IPL 2025: কেকেআর নয়, আইপিএলের এই দল হেড কোচ করে ছিনিয়ে নিল রিকি পন্টিংকে
IPL 2025: আইপিএলের আসরেই থাকছেন রিকি পন্টিং। কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হওয়ার সম্ভাবনা নিয়ে চর্চা চলছিল বেশ কয়েকদিন ধরেই। তবে কেকেআরে আসছেন না পন্টিং।
তাঁকে কয়েক বছরের জন্য হেড কোচ করল পাঞ্জাব কিংস। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে উল্লেখ, বাকি সাপোর্ট স্টাফ তিনিই ঠিক করবেন।

পাঞ্জাব কিংসের তরফে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি। প্রায় মাস দুয়েক আগে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে পন্টিংয়ের সম্পর্ক ছিন্ন হয়েছিল। দিল্লির ফ্র্যাঞ্চাইজির দায়িত্বে পন্টিং সাত বছর ছিলেন। পন্টিংয়ের সঙ্গে পাঞ্জাব কিংসের চুক্তি গতকালই স্বাক্ষরিত হয়েছে। আপাতত চার বছরের জন্য পাঞ্জাব কিংসের হেড কোচ হলেন পন্টিং।
গত মরশুম অবধি আইপিএলে পাঞ্জাব কিংসের কোচ ছিলেন ট্রেভর বেলিস। হেড অব ক্রিকেট ডেভেলপমেন্ট সঞ্জয় বাঙ্গার, ফাস্ট বোলিং কোচ চার্ল ল্যাঙ্গভেল্ট ও স্পিন বোলিং কোচের দায়িত্ব সামলেছেন সুনীল যোশী। তাঁদের ভবিষ্যৎ কী হবে তাও স্পষ্ট নয়। সূত্রের খবর, সাপোর্ট স্টাফদের নিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন পন্টিংই।
সাতটি মরশুম ধরলে পাঞ্জাব কিংসে পন্টিং হলেন ষষ্ঠ হেড কোচ। চলতি বছর আইপিএলে নবম স্থানে শেষ করেছিল পাঞ্জাব কিংস। ২০১৪ সালে রানার-আপ হওয়ার পর থেকে আর আইপিএলের প্লে-অফেই পৌঁছতে পারেনি পাঞ্জাবের ফ্র্যাঞ্চাইজি।
পন্টিংয়ের প্রথম কাজটাই হবে আইপিএল নিলামের আগে কাদের ধরে রাখা হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া। গত মরশুমে সর্বাধিক উইকেটশিকারী হওয়া হর্ষল প্যাটেলের পাশাপাশি পাঞ্জাব কিংসের হয়ে ভালো পারফরম্যান্স উপহার দিয়েছেন শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মা।
এ ছাড়া উল্লেখযোগ্য ভারতীয় ক্রিকেটারদের মধ্যে রয়েছেন অর্শদীপ সিং, জিতেশ শর্মা, রাহুল চাহার। স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, জনি বেয়ারস্টো, কাগিসো রাবাডার মতো বিদেশিরাও রয়েছেন। শিখর ধাওয়ান অবসর নেওয়ায় পাঞ্জাব কিংসকে নতুন অধিনায়কও বেছে নিতে হবে।
২০০৮ সাল থেকেই আইপিএলের সঙ্গে যুক্ত পন্টিং। কলকাতা নাইট রাইডার্সে খেলার পর গিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সে। ২০১৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব ছাড়েন
টুর্নামেন্টের মাঝপথে। সেবার রোহিত ক্যাপ্টেন হয়, মুম্বই ইন্ডিয়ান্স চ্যাম্পিয়নও হয়। ২০১৪ সালে মুম্বই ইন্ডিয়ান্সে পরামর্শদাতা হিসেবে ছিলেন পন্টিং। এরপর ২০১৫ ও ২০১৬ সালে হেড কোচের দায়িত্ব সামলেছেন।
২০১৮ সালে পন্টিং পন্টিং দিল্লি ক্যাপিটালসের হেড কোচ হন। সেই বছর দিল্লি সকলের নীচে থেকে শেষ করেছিল। এরপর ২০১৯ থেকে ২০২১ অবধি টানা প্লে-অফ খেলে দিল্লি ক্যাপিটালস। ২০২০ সালে প্রথমবার ফাইনালে উঠে রানার-আপ হয়। যদিও ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের আইপিএলে প্লে-অফে যেতে পারেনি দিল্লি।
চলতি বছরের আইপিএলে শেষ করেছিল ষষ্ঠ স্থানে থেকে। এত সময় পেয়েও প্রত্যাশিত ফল উপহার দিতে না পারায় পন্টিংকে সরানোর সিদ্ধান্ত নেয় ক্যাপিটালস। জুলাইয়ে ক্যাপিটালসের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর পন্টিং মেজর লিগ ক্রিকেটে ওয়াশিংটন ফ্রিডমের হেড কোচ হন। তাঁর দল খেতাবও জিতেছে।
-
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ












Click it and Unblock the Notifications