IPL 2025: কেকেআরের স্পিন চ্যালেঞ্জ সামলাতে বড় পদক্ষেপ পাঞ্জাব কিংসের, রাহানের তুরুপের তাস শ্রেয়সদের শিবিরে
IPL 2025: আইপিএলে আজ ইডেনে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে পাঞ্জাব কিংসের। হোম ম্যাচে এদিন বদলা নেওয়ার সুযোগ কেকেআরের সামনে।
ইডেনের উইকেটে স্পিনারদের জন্য রসদ থাকবে বলে মনে করা হচ্ছে। কেকেআরের স্পিন চ্যালেঞ্জ মোকাবিলায় তাই বড় পদক্ষেপ করল পাঞ্জাব কিংস।

শ্রেয়স আইয়ার কেকেআরকে গতবারই আইপিএল খেতাব জিতিয়েছেন অধিনায়ক হিসেবে। এবার তিনি পাঞ্জাব কিংসকে প্রথমবার খেতাব জেতানোর পণ করেছেন। অজিঙ্ক রাহানের কাছে আবার খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ।
রাহানে ও শ্রেয়স দুজনেই মুম্বইয়ের ক্রিকেটার। শ্রেয়স কেকেআরের খেলার সুবাদে জানেন ইডেনে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী। এই দুই মিস্ট্রি স্পিনারের সঙ্গে রয়েছেন মঈন আলিও। ফলে ইডেনে কেকেআরের স্পিনারদের সামলানো বড় পরীক্ষা হতে চলেছে পাঞ্জাব কিংস ব্যাটারদের কাছে।
গতকাল ইডেনে পাঞ্জাব কিংস দলের সঙ্গে টিমবাসে এসে নেটে বল করলেন তনুশ কোটিয়ান। তিনি মুম্বইয়ের স্পিন বোলিং অলরাউন্ডার। ৩৭টি প্রথম শ্রেণির ম্য়াচে ১১২টি, ২১টি ৫০ ওভারের ম্যাচে ২২টি ও ৩৩টি টি২০ ম্য়াচে ৩৩টি উইকেট রয়েছে কোটিয়ানের।
তনুশ কোটিয়ান গত বছর হওয়া মেগা নিলামে অবিক্রিত ছিলেন। ফলে তাঁকে আচমকা পাঞ্জাব কিংসের দলের সঙ্গে দেখে চর্চা শুরু হয় যে কারও পরিবর্ত হিসেবে তিনি কেকেআর ম্যাচের আগেই পাঞ্জাব কিংস দলে ঢুকে পড়লেন কিনা তা নিয়ে।
যদিও জানা গেল, মূল দলের সদস্য হিসেবে নয়। নেট বোলার হিসেবে তনুশকে নিয়েছে পাঞ্জাব কিংস। গতকাল তাঁর বোলিং সামলালেন পাঞ্জাব কিংসের ব্যাটাররা। প্রয়োজনীয় পরামর্শ দিতে দেখা গেল বোলিং কোচ সুনীল যোশীকেও।
অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন মুম্বই গত বছর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তাতে বড় অবদান ছিল তনুশের। সে কথা মাথায় রেখেই কেকেআরের স্পিন আক্রমণ মোকাবিলায় পাঞ্জাব কিংসের ব্যাটাররা যাতে ভালোভাবে প্রস্তুত থাকতে পারেন, সেটা সুনিশ্চিত করতেই নেট বোলার হিসেবে তনুশকে রাখা হলো।
পাঞ্জাব কিংস দলে যুজবেন্দ্র চাহাল, হরপ্রীত ব্রার ও প্রবীণ দুবের মতো স্পিনাররা আছেন। তাঁদের সঙ্গে ডানহাতি অফ-স্পিনার তনুশ থাকায় বৈচিত্র্যময় বোলিং আক্রমণ সামলালেন পাঞ্জাব কিংসের ব্যাটাররা। তবে সেই প্রস্তুতি কতটা কাজে দিল তা স্পষ্ট হবে আজকের ম্যাচেই।
𝑪𝒉𝒉𝒂𝒂𝒑 𝑻𝒊𝒍𝒂𝒌 𝒔𝒂𝒃 𝒄𝒉𝒉𝒆𝒆𝒏 𝒍𝒊 𝒓𝒆 𝑴𝒂𝒙𝒊 𝒔𝒆 𝒏𝒂𝒊𝒏𝒂𝒂 𝒎𝒊𝒍𝒂𝒂𝒊𝒌𝒆! 👀🎶 pic.twitter.com/X0zm2ZBDgB
— Punjab Kings (@PunjabKingsIPL) April 26, 2025
পাঞ্জাব কিংসের মার্কাস স্টইনিস, গ্লেন ম্যাক্সওয়েল ও জশ ইনগ্লিস সেভাবে ব্যাট হাতে ভরসা দিতে পারছেন না পাঞ্জাব কিংসকে। তবে ম্যাক্সওয়েলের স্পিন আজ কার্যকরী হতেই পারে। আজকের ম্যাচে স্টইনিস বা ম্যাক্সওয়েলের মধ্যে কোনও একজনকে খেলাতে পারে পাঞ্জাব কিংস।
পাঞ্জাব কিংস- প্রিয়াংশ আর্য, প্রভসিমরণ সিং (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), জশ ইনগ্লিস, নেহাল ওয়াধেরা, মার্কাস স্টইনিস বা গ্লেন ম্যাক্সওয়েল, শশাঙ্ক সিং, হরপ্রীত ব্রার, মার্কো জানসেন, অর্শদীপ সিং, জেভিয়ার বার্টলেট। ইমপ্যাক্ট সাব- যুজবেন্দ্র চাহাল।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications