IPL 2025: ঋষভ পন্থের সঙ্গে দিল্লি ক্যাপিটালসের বিচ্ছেদ! ভাগ্য খুলছে অভিষেক পোড়েলের

IPL 2025: আইপিএলের জন্য অধিনায়ক ঋষভ পন্থকে ধরে রাখছে না দিল্লি ক্যাপিটালস। একটি সর্বভারতীয় দৈনিকের প্রতিবেদনে তেমনই দাবি করা হচ্ছে। ফলে ক্যাপিটালসকে নতুন অধিনায়কের খোঁজ করতে হবে।

পার্থ জিন্দালের জেএসডব্লিউ গ্রুপ আগামী ২ বছরের জন্য আইপিএলের দল ম্যানেজমেন্টের দায়িত্বে থাকছে না। জিএমআর গ্রুপ আসাতেই একাধিক রদবদল হচ্ছে।

IPL 2025

সৌরভ গঙ্গোপাধ্যায়ও আগামী ২ বছর আইপিএল দলের ডিরেক্টর অব ক্রিকেট নন। সৌরভ থাকলে পন্থও থাকতেন নিশ্চিতভাবেই। কেন না, রিকি পন্টিং হেড কোচের পদ থেকে সরার পরেও সৌরভ বারবার বলে এসেছেন, পন্থ ক্যাপিটালসেই থাকবেন। কিন্তু জিএমআরের জন্যই ব্যাপক রদবদল।

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হেড কোচ হয়েছেন হেমাঙ্গ বাদানি। ডিরেক্টর অব ক্রিকেট বেণুগোপাল রাও। জিএমআরের কর্ণধার কিরণ কুমার গ্রান্ধীর সঙ্গে পন্থের বৈঠক হয়েছিল। সূত্রের খবর, সেখানেই নাকি পন্থকে বলে দেওয়া হয় তাঁকে অধিনায়ক রাখা হবে না। এরপর পন্থ ঠিক করেন নিলামেই যাবেন।

পন্থ আইপিএল নিলামে যাওয়ার, সেখানে সম্ভাব্য দর সংক্রান্ত বিষয়ে ইঙ্গিতবাহী টুইট করেছিলেন। এবার সেটিই সত্যি হতে চলেছে। একটি সর্বভারতীয় দৈনিকের প্রতিবেদনে উল্লেখ, ঋষভ পন্থের নাম থাকছে না দিল্লি ক্যাপিটালসের রিটেনশন লিস্টে। চার ক্রিকেটারকে ধরে রাখার পরিকল্পনা নাকি হয়েছে।

পন্থকে ধরে রাখতে আপত্তি ছিল না ক্যাপিটালসের। কিন্তু অধিনায়কত্ব থেকে সরানোর সিদ্ধান্তে অনড় থাকে বর্তমান ম্যানেজমেন্ট। পন্থের সঙ্গে দিল্লি ক্যাপিটালসের কর্তাদের আলোচনা হয়েছে দফায় দফায়। অবশেষে আজই বিচ্ছেদের বিষয় চূড়ান্ত হয়েছে।

সূত্রকে উদ্ধৃত করে প্রতিবেদনে দাবি করা হয়েছে, পন্থ চাইছিলেন অধিনায়ক থাকতে, হেড কোচ, সাপোর্ট স্টাফ বাছাইয়ের প্রক্রিয়ায় থাকতে। কিন্তু দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্ট পন্থের টি২০ ফরম্য়াটে খেলা নিয়ে পুরো সন্তুষ্ট নয়। বিশেষ করে অধিনায়কত্বে রাখতে তো একেবারেই রাজি নয়। সেই জট আর কাটেনি।

ঋষভ পন্থ আইপিএলে দিল্লি ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেন ২০১৬ সালে। ২০২১ সালে অধিনায়ক হন। অক্ষর প্যাটেলকে বিকল্প অধিনায়ক হিসেবে ভাবা হলেও শ্রেয়স আইয়ারকে ফেরাতে চাইছেন ক্যাপিটালস কর্তারা। আইপিএল নিলাম থেকে শক্তিশালী দল গড়তে চান তাঁরা।

জানা যাচ্ছে, দিল্লি ক্যাপিটালস চার ক্রিকেটারকে ধরে রাখতে চাইছে। তাঁরা হলেন অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ট্রিস্টান স্টাবস এবং অভিষেক পোড়েল। বাংলার উইকেটকিপার-ব্যাটার এখনও আনক্যাপড, দেশের হয়ে খেলেননি। পন্থ উইকেটকিপিং করলেও তিনি সুযোগ পেয়েছেন নিয়মিত। ব্যাট হাতে ভরসা জুগিয়েছেন। তবে পোড়েলই আগামী মরশুম থেকে প্রথম পছন্দের উইকেটকিপার হবেন বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+