসেও হতাশ করলেন। তৃতীয় দিনের প্রথম ওভারে তিনি স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। তার আগে স্টেপ আউট করে শট নিতে গিয়েছিলেন। কট বিহাইন্ডের জোরালো আবেদন ওঠে। অস্ট্রেলিয়া রিভিউ নিলে দেখা যায় বল পন্থের ব্যাটে লাগেনি। সেটি হয় দিনের দ্বিতীয় বলেই। যদিও এই ওভারের শেষ বলে রক্ষণাত্মক শট খেলতে গিয়ে পন্থ সেকেন্ড স্লিপে ক্যাচ দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+