IPL 2025: আইপিএলের আঙিনায় ফিরলেন দ্রাবিড়, রাজস্থানের হেড কোচ হয়ে কী বললেন দ্য ওয়াল?
ভারতীয় দলে কোচ হিসেবে টি২০ বিশ্বকাপ জিতেছেন। তারপরই মেন ইন ব্লুর হেড কোচের দায়িত্ব ছাড়েন রাহুল দ্রাবিড়। জাতীয় দলের কোচের পদ থেকে অব্যাহতি নেওয়ার পরই আইপিএলের আঙিনায় ফিরলেন রাহুল দ্রাবিড়। রাজস্থান রয়্যালস দলের হেড কোচ হিসেবে নিযুক্ত হলেন দ্রাবিড়।
জল্পনা-কল্পনা চলছিল কয়েক দিন ধরেই। অবশেষে শুক্রবার সন্ধ্যায় পড়ল সরকারি তকমা। রাজস্থান রয়্যালস দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল দ্য ওয়াল ফের একবার তাদের দলের হাল ধরছেন। বেঙ্গালুরুতে দ্রাবিড়ের শহরে গিয়ে চুক্তি সই হয়েছে বলে খবর। এরপর রয়্যালস স্পোর্টস গ্রুপের সিইও দ্রাবিড়ের হাতে দলীয় জার্সি তুলে দেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে।

সূত্রের খবর, চুক্তি চূড়ান্ত হওয়ার পরেই তিনি রাজস্থান কর্তাদের সঙ্গে কয়েক খেপে বৈঠক সেরে নিয়েছেন। পুরোটাই মূলত কোন কোন ক্রিকেটারদের আসন্ন আইপিএলে রেখে দেওয়া হবে, কাদের ছেড়ে দেওয়া হবে সেই নিয়ে।
Rahul Dravid, India's legendary World Cup-winning coach, is set for a sensational return to Rajasthan Royals! 🇮🇳🤝
— Rajasthan Royals (@rajasthanroyals) September 6, 2024
The cricket icon was captured receiving his Pink jersey from the Royals Sports Group CEO Jake Lush McCrum. It is believed that the RR Admin was present too,… pic.twitter.com/C6Q8KRDFgW
২০২১ সাল থেকে ভারতীয় দলের কোচ ছিলেন দ্রাবিড়। তাঁর প্রশিক্ষণে ভারত টি২০ বিশ্বকাপ জিতেছে। তাঁর কোচিংয়ে এক দিনের বিশ্বকাপের ফাইনাল খেলেছে এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে। তার আগে অনূর্ধ্ব-১৯ দলকে বিশ্বকাপ জিতিয়েছিলেন দ্রাবিড়। কোচ হিসাবে যথেষ্ট অভিজ্ঞ এবং সফল তিনি। এবার রাজস্থানকে সাফল্য এনে দেওয়ার চ্যালেঞ্জ নিলেন দ্রাবিড়।
দ্রাবিড় বলেছেন, বিশ্বকাপের পরে, আমি মনে করি এটি আমার জন্য আরও একটি চ্যালেঞ্জ নেওয়ার জন্য আদর্শ সময়, এবং রাজস্থান রয়্যালস আমার জন্য একটি উপযুক্ত স্থান।"
দ্রাবিড় আসায় রয়্যালস থেকে কুমার সঙ্গকারার চাকরি যাচ্ছে না। তিনি আগের মতই ফ্র্যাঞ্চাইজির ক্রিকেট অপারেশনস ডিরেক্টর থাকবেন। ২০২১ সাল থেকে দলের ডিরেক্টর অফ ক্রিকেট পদে আছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক। শোনা যাচ্ছে, সেই দায়িত্ব ছেড়ে তিনি কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে পারেন। কিন্তু রাজস্থান দল তাঁকে ছাড়ছে না।
Kumar Sangakkara 🤝 Rahul Dravid 🔥💗
— Rajasthan Royals (@rajasthanroyals) September 6, 2024
This is going to be exciting! 😍 pic.twitter.com/eAN4cvZsG1
দ্রাবিড় আরও বলেছেন, 'মনোজ, জেক, কুমার(সঙ্গকারা) এবং দলের অনেককেই কঠোর পরিশ্রম এবং চিন্তাভাবনা গত কয়েক বছরে ফ্র্যাঞ্চাইজিটিকে এগিয়ে নিয়ে গিয়েছেন। আমাদের হাতে যে ধরনের প্রতিভা এবং ক্রিকেটার আছেন তার সঙ্গে নতুন পরিকল্পনা করেই আগামী দিনে আরও উন্নতি করতে হবে।'












Click it and Unblock the Notifications