IPL 2025: নাইট শিবিরে যোগ দিলেন রিঙ্কু সিং, আসন্ন আইপিএলে কেকেআরের তুরুপের তাস কে?
আইপিএলের মঞ্চকে ব্যবহার করে যে সমস্ত ক্রিকেটাররা আন্তর্জাতিক মঞ্চেও নিজেদের প্রতিষ্ঠান করেছেন তাদের মধ্যে অন্যতম রিঙ্কু সিং। উত্তরপ্রদেশের এই ক্রিকেটার বিগত কয়েক বছরে ভারতীয় ক্রিকেটের তারকা হয়ে উঠেছেন। তবে রিঙ্ককে প্রতিষ্ঠা দিয়েছে কেকেআরই। নাইট ব্রিগেডে ঘরের ছেলে হয়ে উঠেছেন রিঙ্কু।
বেশ কয়েক মরশুম ধরেই কেকেআরে আছেন, একটা সময় তাঁকে কেকআরের কোটার ক্রিকেটার বলা হত। কিন্তু সেই রিঙ্কু ২০২৩ সালের আইপিএলে নিজেকে প্রমাণ করলেন। গুজরাতের বিরুদ্ধে ম্যাচে এক ওভারে ৫ ছক্কা মেরে ম্যাচ জেতালেন। এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি রিঙ্কুকে। নাইটদের দলে প্রথম পছন্দ হয়ে উঠেছেন।

২০২৩ সালের আইপিএলে রিঙ্কু নিজেকে তারকা হিসাবে প্রতিষ্ঠিত করেন। ২০২৪ সালেও ভালো খেলেন। ফলে নিলামের আগেই বিরাট মূল্যে রিঙ্কুকে রিটেন করে কেকেআর। এখনও পর্যন্ত আইপিএলে ৪৫ ম্যাচে ৮৯৩ রান করেছেন। জাতীয় দলের হয়ে দুটি একদি্নের এবং ৩৩টি টি২০ ম্যাচ খেলেছেন। এরফলে রিঙ্কুর অভিজ্ঞতা আরও বৃদ্ধি পেয়েছে। ঘরের ছেলে রিঙ্কু সিং এবার আইপিএলে নাইট রাইডার্সের অন্যতম তুরুপের তাস হতে পারেন।
— KolkataKnightRiders (@KKRiders) March 12, 2025
এবার নাইটদের টপ অর্ডার খুব বেশি শক্তিশালী নয়। দেশীয় তারকা বলতে রাহানে। ফলে নাইটদের ম্যাচ জিততে নির্ভর করতে হবে মিডল অর্ডারের উপরেই। এরফলে বেঙ্কটেশ আইয়ার এবং রিঙ্কু থাকবেন নাইটদের রণকৌশলের গুরুত্বপূর্ণ অংশ। পরে ব্যাট করলে ম্যাচ ফিনিশের দায়িত্ব থাকবে রিঙ্কুর উপরেই। প্রথম ব্যাট করলে শেষ দিকে স্কোর বোর্ডে দ্রুত রান যোগ করতে হবে তাঁকে।
এর আগে শ্রীলঙ্কা সিরিজে রিঙ্কুকে দিয়ে বল করিয়ে চমক দিয়েছিলেন সূর্যকুমার । এবারও রাহানে একইনীতি নিতে পারেন। সব মিলিয়ে রিঙ্কু কিন্তু এবার নাইটদের অন্যতম অস্ত্র। বুধবার সকালেই কলকাতায় চলে এলেন রিঙ্কু সিং। কেকেআর শিবিরে তাঁকে স্বাগত জানানো হয়। রিঙ্কুর পাশাপাশি বৈভব অরোরা, রাসেলও মেন্টর ব্রাভোও চলে এসেছেন শহরে। বুধবার বিকেল থেকে শুরু হবে নাইটদের প্রস্তুতি।












Click it and Unblock the Notifications