IPL 2025: আইপিএল নিয়ে বড় পরিকল্পনা দিল্লি ক্যাপিটালসের, ঋষভ পন্থের সঙ্গে কাদের ধরে রাখার পরিকল্পনা?

IPL 2025: আইপিএলে এখনও হেড কোচের নাম চূড়ান্ত করেনি দিল্লি ক্যাপিটালস। বিসিসিআই রিটেনশন-সহ নানা নিয়ম প্রকাশের পরই সবকিছু চূড়ান্ত হতে পারে।

নভেম্বরের মাঝামাঝি সময় অবধি প্লেয়ার ধরে রাখার সময় পাবে ফ্র্যাঞ্চাইজিগুলি। ফলে নিজেদের মতো করেই পরিকল্পনা সাজাচ্ছে সকলে। ব্যতিক্রম নয় দিল্লি ক্যাপিটালস।

IPL 2025

ঋষভ পন্থের দলবদল নিয়ে চর্চা চলছিল অনেক দিন ধরেই। তবে অগাস্টের দ্বিতীয় সপ্তাহেই দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় ওয়ানইন্ডিয়া বাংলাকে জানিয়ে দেন পন্থ দিল্লি ক্য়াপিটালসেই থাকছেন। ক্রিকবাজ এবার দাবি করল, পন্থের সঙ্গে কথা হয়েছে দিল্লি ক্যাপিটালসের অন্যতম কর্ণধার পার্থ জিন্দালের।

পন্থ আজই চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত টেস্ট শতরান হাঁকিয়েছেন। জানা যাচ্ছিল, রিটেনশন ফি নিয়ে পন্থের সঙ্গে ক্যাপিটালস ম্যানেজমেন্টের সমস্যা তৈরি হয়েছিল। যদিও কোনও পক্ষই তা স্বীকার করেনি। যদিও সৌরভ আগেই জানিয়ে দিয়েছিলেন পন্থের দলবদলের প্রশ্নই নেই।

বিসিসিআই যতজনকেই ধরে রাখার কথা জানাক না কেন, পন্থ যে সেই তালিকার এক নম্বর নাম হবেন তা নিয়ে আর কোনও সংশয় নেই। সম্প্রতি মুম্বইয়ে পার্থ জিন্দলের সঙ্গে পন্থের কথা হয়েছে। পন্থের সঙ্গে আইপিএলে ১৬ কোটি টাকার চুক্তি ছিল ক্যাপিটালসের। সেই পরিমাণ বাড়তে পারে বলে জানা যাচ্ছে। তবে তা কিছুটা হলেও নির্ভর করবে নিলামের অর্থ ও রিটেনশন সংক্রান্ত গাইডলাইনের উপর।

২০২২ সালের ডিসেম্বরে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার পর পন্থ ২০২৩ সালের আইপিএলে খেলতে পারেননি। চলতি বছরের আইপিএলে ১৩ ম্যাচে ৪৪৬ রান করে। ১৫৫ স্ট্রাইক রেট রেখে। ফলে টি২০ বিশ্বকাপের দলেও জায়গা করে নেন তিনি। আইপিএলে দিল্লি ক্য়াপিটালসের হয়ে সর্বাধিক রান সংগ্রহকারীও পন্থ (৩২৮৪ রান)।

পন্থের সঙ্গে অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবকেও ধরে রাখার পরিকল্পনা রয়েছে দিল্লি ক্য়াপিটালসের। যদি পাঁচজনের বেশি রাখা সম্ভব হয় তবে জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক ও ট্রিস্টান স্টাবসকে রাখা হবে বিদেশিদের মধ্যে। ম্যাকগার্ক সৌরভেরও খুব পছন্দের। আনক্যাপড প্লেয়ার হিসেবে কাউকে ধরে রাখার বিকল্প থাকলে অভিষেক পোড়েলকে রিটেন করা হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+